Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 12, 2026
জুলাইয়ে বাংলাদেশে ‘জেনোসাইড’ নয়, ‘ম্যাস মার্ডার’ হয়েছে: আইসিটি প্রধান প্রসিকিউটর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 May, 2025, 03:55 pm
Last modified: 13 May, 2025, 04:26 pm

Related News

  • মানবতাবিরোধী অপরাধে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড  
  • হাসিনা গণহত্যাকারী ও পলাতক আসামি হিসেবে কারাগারে যাবেন: আইনমন্ত্রী
  • মানবতাবিরোধী অপরাধ: বরখাস্ত হচ্ছেন আইসিটিতে সাজাপ্রাপ্ত ৯ পুলিশ কর্মকর্তা
  • যশোর রোডের অ্যালেন গিন্সবার্গের ১০০
  • গাজায় ধ্বংসযজ্ঞের ১৭টি গোপন রিপোর্ট সরাল ইইউ; ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের গণহত্যার অভিযোগ

জুলাইয়ে বাংলাদেশে ‘জেনোসাইড’ নয়, ‘ম্যাস মার্ডার’ হয়েছে: আইসিটি প্রধান প্রসিকিউটর

আজ (১৩ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম একথা জানিয়েছেন।
টিবিএস রিপোর্ট
13 May, 2025, 03:55 pm
Last modified: 13 May, 2025, 04:26 pm
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ছবি: ভিডিও থেকে নেওয়া

গত বছরের জুলাই-আগস্ট মাসের গণঅভুত্থানের সময় 'জেনোসাইড' হয়নি, যা হয়েছে তা 'ম্যাস মার্ডার'।

আজ (১৩ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম একথা জানিয়েছেন।

তিনি আজ ফেসবুকে এক পোস্টে লেখেন, ''ম্যাস মার্ডার অর্থ হত্যাযজ্ঞ/গণহত্যা। জেনোসাইড মূলত 'জাতিগত নির্মূল' অর্থে গণহত্যা। জুলাইয়ে বাংলাদেশে হত্যাযজ্ঞ হয়েছে -জেনোসাইড হয়নি। বিভ্রান্তি ছড়াবেন না।''

গতকাল (১২ মে) দেওয়া তার দেওয়া এক বক্তব্য নিয়ে তৈরি হওয়া ভুল বোঝাবুঝির পরিপ্রেক্ষিতে তাজুল ইসলাম এই ব্যাখ্যা দেন।

গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থা প্রসিকিউশন টিমের কাছে একটি প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরও দুইজনকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করা হয়েছে।

এরপর চিফ প্রসিকিউটর সেই তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করেন এবং আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আকারে ট্রাইব্যুনালে দাখিল করেন।

তদন্ত প্রতিবেদন জমা হওয়ার বিষয়ে গতকাল দুপুরে সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, 'গণ-অভ্যুত্থানের সময় দেশব্যাপী সংঘটিত হত্যাকাণ্ড, গুলি করে আহত করা, লাশ পুড়িয়ে দেওয়ার মতো অমানবিক কর্মকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের প্রধান মাস্টারমাইন্ড, হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার শেখ হাসিনা। গত জুলাই ও আগস্টে যত মানুষ শহীদ হয়েছেন, যত মানুষ আহত হয়েছেন, প্রতিটি ঘটনায় তার (শেখ হাসিনা) জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে তদন্ত প্রতিবেদনে।'

তাজুল ইসলাম বলেন, 'বিভিন্ন কল রেকর্ড, অসংখ্য ভিডিও ফুটেজ, অডিও ক্লিপ, আহতদের শরীর থেকে উদ্ধার হওয়া গুলি, যেসব হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে, সেগুলোর ফ্লাইট শিডিউল (উড্ডয়ন-অবতরণ সূচি), হেলিকপ্টার থেকে ব্যবহার করা অস্ত্র, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা থেকে পাওয়া তথ্য সাক্ষ্যপ্রমাণ হিসেবে যুক্ত করেছে তদন্ত সংস্থা। আহতদের সাক্ষ্য, গ্রেপ্তার হওয়া আসামিদের স্বীকারোক্তি তদন্ত প্রতিবেদনে রয়েছে।'

তিনি বলেন, 'জুলাই গণ-অভ্যুত্থানের সময় গণহত্যা নয়, মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে।'

তার এই বক্তব্য নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়। কারণ ইংরেজি শব্দ জেনোসাইড এবং ম্যাস মার্ডার — দুটি শব্দই বাংলায় সাধারণত 'গণহত্যা' হিসেবে অনুবাদ করা হয়।

এর ফলে, কিছু বাংলা সংবাদমাধ্যম ভুলভাবে প্রতিবেদনে উল্লেখ করে যে, তাজুল ইসলাম বলেছেন ওই সময়ে কোনো 'গণহত্যা' হয়নি।

এই ভুল ব্যাখ্যা সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়।

Related Topics

টপ নিউজ

আইসিটি / গণহত্যা / মানবতাবিরোধী অপরাধ / প্রধান প্রসিকিউটর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা
  • ফাইল ছবি
    আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
    অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
  • এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
    বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প
  • ওয়েলসের ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকতে ডবির স্মৃতিচিহ্নটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। ছবি: ম্যাথিউ হরউড
    হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ

Related News

  • মানবতাবিরোধী অপরাধে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড  
  • হাসিনা গণহত্যাকারী ও পলাতক আসামি হিসেবে কারাগারে যাবেন: আইনমন্ত্রী
  • মানবতাবিরোধী অপরাধ: বরখাস্ত হচ্ছেন আইসিটিতে সাজাপ্রাপ্ত ৯ পুলিশ কর্মকর্তা
  • যশোর রোডের অ্যালেন গিন্সবার্গের ১০০
  • গাজায় ধ্বংসযজ্ঞের ১৭টি গোপন রিপোর্ট সরাল ইইউ; ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের গণহত্যার অভিযোগ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা

2
ফাইল ছবি
অর্থনীতি

আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

3
অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
অর্থনীতি

অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি

4
এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প

6
ওয়েলসের ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকতে ডবির স্মৃতিচিহ্নটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। ছবি: ম্যাথিউ হরউড
আন্তর্জাতিক

হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net