Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 18, 2026
বান্দরবানে খিয়াং নারী হত্যা: জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ-সমাবেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 May, 2025, 10:10 pm
Last modified: 06 May, 2025, 10:19 pm

Related News

  • বিলুপ্তপ্রায় ‘রেংমিটচ্য’ ভাষা: জানতেন মাত্র ৬ জন, মারা গেছেন একজন, অসুস্থ ২
  • চট্টগ্রামে নামতে শুরু করেছে বন্যার পানি, বেরিয়ে আসছে ব্যাপক ক্ষয়ক্ষতির চিহ্ন
  • বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত সাড়ে ১২ হাজার পরিবার, নিহত ৭: জেলা প্রশাসন
  • বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি: পানি নামলেও কাদা ও আবর্জনায় চরম দুর্ভোগ
  • বিরূপ আবহাওয়াতেও চলবে এইচএসসি পরীক্ষা, পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নিতে পারবে জেলা প্রশাসন

বান্দরবানে খিয়াং নারী হত্যা: জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ-সমাবেশ

আজ মঙ্গলবার দুপুরে শহরে রাজার মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয় হয়। মিছিলটি উজানী পাড়া, মধ্যম পাড়া এবং বাজার এলাকা হয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ করেন তারা।
টিবিএস রিপোর্ট
06 May, 2025, 10:10 pm
Last modified: 06 May, 2025, 10:19 pm
ছবি: সংগৃহীত

বান্দরবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নে খিয়াং সম্প্রদায়ের এক নারীকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলার বিভিন্ন সংগঠন।

আজ মঙ্গলবার দুপুরে শহরে রাজার মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয় হয়। মিছিলটি উজানী পাড়া, মধ্যম পাড়া এবং বাজার এলাকা হয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ করেন তারা।

গতকাল সোমবার বিকালে থানচি-লিক্রি নির্মাধীন সড়কে তিন্দু ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মংখয় পাড়ার বাসিন্দা চিংমা খিয়াংয়ের লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের অভিযোগ, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

সমাবেশে খিয়াং স্টুডেন্টস ইউনিয়নের সংগঠক উসিচিং খিয়াং বলেন, নিহত ওই নারী তিন সন্তানের মা ছিলেন। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এর আগেও সম্প্রতি রোয়াংছড়িতে এক খিয়াং কিশোরীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে এবং রাঙ্গামাটির কাউখালীতে মারমা তরুণীকে ধর্ষণ করা হয়েছে। একটা ঘটনার রেশ কাটতে না কাটতে আরেকটি ঘটনা ঘটছে। এ সব ঘটনা সঠিকভাবে বিচার না হওয়ায় ধর্ষণ ও হত্যার মত ঘটনা বারবার ঘটছে।

বাংলাদেশ তঞ্চঙ্গ্যা ওয়েলফেয়ার ফোরাম সংগঠনে বিটনময় তঞ্চঙ্গ্যা বলেন, পাহাড়েও এখন খুন-ধর্ষণের মতো ঘটনা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। নারীদের আগের মতো নিরাপত্তা নেই। বিশেষ করে বহিরাগত আগমনের ফলে এ ধরনের ঘটনা আগের তুলনায় বাড়ছে।

হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি উলিসিং মারমা বলেন, দেশে এখনও বিচারহীনতার সংস্কৃতি চলছে। তার ধারাবাহিকতায় পাহাড়েও নারী ধর্ষণের মতো ঘটনা বাড়ছে। অপরাধীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া পর্যন্ত এ ধরনের ঘটনা বারবার হতে থাকবে। শিশু-নারীদের নিরাপত্তার দাবি জানিয়ে অপরাধীদের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকতে হবে।

ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা জন ত্রিপুরা বলেন, একদিকে নারীরা ঘরে এবং ঘরের বাইরে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়ে খুন হতে হচ্ছে। অথচ ৫ আগস্ট পরবর্তী দেশে নাগরিকদের সুরক্ষার দেওয়ার জন্য ১১টি কমিশন গঠন করা হয়েছে। তার মধ্যে শুধু নারী কমিশনকে টার্গেট করে তাকে বাতিল করার জন্য এক শ্রেণির মানুষ উঠে পড়ে লেগেছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নারী-শিশুদের নিরাপদ রাখতে নারী কমিশনের সুপারিশকে বাস্তবায়ন করার সুযোগ দিতে হবে।

অনন্যা কল্যাণ সংগঠনের নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী ডনাইপ্রু মারমা নেলী বলেন, অপরাধী যে হোক তাকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 

সমাবেশ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অংচমং মারমা, উন্নয়ন কর্মী লেলুং খুমী, মারমা স্টুডেন্টস কাউন্সিলের প্রতিনিধি উমংসিং মারমা, বম ছাত্র সংগঠনের সভাপতি জেমস বম সংহতি জানিয়ে বক্তব্য দেন। 

সমাবেশে নারী সংগঠনের মধ্যে অংশ নেন খিয়াং কল্যাণ সংস্থা, দুর্বার নেটওয়ার্ক, সৃজন বান্দরবান, উইমেন অ্যাক্টিভিটি এবং উইমেন রিসোর্স অ্যাক্টিভিটি কর্মীরা। এছাড়া এ ঘটনার প্রতিবাদে রুমা ও থানচি উপজেলাতেও বিক্ষোভ মিছিল করেছেন পাহাড়ি শিক্ষার্থীরা।

সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: জেলা প্রশাসন

এদিকে আজ বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক শামীম আরা রিনি জানান, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, এ ঘটনার সঠিক কারণ অনুসন্ধানের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা বিভাগ কাজ করে যাচ্ছে। সঠিক কারণ অনুসন্ধান করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ছবি: সংগৃহীত

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল সোমবার সকালে বাড়ি থেকে নিজের জুমক্ষেতে ধানের চারা রোপণ করতে যান ওই নারী। দুপুর পেরিয়ে গেলে বাড়ি না ফেরায় তার স্বামীসহ পাড়ার লোকেরা খোঁজাখুঁজি শুরু করেন। বিকাল সাড়ে ৩টার দিকে ওই নারীকে একটি পাথরে নালার ওপর মাথা ও মুখমণ্ডলের বিভিন্ন জায়গায় জখম ও ক্ষত অবস্থায় দেখতে পাওয়া যায়। তাকে পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। 
 
Related Topics

টপ নিউজ / সারাদেশ

বান্দরবান / বিক্ষোভ / হত্যা / জেলা প্রশাসন / তদন্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
  • মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
    মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া
  • ফাইল ছবি/রয়টার্স
    দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

Related News

  • বিলুপ্তপ্রায় ‘রেংমিটচ্য’ ভাষা: জানতেন মাত্র ৬ জন, মারা গেছেন একজন, অসুস্থ ২
  • চট্টগ্রামে নামতে শুরু করেছে বন্যার পানি, বেরিয়ে আসছে ব্যাপক ক্ষয়ক্ষতির চিহ্ন
  • বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত সাড়ে ১২ হাজার পরিবার, নিহত ৭: জেলা প্রশাসন
  • বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি: পানি নামলেও কাদা ও আবর্জনায় চরম দুর্ভোগ
  • বিরূপ আবহাওয়াতেও চলবে এইচএসসি পরীক্ষা, পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নিতে পারবে জেলা প্রশাসন

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

4
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

5
মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
বাংলাদেশ

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া

6
ফাইল ছবি/রয়টার্স
খেলা

দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net