Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 30, 2026
প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 May, 2026, 07:50 pm
Last modified: 24 May, 2026, 07:57 pm

Related News

  • নিজে গাড়ি চালিয়ে ঢাকার নগর ব্যবস্থাপনা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
  • ডিএনসিসির ৪,৫২৭ কোটি টাকার বাজেট অনুমোদন; সর্বোচ্চ গুরুত্ব সড়ক ও ট্রাফিক অবকাঠামো উন্নয়নে
  • পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
  • সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • কোরবানির বর্জ্য অপসারণে ১৬ হাজার কর্মী ও ৭৫০ গাড়ি নিয়ে মাঠে থাকছে ডিএনসিসি

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী

রোববার (২৪ মে) দুপুরে রাজধানীর গুলশান-২ এ অবস্থিত নগরভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এই উপহারের চেক হস্তান্তর করা হয়। উপহার হিসেবে প্রত্যেক পরিচ্ছন্নতাকর্মীকে ৫ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
24 May, 2026, 07:50 pm
Last modified: 24 May, 2026, 07:57 pm
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মীর হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহারের চেক তুলে দেওয়া হয়েছে। রোববার (২৪ মে) দুপুরে রাজধানীর গুলশান-২ এ অবস্থিত নগরভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এই উপহারের চেক হস্তান্তর করা হয়। উপহার হিসেবে প্রত্যেক পরিচ্ছন্নতাকর্মীকে ৫ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহারের চেক তুলে দেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সবসময় পরিচ্ছন্নতাকর্মীদের কথা ভাবেন এবং তাদের কষ্ট ও শ্রমকে মূল্যায়ন করেন বলেই ধারাবাহিকভাবে ঈদ উপহার প্রদান করছেন। ঈদুল আজহায় কোরবানির কারণে পুরো নগরে অতিরিক্ত বর্জ্যের সৃষ্টি হয়। এই সময় নগরকে পরিচ্ছন্ন রাখতে আমাদের পরিচ্ছন্নতাকর্মীরা নিরলসভাবে কাজ করেন। তাদের কষ্টের কথা বিবেচনা করেই মাননীয় প্রধানমন্ত্রী তাদের পাশে দাঁড়িয়েছেন।"

পরিচ্ছন্নতাকর্মীদের কাজের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, "আপনারা খুব ভোরে ঘুম থেকে উঠে কাজ শুরু করেন। অনেক সময় সকালে নাস্তাও করতে পারেন না। ঢাকা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবচেয়ে বড় ভূমিকা আপনাদের। আপনারা যদি কাজ না করেন তাহলে নগর সুন্দর থাকবে না, দুর্গন্ধমুক্ত থাকবে না। আপনারা আমাদের প্রাণ, আপনারা আমাদের শক্তি। আপনারাও সিটি কর্পোরেশনের অংশীদার। এই নগর আপনাদেরও। নগরকে পরিষ্কার রাখার সর্বোচ্চ দায়িত্ব আপনাদের কাঁধেই।"

সবুজ ও পরিচ্ছন্ন ঢাকা গড়তে নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করে শফিকুল ইসলাম বলেন, "গ্রিন ঢাকা ও ক্লিন ঢাকা গড়তে শুধু সিটি কর্পোরেশনের প্রচেষ্টা যথেষ্ট নয়। নগরবাসীকেও সচেতন হতে হবে। রাস্তাঘাটে যেখানে-সেখানে ময়লা না ফেলে পরিচ্ছন্ন নগর গঠনে সবাইকে সহযোগিতা করতে হবে।"

ঈদ ও বর্ষা মৌসুম সামনে রেখে পরিচ্ছন্নতাকর্মীদের প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারের নির্দেশনা দিয়ে তিনি বলেন, বৃষ্টির সময় যাতে দ্রুত পরিচ্ছন্নতা কার্যক্রম ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রম পরিচালনা করা যায় সে লক্ষ্যে সিটি কর্পোরেশন প্রস্তুত রয়েছে। এ সময় তিনি পরিচ্ছন্নতাকর্মীদের জন্য পূর্বে দেওয়া রেইনকোট ব্যবহার করারও আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর বলেন, "প্রধানমন্ত্রীর এই উপহার আসন্ন কোরবানির ঈদে যারা নগর পরিচ্ছন্নতার কাজ করবেন তাদের উদ্যম আরও বাড়িয়ে দেবে। পরিচ্ছন্নতাকর্মীরা আরও মনোযোগ দিয়ে কাজ করবেন এবং নগরবাসী যাতে কোরবানির বর্জ্যে ভোগান্তিতে না পড়েন সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।"

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসানসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রীর ঈদ উপহার / ডিএনসিসি / পরিচ্ছন্নতাকর্মী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
    বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প
  • ফাইল ছবি: এএফপি
    পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা
  • ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
    ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও
  • রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
    ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন
  • তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
    তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
    কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

Related News

  • নিজে গাড়ি চালিয়ে ঢাকার নগর ব্যবস্থাপনা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
  • ডিএনসিসির ৪,৫২৭ কোটি টাকার বাজেট অনুমোদন; সর্বোচ্চ গুরুত্ব সড়ক ও ট্রাফিক অবকাঠামো উন্নয়নে
  • পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
  • সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • কোরবানির বর্জ্য অপসারণে ১৬ হাজার কর্মী ও ৭৫০ গাড়ি নিয়ে মাঠে থাকছে ডিএনসিসি

Most Read

1
প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
আন্তর্জাতিক

বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প

2
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা

3
ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও

4
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন

5
তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
বাংলাদেশ

তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়

6
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
বাংলাদেশ

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net