Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 27, 2026
ট্রাম্পের অভিবাসন নীতির প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে হাজারো মানুষের বিক্ষোভ

আন্তর্জাতিক

21 January, 2026, 12:50 pm
Last modified: 21 January, 2026, 12:55 pm

Related News

  • ইরান যুদ্ধের অবসান ঘটানো কেন ট্রাম্পের জন্য আসলেই কঠিন হবে
  • ইরান যুদ্ধ শেষ হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে মুসলিম নেতাদের চাপ দিচ্ছেন ট্রাম্প, যোগ দিতে বলছেন আব্রাহাম অ্যাকর্ডে
  • ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়ো নেই, বহাল থাকবে মার্কিন নৌ-অবরোধ: ট্রাম্প
  • হোয়াইট হাউসের বাইরে গুলি চালানো ব্যক্তি নিজেকে 'যিশুখ্রিস্ট' দাবি করতেন
  • ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে

ট্রাম্পের অভিবাসন নীতির প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে হাজারো মানুষের বিক্ষোভ

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বর্ষপূর্তিতে অভিবাসীদের ওপর তাঁর প্রশাসনের কঠোর অভিযানের বিরুদ্ধে দেশজুড়ে এই ক্ষোভ ছড়িয়ে পড়ে। 
21 January, 2026, 12:50 pm
Last modified: 21 January, 2026, 12:55 pm
ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির প্রতিবাদে গত মঙ্গলবার রাজপথে নামেন হাজারো শ্রমিক ও শিক্ষার্থী। দেশটির বিভিন্ন শহর ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল-সমাবেশের মাধ্যমে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বর্ষপূর্তিতে অভিবাসীদের ওপর তাঁর প্রশাসনের কঠোর অভিযানের বিরুদ্ধে দেশজুড়ে এই ক্ষোভ ছড়িয়ে পড়ে। 

সম্প্রতি মিনিয়াপোলিসে আইস এজেন্টদের হাতে ৩৭ বছর বয়সী মার্কিন নাগরিক রেনি গুডকে গুলি করে হত্যার ঘটনার পর এই বিক্ষোভ আরও দানা বাঁধে।

ওয়াশিংটন ডিসিসহ নর্থ ক্যারোলাইনার অ্যাশভিলের মতো ছোট শহরগুলোতেও শত শত বিক্ষোভকারী সমবেত হন। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা 'নো আইস, নো কেকেকে , নো ফ্যাসিস্ট ইউএসএ' স্লোগান দিচ্ছেন।

ট্রাম্প প্রশাসনের দাবি, অবৈধ অভিবাসীদের দেশছাড়া করার পক্ষে জনগণের ম্যান্ডেট রয়েছে তাদের কাছে। তবে সাম্প্রতিক জনমত জরিপ বলছে, অধিকাংশ মার্কিন নাগরিকই অভিবাসন ও শুল্ক বিভাগ (আইস) এবং অন্যান্য কেন্দ্রীয় সংস্থার বলপ্রয়োগের বিষয়টি পছন্দ করছেন না।

ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা 'ঘৃণা নয়, ভয় নয়,অভিবাসীদের স্বাগত' স্লোগান দেন। অন্যদিকে নিউ মেক্সিকোর সান্তা ফে-তে স্কুল শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে রাজ্য আইনসভার সামনে 'আইস-এর সন্ত্রাস বন্ধ করো' দাবিতে আয়োজিত সমাবেশে যোগ দেয়।

বামপন্থি সংগঠন 'ইনডিভিজিবল' ও '৫০৫০১'-এর পাশাপাশি বিভিন্ন শ্রমিক ইউনিয়ন ও তৃণমূল পর্যায়ের সংগঠনগুলো এই বিক্ষোভের ডাক দেয়। মূলত টেক্সাসের এল পাসোর মতো অভিবাসী আটক কেন্দ্রগুলোর বিরোধিতা করছে তারা। 

সরকারি তথ্য অনুযায়ী, ওই কেন্দ্রে গত ছয় সপ্তাহে তিনজনের মৃত্যু হয়েছে।

বিক্ষোভের এই ঢেউ দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর সান ফ্রান্সিসকো এবং সিয়াটলের দিকেও ছড়িয়ে পড়ছে, যেখানে বিকেল ও সন্ধ্যায় বড় সমাবেশের পরিকল্পনা করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / বিক্ষোভ / অভিবাসন নীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
    ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের
  • ইলাস্ট্রেশন: সিএনএন
    যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত
  • ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
    আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • ছবি: টিবিএস
    অসাবধানতার কারণে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, গ্রেপ্তার ৩০: ডিজি

Related News

  • ইরান যুদ্ধের অবসান ঘটানো কেন ট্রাম্পের জন্য আসলেই কঠিন হবে
  • ইরান যুদ্ধ শেষ হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে মুসলিম নেতাদের চাপ দিচ্ছেন ট্রাম্প, যোগ দিতে বলছেন আব্রাহাম অ্যাকর্ডে
  • ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়ো নেই, বহাল থাকবে মার্কিন নৌ-অবরোধ: ট্রাম্প
  • হোয়াইট হাউসের বাইরে গুলি চালানো ব্যক্তি নিজেকে 'যিশুখ্রিস্ট' দাবি করতেন
  • ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে

Most Read

1
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের

3
ইলাস্ট্রেশন: সিএনএন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত

4
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
খেলা

যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম

5
এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

অসাবধানতার কারণে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, গ্রেপ্তার ৩০: ডিজি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net