Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 17, 2026
আফতাবনগর-বনশ্রী পদচারী সেতু উদ্বোধন, ব্যয় ১৩.২৯ কোটি টাকা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 September, 2026, 09:35 pm
Last modified: 23 September, 2026, 09:43 pm

Related News

  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ২৮১
  • ঢাকায় উচ্ছেদ অভিযান: ৬ মাসে ৫ বার হামলার শিকার পুলিশ
  • নিজে গাড়ি চালিয়ে ঢাকার নগর ব্যবস্থাপনা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
  • ডিএনসিসির ৪,৫২৭ কোটি টাকার বাজেট অনুমোদন; সর্বোচ্চ গুরুত্ব সড়ক ও ট্রাফিক অবকাঠামো উন্নয়নে
  • সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আফতাবনগর-বনশ্রী পদচারী সেতু উদ্বোধন, ব্যয় ১৩.২৯ কোটি টাকা

ডিএনসিসি প্রশাসক বলেন, ‘আফতাবনগর ও বনশ্রী এলাকার মানুষের যোগাযোগ সহজ করা, স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং যানজট কমাতে তিনটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।’
টিবিএস রিপোর্ট
23 September, 2026, 09:35 pm
Last modified: 23 September, 2026, 09:43 pm
উদ্বোধনের পর আফতাবনগরে পদচারী সেতু দিয়ে মানুষ হেঁটে যাচ্ছেন। ছবি: টিবিএস

রাজধানীর বনশ্রী ও আফতাবনগরের মাঝ দিয়ে বয়ে যাওয়া রামপুরা (বেগুনবাড়ী) খালের ওপর নির্মিত ৪২ মিটার দীর্ঘ পদচারী সেতুটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) আফতাবনগরে পদচারী সেতুটি উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।

সেতুটি নির্মাণে ডিএনসিসির ব্যয় হয়েছে ১৩ কোটি ২৮ লাখ ৯৮ হাজার টাকা। ডেমরাগামী রামপুরা-বনশ্রী সড়কের ফরাজী হাসপাতালের পাশে নির্মিত সেতুটির প্রস্থ ৩ দশমিক ৮০ মিটার।

স্টিলের কাঠামোর ওপর কংক্রিটের স্ল্যাব ও টাইলস বসিয়ে সেতুটিতে হাঁটার ব্যবস্থা করা হয়েছে। এতদিন এই এলাকার বাসিন্দাদের খাল পারাপারে বাঁশের সাঁকো কিংবা নৌকার ওপর নির্ভর করতে হতো।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক বলেন, 'আফতাবনগর ও বনশ্রী এলাকার মানুষের যোগাযোগ সহজ করা, স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং যানজট কমাতে তিনটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।'

তিনি বলেন, 'আফতাবনগর-বনশ্রী এলাকার যোগাযোগ ব্যবস্থা সহজতর ও স্কুল-কলেজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য তিনটি ব্রিজ নির্মাণের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেন। সেই নির্দেশনা অনুযায়ী ঢাকা উত্তর সিটি করপোরেশন তিনটি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয়।'

প্রশাসক জানান, অন্য দুটি সেতু নির্মাণে প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি বিদেশ থেকে জাহাজে আনার কারণে কাজ শুরু করতে বিলম্ব হচ্ছিল। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশীয় যন্ত্রপাতি ব্যবহার করে স্থানীয় মানুষের চলাচল ও শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য দ্বিতীয় স্টিল সেতুটির নির্মাণকাজ হাতে নেওয়া হয় এবং দ্রুত তা বাস্তবায়ন করা হয়েছে।

তিনি বলেন, 'প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আজ এই ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো।'

সেতুটির রক্ষণাবেক্ষণে এলাকাবাসীকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে শফিকুল ইসলাম খান বলেন, 'খালে যাতে ময়লা-আবর্জনা না ফেলা হয়, সেদিকে স্থানীয় বাসিন্দাদের খেয়াল রাখতে হবে।'

তিনি আরও বলেন, 'ডিএনসিসি খালটি পরিষ্কার ও সংস্কারের উদ্যোগ নেবে। খালটি পরিষ্কার, সংস্কার ও যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা গেলে এলাকাটি পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।'

এ সময় তিনি ডিএনসিসির উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতার পাশাপাশি নিয়মিত কর পরিশোধের জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

ডিএনসিসি প্রশাসক বলেন, 'আজ ২ নম্বর স্টিল ফুটব্রিজ উদ্বোধন করা হলো। বাকি দুটি ব্রিজের কাজও দ্রুত শেষ করার পরিকল্পনা নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।'

তিনি আরও বলেন, 'বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় দক্ষতার সঙ্গে ফুটব্রিজটির নির্মাণকাজ শেষ হয়েছে। মূল সড়কে যানজট কমানো এবং এমআরটি প্রকল্পের কাজ চলাকালে বিকল্প যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে এই সেতুর পাশে আরও দুটি স্থায়ী সেতুর নির্মাণকাজ চলমান রয়েছে। এসব সেতু দিয়ে ভারী যানবাহনও চলাচল করতে পারবে।'

অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়েরুল আলম, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর হুমায়ুন কবির, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী খন্দকার মাহবুব হোসেনসহ বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় সোসাইটির নেতারা উপস্থিত ছিলেন।
 

Related Topics

টপ নিউজ

আফতাবনগর / ডিএনসিসি / পদচারী সেতু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত
  • জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
    বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
  • ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ
  • প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

Related News

  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ২৮১
  • ঢাকায় উচ্ছেদ অভিযান: ৬ মাসে ৫ বার হামলার শিকার পুলিশ
  • নিজে গাড়ি চালিয়ে ঢাকার নগর ব্যবস্থাপনা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
  • ডিএনসিসির ৪,৫২৭ কোটি টাকার বাজেট অনুমোদন; সর্বোচ্চ গুরুত্ব সড়ক ও ট্রাফিক অবকাঠামো উন্নয়নে
  • সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত

2
জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

4
ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ

6
প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net