Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 29, 2026
‘খাল-বিল দখল করে যারা ঘুমাচ্ছেন তাদের ঘুমানোর সময় শেষ’: ডিএনসিসি প্রশাসক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 April, 2025, 08:25 pm
Last modified: 23 April, 2025, 08:31 pm

Related News

  • ডিএনসিসির ৪,৫২৭ কোটি টাকার বাজেট অনুমোদন; সর্বোচ্চ গুরুত্ব সড়ক ও ট্রাফিক অবকাঠামো উন্নয়নে
  • সাতক্ষীরায় সরকারি খাল দখল নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩
  • সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • কোরবানির বর্জ্য অপসারণে ১৬ হাজার কর্মী ও ৭৫০ গাড়ি নিয়ে মাঠে থাকছে ডিএনসিসি
  • প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী

‘খাল-বিল দখল করে যারা ঘুমাচ্ছেন তাদের ঘুমানোর সময় শেষ’: ডিএনসিসি প্রশাসক

অভিযান শুরুর আগে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ধর্মীয় ও রাজনৈতিক প্রতিষ্ঠান এমনকি একসময় বঙ্গবন্ধুর নামেও ক্লাব করে ঢাকা শহরের খাল, জলাধার ও পাবলিক প্লেস দখল করা হয়েছিল।
টিবিএস রিপোর্ট
23 April, 2025, 08:25 pm
Last modified: 23 April, 2025, 08:31 pm
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। ছবি: টিবিএস

সরকারি খাল-বিল দখলকারীদের হুশিয়ার করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, 'যারা খাল-বিল দখল করে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, তাদের ঘুমানোর সময় শেষ।'

বুধবার (২৩ এপ্রিল) সকালে মোহাম্মদপুরের হাইক্কার খালে (কাটাসুর) অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।

অভিযানটি পরিচালনা করেন ডিএনসিসির অঞ্চল-০৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম, সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা খানম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম।

অভিযানে হাইক্কার খালের সীমানায় অবৈধভাবে নির্মিত একটি দোতলা ভবন সম্পূর্ণ ও একটি তিনতলা ভবনের আংশিক অংশ ভেঙে ফেলা হয়। এছাড়াও পাঁচটি টিনশেড ঘর উচ্ছেদ করা হয়। সকাল সাড়ে ১১টায় শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলে এ অভিযান।

অভিযান শুরুর আগে মোহাম্মদ এজাজ বলেন, 'ধর্মীয় ও রাজনৈতিক প্রতিষ্ঠান এমনকি একসময় বঙ্গবন্ধুর নামেও ক্লাব করে ঢাকা শহরের খাল, জলাধার ও পাবলিক প্লেস দখল করা হয়েছিল। যারা এখনও সরকারি খাল-বিল দখল করে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, তাদের বলছি—ঘুম থেকে জেগে নিজেরা দখল ছাড়ুন, নাহলে আমরা এসে কোন নোটিশ না দিয়েই উচ্ছেদ করবো।'

ভেঙে ফেলা হচ্ছে অবৈধভাবে নির্মিত একটি দোতলা ভবন। ছবি: টিবিএস

তিনি আরও বলেন, 'অবৈধ দখলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান একটি চলমান প্রক্রিয়া। মাঠ, দোকান, হকার, ব্যাটারিচালিত অটোরিকশা—সব কিছুতেই অভিযান চলছে। বাড়ি তিনতলা হোক বা দশতলা, একে একে সব ভেঙে দেওয়া হবে। আজকের অভিযানে সেনাবাহিনীসহ নিরাপত্তা বাহিনী ও ভারী যন্ত্রপাতি মোতায়েন রয়েছে। কাউকে ছাড় দেওয়া হবে না।'

ডিএনসিসি প্রশাসক জানান, 'এই খালে (হাইক্কার) খনন করে লাউতলা খালের সঙ্গে সংযোগ স্থাপন করা হবে এবং কবরস্থানের দেয়াল ভেঙে পানিপ্রবাহ নিশ্চিত করা হবে, যাতে বৃষ্টির ও বন্যার পানি সরাসরি তুরাগে যেতে পারে।'

তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর হাইক্কার খাল পরিদর্শনে গিয়ে দেখতে পান সেখানে বালু ফেলে ভরাট করে স্থাপনা গড়ে তোলা হয়েছে। ডিএনসিসির ও দখলকারীদের সার্ভেয়ারের যৌথ জরিপে দেখা যায়, একটি দোতলা ও একটি তিনতলা ভবনসহ মসজিদের একাংশ এবং কয়েকটি টিনের ঘর খালের সীমানার মধ্যে পড়েছে। তবে ভবন মালিকরা তা নিজে থেকে না ভাঙায় আজ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

ট্রাক পার্কিং বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে প্রশাসক বলেন, 'তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে নিজে গিয়েছি। রাস্তা থেকে ট্রাক সরাতে স্থায়ী সমাধানের কাজ চলছে। আশা করি, কোরবানির ঈদের আগেই এর সমাধান হবে।'

ফুটপাত ও সড়ক দখল বিষয়ে তিনি বলেন, 'মিরপুর-১০ এবং ফার্মগেটের ইন্দিরা রোড এলাকা সম্পূর্ণ হকার ও ব্যাটারিচালিত অটোরিকশামুক্ত করা হবে। এরই মধ্যে অভিযান শুরু হয়েছে। রাতেও অভিযান চালানো হবে।'

আসন্ন বর্ষায় ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রস্তুতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে এজাজ বলেন, 'আমাদের টিম সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে। সরকারি-বেসরকারি হাসপাতালের প্রতিনিধি ও বিশেষজ্ঞদের সঙ্গে সভা হয়েছে। মশা নিধনে সেনাবাহিনীর সহায়তা নেয়ার পরিকল্পনা আছে এবং হাসপাতালগুলোর সঙ্গে তাৎক্ষণিক চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছি।'
 

Related Topics

টপ নিউজ

ডিএনসিসি / ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) / খাল পুনরুদ্ধার / খাল দখল / অবৈধ দখল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • জাপানের ফুজিসাওয়ায় একটি মসজিদ নির্মাণের পরিকল্পনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ছবি: বিবিসি
    প্রথম মসজিদ নির্মাণ ঘিরে জাপানের শহরে বিক্ষোভ; অভিবাসন সংকট ও পরিচয়ের টানাপোড়েন
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অক্টোবরে আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা শেষ হওয়ার আগে নতুন পে স্কেলের ঘোষণা আসছে না
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: আনাদোলু এজেন্সি
    মার্কিন–ইসরায়েলি হামলায় খামেনির মৃত্যু ও নিজের বেঁচে ফেরা নিয়ে মুখ খুললেন আরগচি
  • সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
    ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

Related News

  • ডিএনসিসির ৪,৫২৭ কোটি টাকার বাজেট অনুমোদন; সর্বোচ্চ গুরুত্ব সড়ক ও ট্রাফিক অবকাঠামো উন্নয়নে
  • সাতক্ষীরায় সরকারি খাল দখল নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩
  • সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • কোরবানির বর্জ্য অপসারণে ১৬ হাজার কর্মী ও ৭৫০ গাড়ি নিয়ে মাঠে থাকছে ডিএনসিসি
  • প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
জাপানের ফুজিসাওয়ায় একটি মসজিদ নির্মাণের পরিকল্পনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

প্রথম মসজিদ নির্মাণ ঘিরে জাপানের শহরে বিক্ষোভ; অভিবাসন সংকট ও পরিচয়ের টানাপোড়েন

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অক্টোবরে আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা শেষ হওয়ার আগে নতুন পে স্কেলের ঘোষণা আসছে না

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

মার্কিন–ইসরায়েলি হামলায় খামেনির মৃত্যু ও নিজের বেঁচে ফেরা নিয়ে মুখ খুললেন আরগচি

6
সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net