Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
বগুড়ায় উদীচী ও ফ্যাসিবাদবিরোধী মঞ্চের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা, আহত ১০

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 May, 2025, 09:10 pm
Last modified: 14 May, 2025, 09:18 pm

Related News

  • ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়া কারা এই হুথি?
  • ‘নো কিংস’ বিক্ষোভ: ইরানে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্পবিরোধী মিছিল-সমাবেশ
  • বিদ্যুৎ অবকাঠামোতে হামলা স্থগিতের ঘোষণার পরদিনই ইরানের গ্যাস স্থাপনা ও পাইপলাইনে হামলা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের
  • সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫; আটক ৬, উদ্ধার ককটেল

বগুড়ায় উদীচী ও ফ্যাসিবাদবিরোধী মঞ্চের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা, আহত ১০

আজ বিকাল সাড়ে ৫টায় শহরের সাতমাথায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচি আয়োজন করে উদীচী শিল্পীগোষ্ঠী। একই সময়ে সেখানে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় বগুড়ার ফ্যাসিবাদবিরোধী মঞ্চ।
টিবিএস রিপোর্ট
14 May, 2025, 09:10 pm
Last modified: 14 May, 2025, 09:18 pm

শাহবাগে জাতীয় সংগীত গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে বগুড়ায় উদীচী শিল্পগোষ্ঠী এবং ফ্যাসিবাদবিরোধী মঞ্চের পৃথক কর্মসূচি ঘিরে পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠেছে।

আজ বিকাল সাড়ে ৫টার দিকে শহরের শহীদ খোকন পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। এতে উদীচী শিল্পীগোষ্ঠীর ৭জন ও বগুড়ার ফ্যাসিবাদবিরোধী মঞ্চের ৩ জন আহত হয়েছে বলে সংগঠন দুটি দাবি করে।

পুলিশ, উদিচী শিল্পীগোষ্ঠী ও ফ্যাসিবাদবিরোধী মঞ্চের নেতারা জানান, শাহবাগে জাতীয় সংগীত গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে আজ বিকাল সাড়ে ৫টায় শহরের সাতমাথায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচি আয়োজন করা হয়। একই সময়ে সেখানে ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় বগুড়ার ফ্যাসিবাদবিরোধী মঞ্চ। 

এই পরিস্থিতিতে উদীচী শিল্পীগোষ্ঠী কর্মসূচি শুরু করতে গেলে বাধা দেয় ফ্যাসিবাদবিরোধী মঞ্চ। পরে উদীচী শিল্পীগোষ্ঠীর নেতাকর্মীসহ অন্যরা শহীদ খোকন পার্কে (শহীদ মিনার এলাকায়) সমবেত কণ্ঠে জাতীয় সংগীত শুরু করেন। সেখানে গিয়েও বিভিন্ন স্লোগান দিতে থাকেন ফ্যাসিবাদবিরোধী মঞ্চের নেতা-কর্মীরা। এতে একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে হট্টগোল শুরু হয়।  

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বগুড়া শাখার সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ বলেন, আমাদের কর্মসূচি মুক্তমঞ্চে হবে বলে তারা সেখানে প্রথমে দখল নেয়। তখন আমরা চলে গেছি শহীদ মিনারে। ওখানে গিয়েও ওরা স্লোগান দিচ্ছিল। আমরা জাতীয় সংগীত গাইতে শুরু করলে সেখানেই আমাদের ওপর হামলা হয়।  

তিনি বলেন, হামলায় আমাদের নেতা জিন্নাহ, ছাত্রনেতা  শাওন, সাদ্দাম, প্রান্ত, জিলানসহ ৭জন আহত হয়েছেন। মব তৈরি করে আমাদের এক নেতার মোবাইল ফোনও ছিনিয়ে নিয়ে গেছে তারা। এরপর সাতমাথায় এসে আমাদের পার্টি অফিস ভাঙচুর করেছে। 

এ সময় সেখানে পুলিশ থাকলেও কোনো ব্যবস্থা নেয়নি বলেও দাবি করেন তিনি। 

তবে ফ্যাসিবাদবিরোধী মঞ্চের নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়ার যুগ্ম সদস্য সচিব নূর মোহাম্মাদ যোবায়ের বলেন, 'আজ তারাই (উদীচী শিল্পীগোষ্ঠী) আমাদের ওপর হামলা করেছে। মোবাইল ছিনিয়ে নিয়েছে। আমাদের তিন থেকে চারজন আহতও হয়েছেন।'

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈন উদ্দিন বলেন, 'উদীচীর অনুষ্ঠানে মব তৈরির করার চেষ্টা হয়েছিল। তবে আমাদের কারণে পারেনি। আমরা এখনো উদীচীর কার্যালয়ের সামনে আছি।'

Related Topics

টপ নিউজ

বগুড়া / হামলা / আহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
  • টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
    টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়া কারা এই হুথি?
  • ‘নো কিংস’ বিক্ষোভ: ইরানে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্পবিরোধী মিছিল-সমাবেশ
  • বিদ্যুৎ অবকাঠামোতে হামলা স্থগিতের ঘোষণার পরদিনই ইরানের গ্যাস স্থাপনা ও পাইপলাইনে হামলা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের
  • সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫; আটক ৬, উদ্ধার ককটেল

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন

5
টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
বাংলাদেশ

টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net