Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
নাগরিক জীবনে স্বস্তি ফেরাতে দিনরাত কাজ করে যাচ্ছি: ঢাকা উত্তরের প্রশাসক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 March, 2026, 04:50 pm
Last modified: 01 March, 2026, 05:01 pm

Related News

  • ডিএনসিসির তহবিল সংক্রান্ত বিভ্রান্তি নিয়ে প্রশাসক যা বললেন
  • সড়ক সংস্কারে অনিয়ম: ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত
  • ৬ সিটি করপোরেশনের প্রশাসক পদে বিএনপি নেতারা, কারা তারা?
  • ঢাকা উত্তর সিটির নতুন প্রশাসক সুরাইয়া আক্তার জাহান
  • ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এজাজকে দুদকে তলব

নাগরিক জীবনে স্বস্তি ফেরাতে দিনরাত কাজ করে যাচ্ছি: ঢাকা উত্তরের প্রশাসক

তিনি বলেন, ‘মশক নিয়ন্ত্রণে একটি মনিটরিং সেল গঠন করে নির্দিষ্ট পরিকল্পনামাফিক কার্যক্রম শুরু হয়েছে। অল্প সময়ের মধ্যেই নগরবাসী এ কার্যক্রমের সুফল দেখতে পাবেন।’
টিবিএস রিপোর্ট
01 March, 2026, 04:50 pm
Last modified: 01 March, 2026, 05:01 pm

নাগরিক জীবনে স্বস্তি ফেরাতে দিনরাত কাজ করে যাচ্ছি বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

তিনি বলেন, 'আমরা আমাদের দায়িত্ব ও দায়বদ্ধতার জায়গা থেকে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি, যেন জনগণ কিছুটা স্বস্তিতে থাকতে পারে। আমরা সিটি কর্পোরেশনের আরামদায়ক চেয়ারে সারাদিন বসে থাকি না; মাঠপর্যায়ে কাজ করছি এবং কাজের ফলাফল দৃশ্যমান করতে বদ্ধপরিকর।'

রবিবার (১ মার্চ) বিকালে কড়াইল বস্তি পরিদর্শন শেষে ঢাকা উত্তর সিটির প্রশাসক এসব কথা বলেন।

এসময় মশা নিয়ন্ত্রণ সম্পর্কে ডিএনসিসি প্রশাসক বলেন, 'মশক নিয়ন্ত্রণে একটি মনিটরিং সেল গঠন করে নির্দিষ্ট পরিকল্পনামাফিক কার্যক্রম শুরু হয়েছে। অল্প সময়ের মধ্যেই নগরবাসী এ কার্যক্রমের সুফল দেখতে পাবেন।'

তিনি আরও বলেন, 'নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। রাস্তাঘাট সংস্কার, লেকসমূহের সুরক্ষা এবং বাসযোগ্য নগর পরিবেশ গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। জনগণ যে আশা ও বিশ্বাস থেকে আমাদেরকে ভোট দিয়েছেন, সেই প্রত্যাশা পূরণে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।' 

পরিদর্শনকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

তিনি বলেন, 'ফ্যামেলি কার্ড দেওয়ার লক্ষ্যে কড়াইল বস্তি এলাকায় তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে, আমরা তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করলাম। প্রাপ্য ব্যক্তিরা বিনামূল্যে ফ্যামেলি কার্ড পাবেন এবং সরাসরি তাদের কাছে অর্থ পাঠানো হবে। এ বিষয়ে কাউকে কোনো ধরনের ঘুষ না দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।'

তিনি আরও বলেন, 'এলাকার লেক ও ফুটপাতসমূহ ঘুরে দেখা হচ্ছে এবং ধাপে ধাপে মশামুক্ত পরিবেশ ও দখলমুক্ত ফুটপাত নিশ্চিত করা হবে।'

প্রধানমন্ত্রীর নির্দেশনায় এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

Related Topics

টপ নিউজ

ডিএনসিসি / ঢাকা উত্তর সিটি কর্পোরেশন / মো. শফিকুল ইসলাম খান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • ডিএনসিসির তহবিল সংক্রান্ত বিভ্রান্তি নিয়ে প্রশাসক যা বললেন
  • সড়ক সংস্কারে অনিয়ম: ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত
  • ৬ সিটি করপোরেশনের প্রশাসক পদে বিএনপি নেতারা, কারা তারা?
  • ঢাকা উত্তর সিটির নতুন প্রশাসক সুরাইয়া আক্তার জাহান
  • ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এজাজকে দুদকে তলব

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net