Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
ছাত্রদলের শাহবাগ অবরোধ, বিক্ষোভের কারণে একাধিক স্থানে যান চলাচল বন্ধ, তীব্র যানজটে ভোগান্তি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 May, 2025, 04:45 pm
Last modified: 22 May, 2025, 05:00 pm

Related News

  • ঈদযাত্রা: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাড়ছে যানবাহনের চাপ
  • ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • ডিএমপির নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩ দফা দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান
  • রাষ্ট্রপতির অভিশংসনসহ তিন দাবিতে সংসদের সামনে এনসিপির নেতা-কর্মীরা
  • সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: নাহিদ

ছাত্রদলের শাহবাগ অবরোধ, বিক্ষোভের কারণে একাধিক স্থানে যান চলাচল বন্ধ, তীব্র যানজটে ভোগান্তি

এছাড়াও আজ আরও বেশ কয়েকটি বিক্ষোভ চলায় রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে শাহবাগ, কাকরাইল ও যাত্রাবাড়ী এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
টিবিএস রিপোর্ট
22 May, 2025, 04:45 pm
Last modified: 22 May, 2025, 05:00 pm
বিক্ষোভকারীরা ২২ মে ২০২৫ তারিখে ইন্টারকন্টিনেন্টাল ঢাকার সামনের মোড় অবরোধ করে। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদলনেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে রাজধানীর শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়েছেন ছাত্রদল কর্মীরা।

এ কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

এছাড়াও আজ আরও বেশ কয়েকটি বিক্ষোভ চলায় রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে শাহবাগ, কাকরাইল ও যাত্রাবাড়ী এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

ছাত্রদলকর্মী শাহরিয়ার আলম সাম্যর হত্যার বিচার প্রক্রিয়ায় অবহেলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ৯টা থেকে দলটির নেতা-কর্মীরা শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন। পরে ১০টার দিকে দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে শতাধিক ছাত্রদলনেতা-কর্মী প্রথমে শাহবাগ মোড়ে অবস্থান নেন। পরে তারা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড়ও অবরোধ করেন।

এর ফলে কারওয়ান বাজার-ফার্মগেট সড়ক এবং শাহবাগ সংলগ্ন রাস্তাগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। বেলা সাড়ে ৩টা পর্যন্ত টানা ৫ ঘণ্টার বেশি সময় ছাত্রদলের নেতা-কর্মীরা এই সড়কগুলো অবরোধ করে রেখেছেন। বলে জানা যায়।

শাহবাগ মোড়। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস

অন্যদিকে, বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকেরা আজ (২২ মে) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে তাকে অবিলম্বে শপথ দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন।

আজ সকাল ১০টা থেকে মত্স্য ভবন ও কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকেরা।

হাইকোর্ট তার পক্ষে রায় দিলেও এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নেওয়ার পথে আর কোনো বাধা না থাকলেও, উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের দাবিতে তারা তাদের কর্মসূচি অব্যাহত রাখেন।

এদিকে, বিকেল ৪টা ৩০ মিনিটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশন পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের দাবিতে যাত্রাবাড়ী মোড়ে একটি বিক্ষোভ মিছিল বের করার ঘোষণা দিয়েছে।

ফলে যাত্রাবাড়ী মোড় এড়িয়ে বিকল্প রুট ব্যবহার করে গন্তব্যে পৌঁছানোর জন্য যাত্রীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

Related Topics

টপ নিউজ

যানজট / শাহবাগ অবরোধ / সাম্য হত্যা / ছাত্রদল / ইশরাক হোসেন / বিক্ষোভ / এনসিপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • ঈদযাত্রা: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাড়ছে যানবাহনের চাপ
  • ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • ডিএমপির নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩ দফা দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান
  • রাষ্ট্রপতির অভিশংসনসহ তিন দাবিতে সংসদের সামনে এনসিপির নেতা-কর্মীরা
  • সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: নাহিদ

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net