Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
কক্সবাজার থেকে এভারেস্ট: যেভাবে ৮৪ দিনে ‘সি টু সামিট’ অভিযান সম্পন্ন করলেন শাকিল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 May, 2025, 06:30 pm
Last modified: 22 May, 2025, 06:43 pm

Related News

  • পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের নাম গণমাধ্যম ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ হাইকোর্টের
  • বনকাগজ নিয়ে শালবৃক্ষের ছায়ায় মাহবুব সুমন
  • ট্রাম্পের শুল্ক সত্ত্বেও চীনের রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার
  • প্যারাস্যুট জাম্প: সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ
  • আজ রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি রেকর্ড

কক্সবাজার থেকে এভারেস্ট: যেভাবে ৮৪ দিনে ‘সি টু সামিট’ অভিযান সম্পন্ন করলেন শাকিল

‘সি টু সামিট’ নামে পরিচিত এই অভিযানের লক্ষ্য ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে এভারেস্টের চূড়া পর্যন্ত হাঁটা পথ পাড়ি দিয়ে ৯০ দিনের মধ্যে অভিযান শেষ করা।
টিবিএস রিপোর্ট
22 May, 2025, 06:30 pm
Last modified: 22 May, 2025, 06:43 pm
‘সি টু সামিট’ অভিযানে বাংলাদেশের পতাকা হাতে শাকিল। ছবি: সৌজন্যে

অসাধারণ সাহস, সহনশীলতা ও সংকল্পের এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন ইকরামুল হাসান শাকিল। কক্সবাজারের ইনানি সৈকত থেকে যাত্রা শুরু করে মাত্র ৮৪ দিনে পৌঁছে গেছেন বিশ্বের সর্বোচ্চ শিখর মাউন্ট এভারেস্টে—গড়েছেন অনন্য এক রেকর্ড।

'সি টু সামিট' নামে পরিচিত এই অভিযানের লক্ষ্য ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে এভারেস্টের চূড়া পর্যন্ত হাঁটা পথ পাড়ি দিয়ে ৯০ দিনের মধ্যে অভিযান শেষ করা। কিন্তু নিজের নির্ধারিত সময়সীমার আগেই ৮ হাজার ৮৪৮ দশমিক ৮৬ মিটার উঁচু শিখরে উঠে সপ্তম বাংলাদেশি হিসেবে ইতিহাসে নাম লেখান শাকিল।

তবে এই অভিযান শুধুই শারীরিক দক্ষতার পরীক্ষা ছিল না—ছিল পরিবেশবাদী বার্তা ছড়ানোর এক দৃঢ় প্রচেষ্টা।

২৫ ফেব্রুয়ারি, ইনানিতে প্লাস্টিক দূষণে জর্জরিত সৈকতের পাড় থেকে যাত্রা শুরু করেন শাকিল। বাংলাদেশ, ভারত ও নেপাল পেরিয়ে প্রায় ১ হাজার ৩০০ কিলোমিটার পথ হেঁটে অবশেষে ১৯ মে ভোরে পৌঁছে যান এভারেস্ট শৃঙ্গে।

এক আবেগঘন ফেসবুক পোস্টে শাকিল লেখেন, 'এ পথ সহজ ছিল না। হিমালয়ের অতল গভীর বরফের ভেতর দিয়ে বয়ে গেছে আমাদের জীবনবিন্দু। প্রতিটি পদক্ষেপে ছিল মৃত্যু আর জীবনের মাঝখানে এক সূক্ষ্ম ভারসাম্য।'

ছবি: ইকরামুল হাসান শাকিলের ফেসবুক

খুম্বু আইসফল থেকে হিলারি স্টেপ—অক্সিজেনশূন্য অঞ্চল পেরিয়ে সরু শৃঙ্গপথে বারবার থমকে যেতে হয়েছে তাঁকে। কিন্তু মাতৃভূমির টান ও অভিযানের উদ্দেশ্যই এগিয়ে চলার প্রেরণা জুগিয়েছে।

'সি টু সামিট' ছিল মূলত এক সতর্কবার্তা: পৃথিবীকে আমাদের রক্ষা করা দরকার। শাকিল বলেন, 'আমাদের ভবিষ্যৎ টিকিয়ে রাখতে সমুদ্র থেকে পর্বতশৃঙ্গ পর্যন্ত আমাদের প্লাস্টিক দূষণের বিরুদ্ধে লড়তে হবে, কার্বন নিঃসরণ কমাতে হবে।'

যেখান থেকে যাত্রা শুরু, সেই কক্সবাজারের সৈকতেই প্লাস্টিক বর্জ্যের প্রকোপ প্রকট। সেখান থেকেই পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিয়েছেন তিনি।

শাকিলের কাছে পর্বতারোহণ কেবল অ্যাডভেঞ্চার নয়—এটা দায়িত্ব, প্রতিবাদ ও প্রতিজ্ঞা। তিনি বলেন, 'আমরা যদি এভারেস্ট জয় করতে পারি, তবে নিজের ভেতরের অসচেতনতাও জয় করতে পারব।'

শৃঙ্গে দাঁড়িয়ে তিনি অনুভব করেন, এই সাফল্যের ওজন কেবল তার একার নয়—এটা তার দেশ, জনগণ এবং প্রতিটি স্বপ্নবাজ মানুষের।

অভিযানসঙ্গী ও বন্ধু তাশি গ্যালজেন শেরপার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন শাকিল। চলতি মৌসুমে তাশি ইতোমধ্যে তিনবার এভারেস্ট জয় করেছেন, এবং এবার চতুর্থবারের মতো চেষ্টা করছেন। বহুদিন ধরে তারা একসাথে রেকর্ড গড়ার স্বপ্ন দেখতেন—এবং সেটিই বাস্তব হয়েছে। শাকিল তার অভিযান শেষ করলেও তাশির যাত্রা এখনো চলছে।

নতুন রেকর্ডের সূচনা

বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের প্রতিষ্ঠাতা ইনাম উল হক জানান, ১৯ মে সকাল ৬টায় শাকিল এভারেস্ট জয় করেন। শাকিলের ৮৪ দিনের হেঁটে যাত্রা অস্ট্রেলিয়ার টিম ম্যাকহার্টনি-স্নেইপের ১৯৯০ সালের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। সেই সময়ে স্নেইপ ভারতের গঙ্গাসাগর থেকে ১ হাজার ২০০ কিলোমিটার হেঁটে তিন মাসের বেশি সময় নিয়ে শিখরে পৌঁছান।

তবে শাকিলের জন্য এটি কেবল শুরু। শাকিল লেখেন, 'সি টু সামিট' শুধু একটি অভিযান নয়—এটি একটি বিপ্লব, একটি জাগরণ।

তিনি বলেন, 'আমরা এখনই যদি কিছু না করি, তবে হয়তো এমন দিন আসবে যখন এভারেস্ট থাকবে না, থাকবে না চলার পথ, থাকবে না নিঃশ্বাস নেওয়ার বাতাসও।'

ইকরামুল হাসান শাকিলের এই পথচলা শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের জন্যই এক প্রেরণা। সাহস, বিশ্বাস ও পরিবেশের প্রতি দায়িত্ববোধ থাকলে কোনো শৃঙ্গই জয় করা অসম্ভব নয়—এই বার্তাই যেন দিলেন তিনি।

Related Topics

টপ নিউজ

এভারেস্ট জয় / এভারেস্ট জয়ী বাংলাদেশি / রেকর্ড / ইনানী সমুদ্রসৈকত / পরিবেশ বাঁচাও আন্দোলন / পরিবেশ দূষণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • যুদ্ধের মধ্যে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ওমানের মাস্কাটে একটি তেলবাহী ট্যাংকার নোঙর করে আছে। ছবিটি ৭ মার্চ ২০২৬ তারিখে তোলা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা
  • দুবাইয়ের আকাশে একটি ইরানি মিসাইল প্রতিহত করার পর বিস্ফোরণ, ১ মার্চ ২০২৬। ছবি: এএফপি
    ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছে, বেছে বেছে লক্ষ্যবস্তু ঠিক করতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

Related News

  • পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের নাম গণমাধ্যম ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ হাইকোর্টের
  • বনকাগজ নিয়ে শালবৃক্ষের ছায়ায় মাহবুব সুমন
  • ট্রাম্পের শুল্ক সত্ত্বেও চীনের রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার
  • প্যারাস্যুট জাম্প: সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ
  • আজ রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি রেকর্ড

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

3
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

4
যুদ্ধের মধ্যে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ওমানের মাস্কাটে একটি তেলবাহী ট্যাংকার নোঙর করে আছে। ছবিটি ৭ মার্চ ২০২৬ তারিখে তোলা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা

5
দুবাইয়ের আকাশে একটি ইরানি মিসাইল প্রতিহত করার পর বিস্ফোরণ, ১ মার্চ ২০২৬। ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছে, বেছে বেছে লক্ষ্যবস্তু ঠিক করতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net