Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
২১% কোরবানির চামড়ায় ক্ষত, দাম কমেছে ৪৫%: সিপিডি

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
23 June, 2025, 05:25 pm
Last modified: 23 June, 2025, 05:32 pm

Related News

  • ত্রৈমাসিক মুদ্রানীতি পর্যালোচনা কতটা এবং কীভাবে কার্যকর হবে
  • সিপিডি’র নতুন নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ, সম্মানীয় ফেলো ফাহমিদা খাতুন
  • ‘ছয় মাস পরেও সরকার পতিত সরকারের নির্দেশিকা অনুযায়ী কাজ করছেন’: দেবপ্রিয় ভট্টাচার্য
  • দীর্ঘ সরবরাহ শৃঙ্খলে খাদ্যপণ্যের দাম বাড়ছে ১১৬% পর্যন্ত: সিপিডি
  • স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু?

২১% কোরবানির চামড়ায় ক্ষত, দাম কমেছে ৪৫%: সিপিডি

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবারের ঈদে দেশে কোরবানি হয়েছে ৯১ লাখ ৩৬ হাজার ৭৩৪টি পশু। এর মধ্যে গরু ও মহিষ ছিল ৪৭ লাখ ৫ হাজার ১০৬টি।
টিবিএস রিপোর্ট
23 June, 2025, 05:25 pm
Last modified: 23 June, 2025, 05:32 pm
চামড়া সংগ্রহ চলছে। ছবি: টিবিএস

চলতি বছরের কোরবানি ঈদে অন্তত ২১ শতাংশ গরুর চামড়ায় 'ফ্লে কাট' ক্ষত তৈরি হয়েছে, যা চামড়ার মান ও বাজারমূল্য দুটোতেই নেতিবাচক প্রভাব ফেলেছে। এতে এসব চামড়া ভালো মানের চামড়ার তুলনায় গড়ে ৪৫ শতাংশ কম দামে বিক্রি হয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

সোমবার (২৩ জুন) রাজধানীর ঢাকা ক্লাবে 'বাংলাদেশের চামড়ার সাপ্লাই চেইন: কাঁচা চামড়ার গুণগত মান ও মূল্য নিশ্চিতকরণ' শীর্ষক গবেষণার মূল্যায়ন কর্মশালায় এ তথ্য তুলে ধরেন সিপিডির জ্যেষ্ঠ গবেষণা সহযোগী তামিম আহমেদ। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ) এবং লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিলের (এলএসবিপিসি) সহায়তায় ও ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত চার মাস ধরে গবেষণাটি চালানো হয়।

'ফ্লে কাট' বলতে বোঝানো হয়, চামড়া ছাড়ানোর সময় অতিরিক্ত চাপ বা ভুলভাবে ধারালো অস্ত্র ব্যবহারের ফলে সৃষ্ট ক্ষতচিহ্ন। এই দাগ ও ছেঁড়ার কারণে ভালো মানের চামড়াও নিম্নমানের বা অপ্রয়োজনীয় হয়ে পড়ছে।

তামিম আহমেদ বলেন, 'অনভিজ্ঞতা ও অদক্ষতার কারণে বিপুল পরিমাণ কাঁচা চামড়া ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের গবেষকরা সরেজমিনে গিয়ে কাটা ও ছেঁড়া চামড়া ফেলে দেওয়া অবস্থায় পেয়েছেন।'

গবেষণায় দেখা গেছে, ঢাকা শহরে কোরবানির পশুর সংখ্যা ২০ লাখ ছাড়ালেও পেশাদার কসাই আছেন মাত্র ১১ হাজার ৬০০ জন (বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির হিসাব অনুযায়ী)। সারাদেশের হিসেবে ২০২৫ সালের ঈদে মাত্র ৪.৮ শতাংশ গরু পেশাদার কসাই দিয়ে জবাই হয়েছে। ১৩.৩ শতাংশ ক্ষেত্রে কোরবানিদাতা নিজেই পশু জবাই করেছেন, আর ৮১.৯ শতাংশ কোরবানি হয়েছে মাদ্রাসা বা মসজিদের প্রতিনিধিদের মাধ্যমে; যাদের অধিকাংশই প্রশিক্ষিত কসাই নন।

তামিম আহমেদ বলেন, 'দক্ষ কসাই এবং কার্যকর কসাইখানার অভাবে চামড়া নষ্ট হচ্ছে। সঠিকভাবে চামড়া ছাড়ানো ও সংরক্ষণের ব্যবস্থা না থাকায় দেশের চামড়াশিল্প ক্ষতির মুখে পড়ছে।'

সরকার নির্ধারিত দামে এবারের ঈদে ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়া ৬০–৬৫ টাকা ও ঢাকার বাইরে ৫৫–৬০ টাকা দরে কেনার কথা। কিন্তু বাস্তবে মানের তারতম্যের কারণে ভালো মানের চামড়ার গড় দাম ছিল ৩৯ টাকা, আর কাটা ও দাগযুক্ত খারাপ মানের চামড়ার গড় দাম ২৭ টাকা।

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবারের ঈদে দেশে কোরবানি হয়েছে ৯১ লাখ ৩৬ হাজার ৭৩৪টি পশু। এর মধ্যে গরু ও মহিষ ছিল ৪৭ লাখ ৫ হাজার ১০৬টি।

সাভারের হেমায়েতপুরের চামড়াশিল্প নগরে বিদেশি বিনিয়োগকারীদের জমি কেনার অনুমতি না থাকায় বিদেশি বিনিয়োগ আসছে না বলেও গবেষণায় উঠে এসেছে।

গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়, কোরবানির সময় চামড়া সংরক্ষণের জন্য অনেকেই লবণ ব্যবহার করেননি। কোরবানিদাতাদের কেউই লবণ ব্যবহার করেননি, ৩৭ শতাংশ মাদ্রাসা এবং ৮৩ শতাংশ মৌসুমি ব্যবসায়ী লবণ ছাড়াই চামড়া বিক্রি করেছেন। ফলে চামড়ার গুণগত মান ক্ষতিগ্রস্ত হয়েছে।

তামিম আহমেদ বলেন, 'ভালো দাম পেতে হলে চামড়ার মান নিশ্চিত করতে হবে। সঠিকভাবে জবাই ও চামড়া ছাড়ানো এবং যথাযথ সংরক্ষণ জরুরি। আমরা দেখেছি বেঙ্গল মিট প্রতিটি গরু সঠিকভাবে জবাই করে চামড়া ছাড়ানোর ফলে সেটির চামড়া প্রায় ২ হাজার টাকায় বিক্রি হয়েছে।'

গবেষণায় ঢাকাসহ বরিশাল, চট্টগ্রাম, নাটোর ও ময়মনসিংহ জেলার মোট ৭৬৮ জন অংশীজনের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়। তাদের মধ্যে ছিলেন কোরবানিদাতা, মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধি, মৌসুমি ব্যবসায়ী, ব্যাপারী, আড়তদার, ট্যানারি মালিক ও কর্মচারীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। সভাপতিত্ব করেন বিটিএ চেয়ারম্যান শাহীন আহমেদ এবং প্রধান অতিথি ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

Related Topics

টপ নিউজ

কোরবানির পশুর চামড়া / চামড়া / সিপিডি / কসাই / কোরবানি / ট্যানারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
    ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
    দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: টিবিএস
    প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

Related News

  • ত্রৈমাসিক মুদ্রানীতি পর্যালোচনা কতটা এবং কীভাবে কার্যকর হবে
  • সিপিডি’র নতুন নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ, সম্মানীয় ফেলো ফাহমিদা খাতুন
  • ‘ছয় মাস পরেও সরকার পতিত সরকারের নির্দেশিকা অনুযায়ী কাজ করছেন’: দেবপ্রিয় ভট্টাচার্য
  • দীর্ঘ সরবরাহ শৃঙ্খলে খাদ্যপণ্যের দাম বাড়ছে ১১৬% পর্যন্ত: সিপিডি
  • স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু?

Most Read

1
ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
ফিচার

ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা

2
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

3
নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

5
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net