Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 11, 2026
সড়ক সংস্কারে অনিয়ম: ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 February, 2026, 03:55 pm
Last modified: 26 February, 2026, 04:00 pm

Related News

  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ২৮১
  • ঢাকায় উচ্ছেদ অভিযান: ৬ মাসে ৫ বার হামলার শিকার পুলিশ
  • ৫০৭ কোটি টাকার বিদ্যুৎবিল: মাগুরা পল্লী বিদ্যুতের জিএম সাময়িক বরখাস্ত, গ্রাহককে ফোন করে বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ
  • ‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত
  • আফতাবনগর-বনশ্রী পদচারী সেতু উদ্বোধন, ব্যয় ১৩.২৯ কোটি টাকা

সড়ক সংস্কারে অনিয়ম: ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা উত্তর সিটির সচিব মুহাম্মদ আসাদুজ্জামানের স্বাক্ষরে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।
টিবিএস রিপোর্ট
26 February, 2026, 03:55 pm
Last modified: 26 February, 2026, 04:00 pm
ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-০৫-এর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মোহাম্মদপুর এলাকায় রাস্তার নির্মাণ ও সংস্কার কাজে বিভিন্ন অনিয়ম ধরা পড়ায় তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা উত্তর সিটির সচিব মুহাম্মদ আসাদুজ্জামানের স্বাক্ষরে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।

আদেশে উল্লেখ করা হয়, ডিএনসিসির অঞ্চল-০৫-এর আওতাধীন মোহাম্মদপুর এলাকায় চলমান রাস্তা নির্মাণ ও সংস্কার কাজ পরিদর্শনকালে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়েছে। এর প্রেক্ষিতে 'ডিএনসিসি কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯'-এর বিধি ৪৯-এর (ক), (খ) ও (ঘ) উপবিধি অনুযায়ী দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ ও অদক্ষতার অভিযোগে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হলো।

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মোহাম্মদপুর এলাকায় বিভিন্ন সড়ক নির্মাণ ও সংস্কার কাজ সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি রাস্তার বিভিন্ন স্থানে ফাটল, নিচের দিকে ধসে পড়া এবং অন্যান্য কারিগরি ত্রুটি দেখতে পান। কাজের এমন নিম্নমানের কারণে প্রতিমন্ত্রী নিজে এবং স্থানীয় জনগণ গভীর অসন্তোষ প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় আজ সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীকে বরখাস্তের আদেশ দিল ডিএনসিসি।

Related Topics

টপ নিউজ

ডিএনসিসি / সড়ক সংস্কার / সাময়িক বরখাস্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ
  • বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
    বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
  • শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
    ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর
  • ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
    দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়
  • ফাইল ছবি: রয়টার্স
    জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

Related News

  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ২৮১
  • ঢাকায় উচ্ছেদ অভিযান: ৬ মাসে ৫ বার হামলার শিকার পুলিশ
  • ৫০৭ কোটি টাকার বিদ্যুৎবিল: মাগুরা পল্লী বিদ্যুতের জিএম সাময়িক বরখাস্ত, গ্রাহককে ফোন করে বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ
  • ‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত
  • আফতাবনগর-বনশ্রী পদচারী সেতু উদ্বোধন, ব্যয় ১৩.২৯ কোটি টাকা

Most Read

1
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ

2
বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
বাংলাদেশ

বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ

3
শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর

4
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়

5
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net