Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 23, 2026
সবজি ও মুরগির দাম বেড়েই চলেছে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 May, 2025, 01:30 pm
Last modified: 02 May, 2025, 01:32 pm

Related News

  • বন্যায় ১৪০.৮২ কোটি টাকার সবজি নষ্ট, চট্টগ্রামে কেজিতে দাম বেড়েছে ২০-৫০ টাকা
  • বেশিরভাগ সবজির দাম ১০০ টাকা পেরিয়েছে, কাঁচামরিচের কেজি ঠেকেছে ২৪০ টাকায়
  • রাজধানীর বাজারে বেড়েছে ব্রয়লার মুরগির দাম, নিত্যপণ্যের খরচও চড়া
  • ঈদের পর ক্রেতা কম, তবুও চড়া সবজির বাজার
  • জ্বালানির মূল্যবৃদ্ধিতে খাদ্যপণ্যের দাম বাড়তি, বিপাকে সীমিত আয়ের পরিবার

সবজি ও মুরগির দাম বেড়েই চলেছে

রাজধানীর খুচরাবাজারে প্রায় সব ধরনের সবজির দামই কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। ব্যবসায়ীরা জানান, শীতকালীন সবজির মৌসুম শেষ হওয়ায় সরবরাহ কমে গেছে, যার প্রভাবে দাম বাড়ছে।
টিবিএস রিপোর্ট
02 May, 2025, 01:30 pm
Last modified: 02 May, 2025, 01:32 pm
ফাইল ছবি: টিবিএস

ঢাকার বিভিন্ন কাঁচাবাজারে সবজি ও মুরগির দাম এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।

রাজধানীর খুচরাবাজারে প্রায় সব ধরনের সবজির দামই কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। ব্যবসায়ীরা জানান, শীতকালীন সবজির মৌসুম শেষ হওয়ায় সরবরাহ কমে গেছে, যার প্রভাবে দাম বাড়ছে।

এ ছাড়া পেঁয়াজের দামও বেড়েছে।

আজ শুক্রবার (২ মে) সকালে শাহজাদপুর, নতুনবাজার ও বাড্ডা কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ সবজি কেজিপ্রতি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এর মধ্যে রয়েছে পটল, ঢেঁড়স, ঝিঙা, চিচিঙ্গা ও ধুন্দল।

এদিকে করলা ও বরবটি কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকা, কাঁকরোল ১২০ থেকে ১৪০ টাকা, চালকুমড়া ও লাউ ৪০ থেকে ৬০ টাকা, পেঁপে ৬০ থেকে ৭০ টাকা, আলু ২০ থেকে ২৫ টাকা এবং কাঁচামরিচ ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে।

শাহজাদপুর বাজারের বিক্রেতা মো. জালাল উদ্দিন বলেন, 'সবজি তো এ মৌসুমে কম হয়। এ কারণে দাম আগের চেয়ে বাড়তি। আমরা আড়ত থেকে বেশি দামে কিনে আনছি।'

এদিকে আজ সকালে খুচরায় পেঁয়াজ বিক্রি হয়েছে কেজিপ্রতি ৫৫ থেকে ৬০ টাকায়, যেখানে রমজানে দাম ছিল ৩৫ থেকে ৪০ টাকা।

খিলবাড়িটেকের বাসিন্দা জয়নাল আবেদিন বলেন, 'রমজানে দাম কম থাকলেও এখন কিন্তু সবকিছুর দাম বাড়তির দিকে। বাজারে কোন কিছুর অভাব নাই। কিন্তু কিছু হলেই বলে সরবরাহ সংকট।'

তিনি বলেন, 'পেঁয়াজের দাম কেন এখন বাড়তে হবে? এখন তো পেঁয়াজের মৌসুম।'

একই সময়ে ব্রয়লার ও সোনালি মুরগির দামও কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। ব্রয়লার মুরগি এখন কেজিপ্রতি ১৮০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ২৭০ থেকে ২৯০ টাকায় বিক্রি হচ্ছে।

আজ সকালে ডিম বিক্রি হয়েছে ডজনপ্রতি ১২৫ থেকে ১৩০ টাকায়। গরুর মাংস কেজিতে ৭৫০ থেকে ৭৮০ টাকা এবং খাসির মাংস ১,০০০ থেকে ১,১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
 
Related Topics

টপ নিউজ

সবজির দাম / মুরগির দাম / খুচরা বাজার / দ্রব্যমূল্য বৃদ্ধি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
    মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 
  • একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
    গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • ছবি: আল আরাবিয়া
    কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের
  • তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
    দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • বন্যায় ১৪০.৮২ কোটি টাকার সবজি নষ্ট, চট্টগ্রামে কেজিতে দাম বেড়েছে ২০-৫০ টাকা
  • বেশিরভাগ সবজির দাম ১০০ টাকা পেরিয়েছে, কাঁচামরিচের কেজি ঠেকেছে ২৪০ টাকায়
  • রাজধানীর বাজারে বেড়েছে ব্রয়লার মুরগির দাম, নিত্যপণ্যের খরচও চড়া
  • ঈদের পর ক্রেতা কম, তবুও চড়া সবজির বাজার
  • জ্বালানির মূল্যবৃদ্ধিতে খাদ্যপণ্যের দাম বাড়তি, বিপাকে সীমিত আয়ের পরিবার

Most Read

1
ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
আন্তর্জাতিক

মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 

2
একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস

3
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

5
ছবি: আল আরাবিয়া
আন্তর্জাতিক

কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের

6
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
বাংলাদেশ

দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net