Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
এনআইডি ডাটাবেজে ৫৮৬ জনের দ্বৈত পরিচয় শনাক্ত, দ্বিতীয়টি বাতিল: ডিজি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 May, 2025, 04:00 pm
Last modified: 19 May, 2025, 04:06 pm

Related News

  • নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • সংরক্ষিত নারী আসন: এনসিপির নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ
  • ভোটার নিবন্ধনে এসএসসি সনদ বাধ্যতামূলক করল ইসি 

এনআইডি ডাটাবেজে ৫৮৬ জনের দ্বৈত পরিচয় শনাক্ত, দ্বিতীয়টি বাতিল: ডিজি

তিনি বলেন, ‘ডেটাসেন্টার এখন সম্পূর্ণ নিরাপদ। আমরা কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করছি না। ভবিষ্যতেও তথ্যভাণ্ডার সুরক্ষায় সবধরনের ব্যবস্থা নেওয়া হবে।’
টিবিএস রিপোর্ট
19 May, 2025, 04:00 pm
Last modified: 19 May, 2025, 04:06 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ডাটাবেজে ৫৮৬ জন নাগরিকের দ্বৈত এনআইডি ছিল বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের এনআইডি উইংয়ের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর।

তিনি বলেন, এসব নাগরিকের প্রথম এনআইডি চালু রেখে দ্বিতীয়টি বাতিল করা হয়েছে। এখন আর কারও দ্বৈত এনআইডি বা ভোটার নেই।

সোমবার (১৯ মে) দুপুরে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

ডিজি বলেন, 'সর্বশেষ আমরা ৫৮৬ জনের দুটি করে এনআইডি শনাক্ত করি। তারা লকড অবস্থায় ছিলেন, ফলে নাগরিক সেবা পাচ্ছিলেন না। প্রথম এনআইডি রেখে দ্বিতীয়টি বাতিল করায় এখন তাদের প্রথম এনআইডি সক্রিয় হয়েছে এবং তারা নাগরিক সেবা পাচ্ছেন।'

তিনি জানান, চলতি মাসের প্রথম সপ্তাহে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী দ্বৈত এনআইডিধারীদের বিষয়টি নিষ্পত্তি করা হয় এবং দুই সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান করা হয়েছে।

'বর্তমানে আমাদের জানামতে আর কোনো দ্বৈত এনআইডি নেই। ভবিষ্যতে কেউ শনাক্ত হলে একই নিয়মে ব্যবস্থা নেওয়া হবে,' বলেন হুমায়ুন কবীর।

ডেটাসেন্টারের নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, এটি ২৪ ঘণ্টা সচল থাকে এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে মাঝে মাঝে সাময়িক বন্ধ রাখা হয়।

তিনি বলেন, 'গত পরশুদিনও চার ঘণ্টার জন্য বন্ধ ছিল। আমরা নিয়মিত এটি চেক করি, কোনো সমস্যা বা হালনাগাদ প্রয়োজন আছে কি না তা নিশ্চিত করি।'

তিনি বলেন, 'ডেটাসেন্টার এখন সম্পূর্ণ নিরাপদ। আমরা কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করছি না। তবে যাতে ডেটা লিক বা ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য নিয়মিত কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও তথ্যভাণ্ডার সুরক্ষায় সবধরনের ব্যবস্থা নেওয়া হবে।'

Related Topics

টপ নিউজ

এনআইডি / এনআইডি জালিয়াতি / ডিজি / নির্বাচন কমিশন / নাগরিক সুবিধা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
    'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ
  • ফাইল ছবি: সংগৃহীত
    শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক
  • ফাইল ছবি: রাজিব ধর/টিবিএস
    ৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা
  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    ডলারের দাম আবার কেন বাড়ছে?

Related News

  • নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • সংরক্ষিত নারী আসন: এনসিপির নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ
  • ভোটার নিবন্ধনে এসএসসি সনদ বাধ্যতামূলক করল ইসি 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

3
ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
খেলা

'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক

5
ফাইল ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা

6
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের দাম আবার কেন বাড়ছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net