Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
সাভারে রং মিস্ত্রিকে গুলি করে হত্যা: গ্রেপ্তার ১, লাইসেন্সকৃত রিভলভার ও গুলি উদ্ধার

বাংলাদেশ

নোমান মাহমুদ
23 May, 2025, 01:50 pm
Last modified: 23 May, 2025, 02:08 pm

Related News

  • বাগেরহাটে শ্রমিক লীগ নেতাকে গুলি করে হত্যা
  • নারায়ণগঞ্জে পুলিশের ‘অন-ডিউটি’ এএসআই ছিনতাইয়ের শিকার, সরকারি পিস্তল লুট
  • গাড়িতে তেল কম দেওয়ায় মোহাম্মদপুরে পাম্প কর্মচারীকে পিস্তল উঁচিয়ে হুমকি
  • খুলনায় সাবেক শ্রমিক দল নেতাকে দোকানের সামনে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা
  • ‘ট্রাম্পকে নিয়ে তর্কের জেরে’ যুক্তরাষ্ট্রে মেয়েকে গুলি করে হত্যা করেন বাবা

সাভারে রং মিস্ত্রিকে গুলি করে হত্যা: গ্রেপ্তার ১, লাইসেন্সকৃত রিভলভার ও গুলি উদ্ধার

বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ১০টার দিকে গাজীপুরের গাছা থানার তারগাছ এলাকায় অভিযান চালিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি মেহেদী হাসানকে (৬৪) গ্রেপ্তার করা হয়।
নোমান মাহমুদ
23 May, 2025, 01:50 pm
Last modified: 23 May, 2025, 02:08 pm
প্রধান আসামি মেহেদী হাসান। ছবি: টিবিএস

সাভারে রং মিস্ত্রিকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান আসামি মেহেদী হাসানকে (৬৪) গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। তিনি সাভার পৌর এলাকার ঘোষপাড়ার বাসিন্দা মৃত নাসির উদ্দিনের ছেলে।

র‍্যাব-৪ এর সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান জানান, গতকাল বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ১০টার দিকে গাজীপুরের গাছা থানার তারগাছ এলাকায় অভিযান চালিয়ে মেহেদীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি লাইসেন্সকৃত রিভলভার ও ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী হাসান স্বীকার করেন পূর্ব শত্রুতার জেরে কথাকাটাকাটির এক পর্যায়ে তিনি রং মিস্ত্রি শাহীনকে গুলি করেন।

গত ১৯ মে (সোমবার) রাত সাড়ে ৯টার দিকে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লায় সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন বাবুর বাড়ির সামনে সড়কে ওই হত্যাকাণ্ড ঘটে। নিহত শাহীন (৩০) পাশের একটি গ্যারেজে রং মিস্ত্রি হিসেবে কাজ করতেন। জনাকীর্ণ এলাকায় প্রকাশ্যে এ ধরনের গুলির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

শাহীন সাভারের বলিয়ারপুর এলাকার কবির হোসেনের ছেলে এবং পরিবারসহ রেডিও কলোনি এলাকায় বসবাস করতেন।

ঘটনার পর সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে শাহীনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

সেই রাতেই ঘটনাস্থলের কাছের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ৯টা ২১ মিনিটে এলাকার লোকজন ও পথচারীরা সাবেক এমপির বাড়ির সামনের একটি দোকানের সামনে জড়ো হয়ে কিছু দেখছেন। এ সময় শাহীন সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে হাত রেখে দাঁড়ান। কিছুক্ষণ পরই তাকে রাস্তার ওপর পড়ে যেতে দেখা যায়।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

গুলি করে হত্যা / :প্রধান আসামি গ্রেফতার / পিস্তল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • বাগেরহাটে শ্রমিক লীগ নেতাকে গুলি করে হত্যা
  • নারায়ণগঞ্জে পুলিশের ‘অন-ডিউটি’ এএসআই ছিনতাইয়ের শিকার, সরকারি পিস্তল লুট
  • গাড়িতে তেল কম দেওয়ায় মোহাম্মদপুরে পাম্প কর্মচারীকে পিস্তল উঁচিয়ে হুমকি
  • খুলনায় সাবেক শ্রমিক দল নেতাকে দোকানের সামনে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা
  • ‘ট্রাম্পকে নিয়ে তর্কের জেরে’ যুক্তরাষ্ট্রে মেয়েকে গুলি করে হত্যা করেন বাবা

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net