Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 21, 2026
‘সশরীরে এটি ঠেকানো সম্ভব নয়, ভারতকে আবারও চিঠি দেওয়া হবে’: পুশ ইন নিয়ে তৌহিদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 June, 2025, 07:45 pm
Last modified: 03 June, 2025, 09:59 pm

Related News

  • সাতক্ষীরা সীমান্তে ১০-১২ জনকে ‘অবৈধভাবে পুশ-ইনের’ চেষ্টা বিএসএফের; প্রতিহত করলো বিজিবি
  • টেকনাফে ১৪ লাখ ইয়াবাসহ আটক ২
  • এক মাসে ৩৪৭ কোটি ৮১ লাখ টাকার চোরাচালান জব্দ করল বিজিবি
  • মুসলিম নারীকে অবৈধভাবে বাংলাদেশে পুশ ইন: ২ লাখ রুপি ক্ষতিপূরণের নির্দেশ ভারতের আদালতের
  • দিনাজপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি ও গ্রামবাসী

‘সশরীরে এটি ঠেকানো সম্ভব নয়, ভারতকে আবারও চিঠি দেওয়া হবে’: পুশ ইন নিয়ে তৌহিদ

সবচেয়ে বেশি ৩৮০ জনকে পুশ ইন করা হয়েছে মৌলভীবাজারে। এরপর খাগড়াছড়িতে ১৩২ জন, সিলেটে ১১৫ জন এবং কুড়িগ্রামে ৯৩ জনকে পুশ ইন করা হয়।
টিবিএস রিপোর্ট
03 June, 2025, 07:45 pm
Last modified: 03 June, 2025, 09:59 pm
বাংলাদেশ-ভারত সীমান্ত। ছবি: সংগৃহীত

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গত ২৮ দিনে বাংলাদেশে ১ হাজার ১৬৯ জনকে পুশ ইন করেছে। এ নিয়ে আজ বা আগামীকাল (বুধবার) ভারত সরকারকে আরেকটি চিঠি দেবে বাংলাদেশ।

মঙ্গলবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ তথ্য জানান।

এখনো পুশ ইনের ঘটনা ঘটছে এবং শারীরিকভাবে এর মোকাবিলা করা সম্ভব না উল্লেখ করে উপদেষ্টা বলেন, 'আজ অথবা আগামীকাল আমরা তাদের একটা নতুন চিঠি দেব। আমরা একটা বস্তুনিষ্ঠ চিঠি দিচ্ছি।'

তিনি বলেন, পুশ ইন বন্ধে ভারতের সঙ্গে কনস্যুলার পদ্ধতির আওতায় (কনস্যুলার ডায়লগ) কাজ করতে চায় ঢাকা।

চিঠির ভাষা নরম হবে নাকি প্রতিবাদপত্রের মতো হবে—এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, সেটি নির্ভর করছে বিষয়টি তারা কীভাবে দেখছে তার ওপর।

তিনি বলেন, পুশ ইন ইস্যুতে ভারতের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে বাংলাদেশের। নির্ধারিত প্রক্রিয়ার বাইরে কিছু না ঘটুক, সে চেষ্টাই করছে ঢাকা। এই প্রেক্ষাপটে ভারতের দেওয়া একটি তালিকা থেকে যাচাই-বাছাই করে কিছু লোককে গ্রহণ করেছে বাংলাদেশ।

তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের অবস্থান হলো—প্রতিটি অভিযোগ পৃথকভাবে যাচাই করে বাংলাদেশের নাগরিক বলে প্রমাণিত হলেই কেবল তাদের গ্রহণ করা হবে।

পুশ ইন ইস্যুর পাশাপাশি ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে কোনো অগ্রগতি আছে কি না—এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, 'এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি।'

ভারতে অবস্থানরত বাংলাদেশিদের দ্রুত যাচাইয়ের আহ্বান জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সম্প্রতি জানান, প্রায় ২ হাজার ৩৬০ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর জন্য চিহ্নিত করা হয়েছে।

নয়াদিল্লিতে নিয়মিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, এদের অনেকে ইতোমধ্যে সাজাভোগ শেষ করেছেন। 'বেশির ভাগ ক্ষেত্রেই জাতীয়তা যাচাই এখনো বাকি। এটা ২০২০ সাল থেকে ঝুলে আছে। প্রায় পাঁচ বছর হয়ে গেল।'

তিনি বলেন, এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে, যাতে যাদের ফেরত পাঠানোর কথা, তাদের ফেরত পাঠানো যায়। 'এটা দ্রুত করতে হবে,' বলেন মুখপাত্র।

জয়সওয়াল আরও বলেন, ভারতে যারা অবৈধভাবে অবস্থান করছেন—বাংলাদেশি হোন বা অন্য যেকোনো দেশের—তাদের ক্ষেত্রে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, গত ৭ মে থেকে ৩ জুন পর্যন্ত ২৮ দিনে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের ১৮টি সীমান্ত জেলায় মোট ১ হাজার ১৬৯ জনকে পুশ ইন করেছে।

সবচেয়ে বেশি ৩৮০ জনকে পুশ ইন করা হয়েছে মৌলভীবাজারে। এরপর খাগড়াছড়িতে ১৩২ জন, সিলেটে ১১৫ জন এবং কুড়িগ্রামে ৯৩ জনকে পুশ ইন করা হয়।

এ ছাড়া পুশ ইন করা অন্যান্য জেলার মধ্যে রয়েছে হবিগঞ্জ (৪১), সুনামগঞ্জ (১৬), কুমিল্লা (১৩), ফেনী (৫২), লালমনিরহাট (৮৫), ঠাকুরগাঁও (১৯), পঞ্চগড় (৫৮), দিনাজপুর (১৫), চাঁপাইনবাবগঞ্জ (১৭), কুষ্টিয়া (৯), মেহেরপুর (৩০), চুয়াডাঙ্গা (১৯), ঝিনাইদহ (৫২) এবং সাতক্ষীরা (২৩)।
 

Related Topics

টপ নিউজ

পুশ ইন / পুশ-ইন / বিজিবি / বিএসএফ / সীমান্ত / বাংলাদেশ-ভারত সীমান্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে গেল এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ; চীনের হাতে পড়ার শঙ্কা, তদন্তে পেন্টাগন
  • প্রতীকী ছবি: এআই
    স্থানীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগের প্রস্তুতি পেট্রোবাংলার, কিনবে নতুন রিগ
  • ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
    রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ক্যাম্প ডেভিডে ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    অবকাশ থেকে হঠাৎ হোয়াইট হাউসে ফিরে এলেন ট্রাম্প, মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি
  • ‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
    বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ
  • কোলাজ: টিবিএস
    অপ্রতিম হত্যা: আটক তুহিনের বিরুদ্ধে আগে থেকেই ছিল বাইক চুরির অভিযোগ

Related News

  • সাতক্ষীরা সীমান্তে ১০-১২ জনকে ‘অবৈধভাবে পুশ-ইনের’ চেষ্টা বিএসএফের; প্রতিহত করলো বিজিবি
  • টেকনাফে ১৪ লাখ ইয়াবাসহ আটক ২
  • এক মাসে ৩৪৭ কোটি ৮১ লাখ টাকার চোরাচালান জব্দ করল বিজিবি
  • মুসলিম নারীকে অবৈধভাবে বাংলাদেশে পুশ ইন: ২ লাখ রুপি ক্ষতিপূরণের নির্দেশ ভারতের আদালতের
  • দিনাজপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি ও গ্রামবাসী

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে গেল এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ; চীনের হাতে পড়ার শঙ্কা, তদন্তে পেন্টাগন

2
প্রতীকী ছবি: এআই
বাংলাদেশ

স্থানীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগের প্রস্তুতি পেট্রোবাংলার, কিনবে নতুন রিগ

3
ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
ক্যাম্প ডেভিডে ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অবকাশ থেকে হঠাৎ হোয়াইট হাউসে ফিরে এলেন ট্রাম্প, মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি

5
‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
অর্থনীতি

বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ

6
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

অপ্রতিম হত্যা: আটক তুহিনের বিরুদ্ধে আগে থেকেই ছিল বাইক চুরির অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net