Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 May, 2025, 07:55 pm
Last modified: 04 May, 2025, 08:51 pm

Related News

  • রাজশাহীতে সরকারি কলেজে হামলা: অধ্যক্ষসহ আহত ৫; অভিযুক্ত বিএনপি নেতা বহিষ্কার
  • সংরক্ষিত নারী আসনে এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল, থাকছে আপিলের সুযোগ
  • এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম স্থগিত করল ইসি
  • নারায়ণগঞ্জে খেয়াঘাটের শিডিউল জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপি সমর্থকদের সংঘর্ষ 
  • টেবিলে প্রশ্ন উত্থাপনে জবাবদিহিতা এড়ানোর সুযোগ তৈরি হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা

আজ রোববার (৪ মে) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।
টিবিএস রিপোর্ট
04 May, 2025, 07:55 pm
Last modified: 04 May, 2025, 08:51 pm

ছবি: সংগৃহীত

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার (৪ মে) গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ এ হামলার ঘটনা ঘটে। 

এদিকে হামলার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তাসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। তারা দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। 

হামলায় হাসনাত আব্দুল্লাহর গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একহাতে আঘাতও পেয়েছেন তিনি।

হামলার ঘটনা টিবিএসকে নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) তাহেরুল হক চৌহান।

তিনি জানান, ঘটনা জানার পর তাৎক্ষণিকভাবে মহানগর পুলিশ হাসনাতের অবস্থান শনাক্তের চেষ্টা করে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, হাসনাত আব্দুল্লাহ টাঙ্গাইলে কোনো একটি অনুষ্ঠানে যোগদান শেষে ঢাকায় ফিরছিলেন। পথে তার গাড়িটি গাজীপুর মহানগর চৌরাস্তা এলাকায় পৌঁছালে সম্ভবত যানজটের কারণে গাড়ির গতি কম কম ছিল। তখন কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে হামলা করে পালিয়ে যায়। 

পুলিশের এই কর্মকর্তা বলেন, এ ঘটনার পর বোর্ডবাজারে আমাদের কর্মকর্তারা হাসনাত আব্দুল্লাহর সাথে কথা বলেছেন। পরে পুলিশি প্রহরায় তার ঢাকা যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। 

দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। 

হামলার পর তাকে বহনকারী গাড়িটি ঢাকার উদ্দেশে রওনা হয়। পথে বোর্ডবাজার এলাকায় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এর সামনে পৌঁছালে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাসনাতের নিরাপত্তায় এগিয়ে আসেন। সেখানে তিনি গাড়ি থেকে নেমে আসেন এবং ছাত্রদের সাথে কথা বলেন। এ সময় গাজীপুর মহানগর পুলিশের কর্মকর্তারাও সেখানে যান। 

এনসিপির শীর্ষ নেতা হাসনাতের ওপর হামলার ঘটনায় গাজীপুর মহানগরের বোর্ড বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। ছবি: টিবিএস

এদিকে, হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনাটি জানার পর তাৎক্ষণিকভাবে এনসিপির মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। 

সারজিস আলম ফেসবুকে লিখেছেন, 'হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গেছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন।'

ক্যাপশনে এনসিপির এ নেতা লিখেছেন, হাসনাত যে গাড়িতে আসছিলেন। কত ধারালো অস্ত্র দিয়ে গাড়িতে আঘাত করা হয়েছে।

এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ লিখেছেন, 'গাজীপুরের চান্দনা চৌরাস্তায় হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের গাড়িতে হামলা হয়েছে।'

এসব পোস্ট দেওয়ার পর গাজীপুরে তোলপাড় শুরু হয়। হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে, গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তাসহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।

Related Topics

টপ নিউজ

হাসনাত আবদুল্লাহ / হামলা / এনসিপি / গাজীপুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান
  • দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
    পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

Related News

  • রাজশাহীতে সরকারি কলেজে হামলা: অধ্যক্ষসহ আহত ৫; অভিযুক্ত বিএনপি নেতা বহিষ্কার
  • সংরক্ষিত নারী আসনে এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল, থাকছে আপিলের সুযোগ
  • এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম স্থগিত করল ইসি
  • নারায়ণগঞ্জে খেয়াঘাটের শিডিউল জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপি সমর্থকদের সংঘর্ষ 
  • টেবিলে প্রশ্ন উত্থাপনে জবাবদিহিতা এড়ানোর সুযোগ তৈরি হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

3
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

4
বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান

5
দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী

6
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net