Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
উপদেষ্টার পিএসের দুর্নীতির কথা শুনলে আনন্দে ডিগবাজি দেবেন হাসিনা: রিজভী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 April, 2025, 06:00 pm
Last modified: 26 April, 2025, 06:01 pm

Related News

  • তারেক রহমান: চেনা ছকের বাইরে এক প্রধানমন্ত্রী
  • দেশের মানুষের মধ্যে দুঃশাসন মোকাবিলার অদম্য শক্তি রয়েছে: রিজভী
  • মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ভাই ও মেয়ে
  • বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী, আমানসহ নতুন ৪ সদস্য
  • ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক এনসিপি নেতাকে পিটিয়ে পুুলিশে দিল বিএনপি-ছাত্রদলের নেতা-কর্মীরা

উপদেষ্টার পিএসের দুর্নীতির কথা শুনলে আনন্দে ডিগবাজি দেবেন হাসিনা: রিজভী

আজ শনিবার (২৬ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে ‘ফ্যাসিবাদের মিথ্যা মামলায় ৬০ লাখ আসামি, মুক্তি কতদূর’ শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি।
টিবিএস রিপোর্ট
26 April, 2025, 06:00 pm
Last modified: 26 April, 2025, 06:01 pm
আজ শনিবার (২৬ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখছেন রুহুল কবির রিজভী। ছবি: ইউএনবি

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দুই উপদেষ্টার পিএসের দুর্নীতির কথা শুনলে শেখ হাসিনা আনন্দে ডিগবাজি দেবেন।

আজ শনিবার (২৬ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে 'ফ্যাসিবাদের মিথ্যা মামলায় ৬০ লাখ আসামি, মুক্তি কতদূর' শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি।

মন্ত্রণালয়ে কেনে ছাত্রদের কমিটি থাকবে এমন প্রশ্ন তুলে রিজভী বলেন, ছাত্রদের কাজ শিক্ষাপ্রতিষ্ঠানে, মন্ত্রণালয়ে নয়। তিনি বলেছেন, এখন দেখা যাচ্ছে, বিভিন্ন মন্ত্রণালয়ে ছাত্রসংগঠনের কমিটি দেওয়া হচ্ছে। এতে ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সমাজের কিছু সুবিধাভোগী শ্রেণি ছাত্রদের বিপথে পরিচালিত করছে, প্রলোভনে ফেলছে।

তিনি আরও  বলেন, আমি জানি বেশিরভাগ উপদেষ্টাই দুর্নীতিতে জড়িত নন। কিন্তু যাদের বিরুদ্ধে এর অভিযোগ উঠছে, সেখানে দুর্নীতির পরিমাণটা গুরুতর।

রুহুল কবির রিজভী বলেন, আমরা শুনেছি প্রধান উপদেষ্টার সব মামলা প্রত্যাহার হয়ে গেছে। উনিও শেখ হাসিনার ঈর্ষা, বিদ্বেষ এবং আক্রোশের শিকার হয়েছেন। আমরাও আন্দোলন সংগ্রামে থেকেছি, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছি। দুই-একজন উপদেষ্টাও নিপীড়নের শিকার হয়েছেন। তাদের মামলা যদি প্রত্যাহার হয়ে থাকে তাহলে এই লাখ লাখ মানুষেরগুলো কেন হচ্ছে না? অতি দ্রুত এই মামলাগুলো নিষ্পত্তির আহ্বান জানান তিনি।

তিনি বলেন, পতিত ফ্যাসিবাদ সরকার বিতাড়িত হওয়ার পরও তার পাচার করা টাকার যে জোর, এই জোরের বলে যেমন হুমকি দিচ্ছে, তেমনি নানা ধরনের অপকর্ম করে যাচ্ছে। শেখ হাসিনা বিএনপির নেতা-কর্মীদের নামে ৬০ লাখ মামলা দিয়েছে এই কারণে যে তিনি তাঁর লোক দিয়ে ব্যাংক দখল করবেন আর কেউ যাতে এর প্রতিবাদ না করতে পারেন। এর জন্য এই মিথ্যা মামলাগুলো দিয়েছে। শুধু তাই নয়, বিএনপির নেতা–কর্মীদের খুন করেছে, গুম করেছে। তাঁর ফ্যাসিবাদের লেলিহান শিখা জ্বালিয়ে রাখার জন্য এগুলো করেছে। জুলুমের এক বহিঃপ্রকাশ ঘটিয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, শেখ হাসিনা মাদক সম্রাটদের এমপি বানাতেন, গডফাদার ও মাদককারবারিই ছিলেন হাসিনার কাছে বেশি সম্মানিত। আওয়ামী লীগের ব্যবসায়ী এস আলম, সালমান এফ রহমানসহ যারা শেখ হাসিনার ঘনিষ্ঠ, তাদের টাকা পাচারের গল্প সিন্দাবাদের গল্পকে হার মানিয়ে নতুন রূপকথার গল্প বাংলাদেশের মানুষ শুনেছে। গল্পটি রূপকথার মতো হলেও এটি অত্যন্ত সত্য ও বাস্তব ঘটনা।

যেখানে আমেরিকানরা ফ্ল্যাট কিনতে সাহস পায় না, সেখানে শেখ হাসিনার এমপি-মন্ত্রীরা ফ্ল্যাট কিনেছেন জানিয়ে বিএনপির এ নেতা বলেন, 'শেখ পরিবারের টিউলিপ সিদ্দিকও এখান থেকে মুক্ত নন, তিনি আবার লন্ডনের এমপি ছিলেন। শেখ হাসিনা তো নিজেই গর্ব করে বলতেন, তার পিয়ন নাকি বাড়িতে হেলিকপ্টার ছাড়া যায় না, সে নাকি ৪০০ কোটি টাকার মালিক। তাঁর ঘনিষ্ঠ এস আলম তাঁর বাড়ির কাজের লোক দিয়ে একটি ব্যাংকের শাখা থেকে ২ হাজারের কোটির বেশি টাকা লোন তুলেছেন। শেখ হাসিনা দেশ থেকে জনগণের টাকা লুট করে পুঞ্জীভূত করে পাচার করেছেন। কিছু টাকা দেশে আছে, যেটি বিভিন্ন অপকর্ম করতে ব্যবহার হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি।'

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমিন বলেন, 'পৃথিবীতে এমন অনেক দেশ আছে, যে দেশের জনসংখ্যা ৬০ লাখ নেই। অথচ বিএনপির ৬০ লাখ নেতা–কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।'

মাহাদী আমিনের এ বক্তব্যের প্রসঙ্গ টেনে রুহুর কবির রিজভী বলেন, 'একটি দেশের জনসখ্যার চেয়ে বাংলাদেশে আসামির সংখ্যা বেশি। ডেনমার্কে ৫০ লাখ লোক বসবাস করেন। অথচ আমাদের দেশে বিএনপির ৬০ লাখের বেশি নেতা–কর্মীকে আসামি করা হয়েছে।' আওয়ামী লীগের সময় হওয়া মুহাম্মদ ইউনূসের সব মামলা প্রত্যহার হলেও বিএনপি নেতা–কর্মীদের মামলাগুলো প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
 

Related Topics

টপ নিউজ

দুর্নীতির অভিযোগ / বিএনপি / রুহুল কবির রিজভী / উপদেষ্টা / পিএস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
    ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
    পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

Related News

  • তারেক রহমান: চেনা ছকের বাইরে এক প্রধানমন্ত্রী
  • দেশের মানুষের মধ্যে দুঃশাসন মোকাবিলার অদম্য শক্তি রয়েছে: রিজভী
  • মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ভাই ও মেয়ে
  • বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী, আমানসহ নতুন ৪ সদস্য
  • ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক এনসিপি নেতাকে পিটিয়ে পুুলিশে দিল বিএনপি-ছাত্রদলের নেতা-কর্মীরা

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

3
ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান

4
ছবি: রাজিব ধর/টিবিএস
অর্থনীতি

নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে

5
পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
বাংলাদেশ

পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net