Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
‘পছন্দের ঠিকাদার’: নুরুল হক নুরকে নিয়ে ডিএনসিসির অভিযোগের প্রতিবাদ গণঅধিকার পরিষদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 May, 2025, 10:35 pm
Last modified: 21 May, 2025, 10:50 pm

Related News

  • পথচারীদের নিরাপত্তা নিশ্চিতে ফুটপাত উদ্ধারে নেমেছে ডিএনসিসি: প্রশাসক শফিকুল ইসলাম
  • ডিএনসিসির তহবিল সংক্রান্ত বিভ্রান্তি নিয়ে প্রশাসক যা বললেন
  • নাগরিক জীবনে স্বস্তি ফেরাতে দিনরাত কাজ করে যাচ্ছি: ঢাকা উত্তরের প্রশাসক
  • সড়ক সংস্কারে অনিয়ম: ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত
  • ৬ সিটি করপোরেশনের প্রশাসক পদে বিএনপি নেতারা, কারা তারা?

‘পছন্দের ঠিকাদার’: নুরুল হক নুরকে নিয়ে ডিএনসিসির অভিযোগের প্রতিবাদ গণঅধিকার পরিষদের

নুরের দলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নুরুল হক নুরের পছন্দের ঠিকাদারকে কাজ না দেওয়ায় ডিএনসিসির সামনে গণঅধিকার পরিষদের বিশৃঙ্খলা করার অভিযোগ একেবারে অসত্য, ভিত্তিহীন ও বানোয়াট।
টিবিএস রিপোর্ট
21 May, 2025, 10:35 pm
Last modified: 21 May, 2025, 10:50 pm
ফাইল ছবি

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নুরুল হক নুরের 'পছন্দের ঠিকাদারকে কাজ না দেওয়ায়' নগর ভবনের সামনে 'বিশৃঙ্খলা সৃষ্টি'র যে অভিযোগ তুলেছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণঅধিকার পরিষদ।

বুধবার (২১ মে) গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএনসিসির অভিযোগ 'একেবারে অসত্য, ভিত্তিহীন ও বানোয়াট'।

এর আগে এদিন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা ফারজানা ববি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানকে নুরুল হক নুর ১৮ মে মুঠোফোনে ফোন করে তার পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়ার জন্য বলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান প্রকৌশলী তাকে পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালার আইনি দিক ব্যাখ্যা করেন এবং বলেন, আইনের বাইরে কিছু করার সুযোগ নেই। কিন্তু নুরুল হক তার কথা না শুনে কাজ দেওয়ার জন্য চাপ দেন এবং ডিএনসিসির অফিসে তালা লাগানোর হুমকি দেন।

এর পর মঙ্গলবার (২০ মে) বিকেল ৩টায় গুলশান-২ এলাকার নগর ভবনের সামনে কিছু লোক নিয়ে 'গণঅধিকার পরিষদের' ব্যানারে বিক্ষোভ করেন এবং প্রশাসকের বিরুদ্ধে স্লোগান দেন। এতে ডিএনসিসির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এদিকে নুরের দলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নুরুল হক নুরের পছন্দের ঠিকাদারকে কাজ না দেওয়ায় ডিএনসিসির সামনে গণঅধিকার পরিষদের বিশৃঙ্খলা করার অভিযোগ একেবারে অসত্য, ভিত্তিহীন ও বানোয়াট।

এ বিষয়ে পরিষদের বক্তব্য হলো—ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর ও জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ততার স্পষ্ট তথ্য-প্রমাণ রয়েছে। এই প্রেক্ষাপটে তিনি প্রশাসকের মতো গুরুত্বপূর্ণ পদে থাকতে পারেন না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদ এজাজের হিজবুত তাহরীর সংশ্লিষ্টতা এবং ২০১৫ সালে একই অভিযোগে গ্রেপ্তারের বিষয়টি সম্প্রতি আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুক পোস্টেও উঠে এসেছে।

এই তথ্যের ভিত্তিতে প্রশাসক মোহাম্মদ এজাজকে অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদ ডিএনসিসির সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে এবং ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়। এতে গণঅধিকার পরিষদ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমর্থন জানায়।

বলা হয়, 'দরপত্রে সর্বোচ্চ দরদাতা হয়েও পরিষদের একজন সদস্যকে কমিশন ব্যতীত কাজ না দেওয়ায় প্রশাসক মোহাম্মদ এজাজকে অবহিত করা হয়। তখন তিনি বিষয়টি অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে জানানোর পরামর্শ দেন। তার নির্দেশেই নুরুল হক নুর বিষয়টি প্রকৌশলীকে জানান।'

বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, এর আগেও গাবতলী পশুর হাটসহ কয়েকটি বিষয়ে গণমাধ্যমে এসেছে যে, প্রশাসক মোহাম্মদ এজাজ কমিশন ও পছন্দের লোক ছাড়া কাউকে কাজ দেন না।

'নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ আড়াল করতেই তিনি [প্রশাসক] নুরুল হক নুরকে জড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর বার্তা ছড়াচ্ছেন,' অভিযোগ করে গণঅধিকার পরিষদ।

এতে আরও অভিযোগ করা হয়, গণঅধিকার পরিষদের মঙ্গলবারের কর্মসূচি স্থগিত করতে মোহাম্মদ এজাজ নিজের মামাসহ কয়েকজনকে পাঠিয়ে আর্থিক অফারের মাধ্যমে সমঝোতার চেষ্টা করেন। এমনকি তিনি নিজেও পরিষদের নেতাদের বহুবার ফোন করেন। তবে গণঅধিকার পরিষদ তাদের কর্মসূচি স্থগিত করেনি।

Related Topics

টপ নিউজ

ডিএনসিসি / গণঅধিকার পরিষদ / নুরুল হক নুরু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
    অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

Related News

  • পথচারীদের নিরাপত্তা নিশ্চিতে ফুটপাত উদ্ধারে নেমেছে ডিএনসিসি: প্রশাসক শফিকুল ইসলাম
  • ডিএনসিসির তহবিল সংক্রান্ত বিভ্রান্তি নিয়ে প্রশাসক যা বললেন
  • নাগরিক জীবনে স্বস্তি ফেরাতে দিনরাত কাজ করে যাচ্ছি: ঢাকা উত্তরের প্রশাসক
  • সড়ক সংস্কারে অনিয়ম: ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত
  • ৬ সিটি করপোরেশনের প্রশাসক পদে বিএনপি নেতারা, কারা তারা?

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

3
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

6
কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
আন্তর্জাতিক

অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net