Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
দুই উপদেষ্টার সহকারীর দুর্নীতির অভিযোগ দুদকের নজরে, গোয়েন্দা কার্যক্রম শুরু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 April, 2025, 04:10 pm
Last modified: 27 April, 2025, 05:34 pm

Related News

  • ইউসিবি থেকে ২৫ কোটি টাকা পাচার: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৬ জনের বিচার শুরু
  • প্রধানমন্ত্রীর ২ উপদেষ্টা ও ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনঃবন্টন, কে কোন দায়িত্বে
  • দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যান আবদুল মোমেনের পদত্যাগ
  • চট্টগ্রামে বেসরকারি হাসপাতালে ডেলিভারির সময় নবজাতকের মাথার তালু কেটে ফেলার অভিযোগ
  • স্ত্রীসহ সেনাবাহিনীর সাবেক লে. জেনারেল নাজিম উদ্দিনের আয়কর নথি জব্দ

দুই উপদেষ্টার সহকারীর দুর্নীতির অভিযোগ দুদকের নজরে, গোয়েন্দা কার্যক্রম শুরু

সম্প্রতি দুর্নীতির অভিযোগে অব্যাহতি পাওয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেন এবং উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবির বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ উঠেছে।
টিবিএস রিপোর্ট
27 April, 2025, 04:10 pm
Last modified: 27 April, 2025, 05:34 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

দুই উপদেষ্টা সহকারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুর্নীতি দমন কমিশনের (দুদক) নজরে এসেছে। এরই মধ্যে তাদের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে দুদকের নিয়মিত ব্রিফিং শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'দুই জন উপদেষ্টার এপিএস, পিএস- যাদের কথা আপনারা বলছেন, সেই বিষয়ে দুদক আইন ও বিধিমালা অনুযায়ী যে ধরণের কার্যক্রম গ্রহণ করতে হয়, সেটি আমরা করবো।'

সম্প্রতি দুর্নীতির অভিযোগে অব্যাহতি পাওয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেন এবং উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবির বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ উঠেছে।

এর আগে সকালে, উপদেষ্টাদের এপিএস ও পিও-এর দুর্নীতির অনুসন্ধান শুরু করার দাবিতে দুদক কার্যালয়ে যায় যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা। জাতীয় প্রেসক্লাব থেকে তারা একটি মিছিল করে দুদকে আসে এবং পরে একটি প্রতিনিধি দল দুদকে স্মারকলিপি জমা দেয়।

এ বিষয়ে দুদক মহাপরিচালক বলেন, 'এটি (দুই উপদেষ্টার এপিএস ও পিও-এর দুর্নীতি) আমাদের নজরে এসেছে। আমরা এই বিষয়ে কাজ করছি। দুদক এ ধরনের যেকোনো অভিযোগের বিষয়ে অত্যন্ত সচেতন। আমাদের গোয়েন্দা ইউনিট এই সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছে। এ বিষয়ে অগ্রগতি শীঘ্রই জানতে পারবেন।'

এর আগে গতকাল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার এক ফেসবুক স্ট্যাটাসে জানান, সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের বিষয়ে দুদককে অনুসন্ধান করার অনুরোধ জানিয়েছেন তিনি।

স্ট্যাটাসে তিনি বলেন, 'গুঞ্জন, গুজব নাকি সত্য তা দুদকের অনুসন্ধানেই বের হয়ে আসবে। ইতিমধ্যে অনেক তথ্য ভুলভাবে ছড়ানো হয়েছে। পদত্যাগকে অপসারণ হিসেবে প্রচার করা হয়েছে। অনুসন্ধানী তথ্য বা ব্যক্তিসাক্ষ্য ছাড়াই অনুমাননির্ভর মিডিয়া ট্রায়াল হয়েছে।'

তিনি আরও জানান, দুদকের অনুসন্ধানে সত্য প্রকাশ হোক, এটাই তার প্রত্যাশা।

দুই উপদেষ্টার সাবেক এপিএস-পিও'র দুর্নীতি অনুসন্ধানে দুদকে ৩ আইনজীবীর অভিযোগ

এদিকে মোয়াজ্জেম হোসেন, তুহিন ফারাবি ও আরেক ছাত্র প্রতিনিধি ডা. মাহমুদুল হাসানের বিরুদ্ধে কয়েকশ কোটি টাকার দুর্নীতির অভিযোগ তদন্তে ১০ কার্যদিবসের মধ্যে অনুসন্ধান শুরুর দাবি জানিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছেন সুপ্রিম কোর্টের তিন আইনজীবী।  

বিকেলে দুদকের সেগুনবাগিচা কার্যালয়ে তারা এই অভিযোগপত্র জমা দেন।  

অভিযোগকারী আইনজীবীরা হলেন অ্যাডভোকেট নাদিম মাহমুদ, ইয়াছিন আলফাজ এবং অ্যাডভোকেট মুহাম্মদ শফিকুল ইসলাম।  

অভিযোগপত্রে বলা হয়েছে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে তদবির বাণিজ্যের অভিযোগ রয়েছে। একই ধরনের অভিযোগ উঠেছে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (ছাত্র প্রতিনিধি) তুহিন ফারাবি এবং ডা. মাহমুদুল হাসানের বিরুদ্ধেও।  

অভিযোগপত্রে আরও বলা হয়, অভিযুক্তরা চিকিৎসক, প্রকৌশলীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের অর্থের বিনিময়ে পুনর্বাসনে সহায়তা করেছেন। পাশাপাশি স্থানীয় সরকার, স্বরাষ্ট্র, স্বাস্থ্য, পানিসম্পদ, গণপূর্ত, সড়ক ও মহাসড়ক বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে ঘুরে ঘুরে তদবির করতেন বলে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে।  

তাদের মাধ্যমে পদে নিয়োগ বা পদায়নকৃতদের কাছ থেকে ঘুষ গ্রহণ, ঘুষ প্রদান এবং এতে সহায়তার অভিযোগের সত্যতা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর তফসিলভুক্ত অপরাধ হওয়ায় বিষয়টি দুদকের অনুসন্ধানের আওতাভুক্ত বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।  

অভিযোগের বিষয়টি বিবেচনা করে আগামী ১০ কার্যদিবসের মধ্যে কার্যকর ও দৃশ্যমান অনুসন্ধান শুরুর আবেদন জানিয়েছেন আইনজীবীরা।  

Related Topics

টপ নিউজ

দুদক / দুর্নীতি দমন কমিশন (দুদক) / উপদেষ্টা / অভিযোগ / আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • ইউসিবি থেকে ২৫ কোটি টাকা পাচার: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৬ জনের বিচার শুরু
  • প্রধানমন্ত্রীর ২ উপদেষ্টা ও ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনঃবন্টন, কে কোন দায়িত্বে
  • দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যান আবদুল মোমেনের পদত্যাগ
  • চট্টগ্রামে বেসরকারি হাসপাতালে ডেলিভারির সময় নবজাতকের মাথার তালু কেটে ফেলার অভিযোগ
  • স্ত্রীসহ সেনাবাহিনীর সাবেক লে. জেনারেল নাজিম উদ্দিনের আয়কর নথি জব্দ

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net