Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 04, 2026
নির্বাচনের জন্য এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি, ইসিকে জামায়াত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 August, 2025, 07:55 pm
Last modified: 21 August, 2025, 08:17 pm

Related News

  • স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো কোনো স্পষ্ট নির্দেশনা নেই: ইসি সচিব
  • যেকোনো সময় রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে ইসি প্রস্তুত আছে: সিইসি
  • রাষ্ট্রপতি নির্বাচন: আগামীকাল ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক
  • জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস
  • ১২ সংস্থা, বোর্ড ও করপোরেশনের শীর্ষ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিল সরকার

নির্বাচনের জন্য এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি, ইসিকে জামায়াত

দলের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, ‘ফেয়ার ইলেকশন ব্যাপারে অলওয়েজ আমরা সিনসিয়ার ছিলাম। আমরা মনে করি, পিআর পদ্ধতিটা দেশের জন্য কল্যাণকর হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক হবে। এটা একটা বেস্ট পদ্ধতি।’
টিবিএস রিপোর্ট
21 August, 2025, 07:55 pm
Last modified: 21 August, 2025, 08:17 pm
ছবি: জহির রায়হান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জামায়াতে ইসলামী বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তবে তিনি অভিযোগ করেন, দেশে এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, 'বাংলাদেশে এখনও লেভেল প্লেয়িং ফিল্ড আসেনি। সে কারণে আমরা অন্যান্য দাবির সঙ্গে জোরালোভাবে বলছি যে, সবার জন্য সমান সুযোগ তৈরি করতে হবে যেটা এখনও অনুপস্থিত। কমিশন বলছে কাজ করছে।'

আইনশৃঙ্খলা, লেভেল প্লেয়িং ফিল্ড এবং উৎসবমুখর ভোট নিয়ে সিইসির সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, 'ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার জন্য আমাদের কোনো সমস্যা নেই। আমাদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল ফেব্রুয়ারি অথবা এপ্রিলে নির্বাচনের টাইমলাইন দিতে পারেন। সরকার প্রস্তুত হলে এই টাইমলাইনে করতে পারে। ডিসেম্বরেও যদি নির্বাচন হয়, তাতেও আমাদের কোনো আপত্তি নেই।'

তিনি আরও বলেন, 'আমরা রেডি আছি। কিন্তু নির্বাচনের জন্য যে শর্ত ও দাবিগুলো আমরা দিয়েছি এগুলো নিশ্চিত করতে হবে। তাহলে প্রতিশ্রুত অনুযায়ী নির্বাচন হবে, না হলে ভালো নির্বাচন হবে না।'

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতির পক্ষে মত জানিয়ে জামায়াতের এ নেতা বলেন, 'ফেয়ার ইলেকশন ব্যাপারে অলওয়েজ আমরা সিনসিয়ার ছিলাম। আমরা মনে করি, পিআর পদ্ধতিটা দেশের জন্য কল্যাণকর হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক হবে। এটা একটা বেস্ট পদ্ধতি।'

তিনি আরও যোগ করেন, 'আমরা তিনশ আসনের প্রার্থী দিয়ে মাঠে-ময়দানে জনগণের কাছে যাচ্ছি। আমরা জনমত গঠনের কাজ করছি।'

Related Topics

টপ নিউজ

জামায়াত নেতা / জামায়াত ইসলামী / নির্বাচন / নির্বাচন কমিশন / পিআর পদ্ধতি / লেভেল প্লেয়িং ফিল্ড / ভোট / সিইসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    দুবাইয়ের কারাগার থেকে শর্তসাপেক্ষে বেনজীরের মুক্তি, জামিন বাতিলে কাজ করছে ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি: রয়টার্স
    ১৪ বছরে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি, বিপরীতে ৪.৪৯ বিলিয়ন ডলার পরিশোধের রেকর্ড
  • প্রতীকী ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা, আজ সন্ধ্যা থেকেই কার্যকর
  • ছবি: সংগৃহীত
    জ্বালানি সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ
  • পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ফাইল ছবি/সংগৃহীত
    কৌশলগত কারণে সৌদি জোটে যোগদান, ইরানকে আঘাতের উদ্দেশ্যে নয়: হুমায়ুন কবির
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    চলতি বছর ডেঙ্গুর ডেনভি-৩-তে সংক্রমণ বেশি, জটিলতা মারাত্মক আকার ধারণ করার আশঙ্কা চিকিৎসকদের

Related News

  • স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো কোনো স্পষ্ট নির্দেশনা নেই: ইসি সচিব
  • যেকোনো সময় রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে ইসি প্রস্তুত আছে: সিইসি
  • রাষ্ট্রপতি নির্বাচন: আগামীকাল ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক
  • জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস
  • ১২ সংস্থা, বোর্ড ও করপোরেশনের শীর্ষ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিল সরকার

Most Read

1
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুবাইয়ের কারাগার থেকে শর্তসাপেক্ষে বেনজীরের মুক্তি, জামিন বাতিলে কাজ করছে ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী

2
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

১৪ বছরে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি, বিপরীতে ৪.৪৯ বিলিয়ন ডলার পরিশোধের রেকর্ড

3
প্রতীকী ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা, আজ সন্ধ্যা থেকেই কার্যকর

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জ্বালানি সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ

5
পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

কৌশলগত কারণে সৌদি জোটে যোগদান, ইরানকে আঘাতের উদ্দেশ্যে নয়: হুমায়ুন কবির

6
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

চলতি বছর ডেঙ্গুর ডেনভি-৩-তে সংক্রমণ বেশি, জটিলতা মারাত্মক আকার ধারণ করার আশঙ্কা চিকিৎসকদের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net