Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 02, 2026
খাল দখল ও পরিবেশ ধ্বংসকারীদের দলীয় মনোনয়ন না দিতে একমত রাজনীতিবিদরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 July, 2025, 08:30 am
Last modified: 27 July, 2025, 08:36 am

Related News

  • ইসিতে হিসাব দিল বিএনপি: সর্বশেষ অর্থবছরে আয় ২২ কোটি, ব্যয় ১৫ কোটি টাকা
  • সাতক্ষীরায় সরকারি খাল দখল নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩
  • এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করল ইসি 
  • দলকে চাঙ্গা করতে অক্টোবর-নভেম্বরে কাউন্সিল আয়োজনের পরিকল্পনা বিএনপির
  • পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের নাম গণমাধ্যম ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ হাইকোর্টের

খাল দখল ও পরিবেশ ধ্বংসকারীদের দলীয় মনোনয়ন না দিতে একমত রাজনীতিবিদরা

তারা একমত যে, খাল দখলকারী ও পরিবেশ ধ্বংসকারীদের কোনোভাবেই দলীয় মনোনয়ন দেওয়া উচিত নয়। একই সঙ্গে, রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে পরিবেশ যেন অগ্রাধিকার পায়, সেটিও গুরুত্ব সহকারে বিবেচনার দাবি রাখেন তারা।
টিবিএস রিপোর্ট
27 July, 2025, 08:30 am
Last modified: 27 July, 2025, 08:36 am
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস

পরিবেশ ধ্বংসে জড়িতদের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। 

তারা একমত যে, খাল দখলকারী ও পরিবেশ ধ্বংসকারীদের কোনোভাবেই দলীয় মনোনয়ন দেওয়া উচিত নয়। একই সঙ্গে, রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে পরিবেশ যেন অগ্রাধিকার পায়, সেটিও গুরুত্ব সহকারে বিবেচনার দাবি রাখেন তারা।

শনিবার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত 'রোড টু গ্রিন ম্যানিফেস্টো: ডায়ালগ অন পলিটিক্যাল ম্যানিফেস্টো' শীর্ষক সংলাপে পানি, কৃষি ও খাদ্য নিরাপত্তা বিষয়ে বিভিন্ন দলের নির্বাচনী অঙ্গীকার ও প্রতিশ্রুতি তুলে ধরা হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, খাল ও জলাশয় দখলের সঙ্গে জড়িত ব্যক্তিরা যেন আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন না পান, তা নিশ্চিত করা হবে। তিনি বলেন, "বিএনপির নির্বাচনী ইশতেহারে পরিবেশ সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। কৃষি ও খাদ্য নিরাপত্তাও বিশেষ গুরুত্ব পাবে।"

তিনি বলেন, "আগের স্বৈরশাসনকালে জবাবদিহির অভাব ছিল বলেই দখল ও দূষণ বেড়েছে। এবার সেটা হবে না। রাজনৈতিক দলগুলোকেও জনগণের কাছে জবাবদিহি করতে হবে।"

তিনি আরও বলেন, "বিএনপি ক্ষমতায় এলে জনগণ বলতেই পারবে—'পরিবেশ নিয়ে সেমিনারে যে সব কথা বলেছিলেন, বাস্তবে কী করেছেন?'"

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুয়েল বলেন, "ঢাকার খালগুলোতে রাজনীতিবিদ, মেয়র ও ডিসিদের বছরে দুইবার গোসলের বিধান রাখলে পরিবেশ ঠিক হয়ে যাবে। ঢাকার নদীগুলো পরিষ্কারে আমরা মেয়র, এমপি ও স্থানীয় নেতাদের নেতৃত্বে বছরে দুইবার গোসল করব। বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদীতে আমরা নামব। আগে ঘোষণা দিয়ে এভাবে করলে পানি পরিষ্কার থাকবে। ইউরোপ ও চীনের মতো দেশেও মেয়রের নেতৃত্বে এমন উদ্যোগ নেওয়া হয়।"

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, "যারা নদী দখল করে, বায়ু দূষণ করে, যারা শিল্পের নামে পরিবেশ নষ্ট করে—তাদেরকে পরিবেশ অপরাধী হিসেবে চিহ্নিত করা জরুরি। তাদের দলীয় মনোনয়ন দেওয়ার প্রশ্নই ওঠে না।"

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেন, "পরিবেশ রক্ষায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য দরকার। এনসিপি স্মার্ট সিটির আদলে গ্রিন সিটি গড়তে চায়। জলবায়ু ও পরিবেশকে 'ক্লাইমেট কমপ্লেক্স'-এর আওতায় আনতে হবে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় এনসিপি কাজ করবে 'ক্লাইমেট জাস্টিস'-এর ভিত্তিতে।"

তিনি বলেন, "পরিবেশ, কৃষি ও খাদ্য নিরাপত্তার নামে বাজেটে বরাদ্দ থাকলেও বাস্তবে সেসব কার্যকর হয় না।"

এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, "বাসযোগ্য জমির চাহিদা বাড়ায় কৃষি জমি কমছে, ফলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাও কঠিন হয়ে পড়ছে। তাই পরিকল্পিত ব্যবহার ছাড়া পরিবেশ সুরক্ষা সম্ভব নয়।"

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, "নির্বাচনী ইশতেহারে পরিবেশ নিয়ে দলগুলো চমৎকার প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়নে আন্তরিকতা দেখা যায় না। পরিবেশ কখনও 'সেকেন্ডারি' বিষয় হতে পারে না। রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিবেশকে আনতে হবে। এটি জনস্বার্থ ও রাষ্ট্রীয় অগ্রাধিকার। দলগুলোকে প্রতিশ্রুতি বাস্তবায়নে জবাবদিহির আওতায় আনতে হবে।"

তিনি বলেন, "পরিবেশ রক্ষা এখন শুধু নীতির বিষয় নয়, এটি মানবিক দায়িত্ব। পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়তে হবে। তরুণরা এখন বড় ভোটব্যাংক, তারাই রাজনীতিবিদদের প্রতিশ্রুতি বাস্তবায়নে বাধ্য করতে পারে।"

সংলাপে আরও বক্তব্য রাখেন—বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

Related Topics

টপ নিউজ

খাল দখল / পরিবেশ দূষণকারী / রাজনৈতিক দল / মনোনয়নপত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
    মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র
  • বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
    ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক
  • কোলাজ: টিবিএস
    চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ ঘোষণা, কাজ হারালেন প্রায় ৬ হাজার শ্রমিক
  • ছবি: টিবিএস
    রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪
  • বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ
    বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ

Related News

  • ইসিতে হিসাব দিল বিএনপি: সর্বশেষ অর্থবছরে আয় ২২ কোটি, ব্যয় ১৫ কোটি টাকা
  • সাতক্ষীরায় সরকারি খাল দখল নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩
  • এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করল ইসি 
  • দলকে চাঙ্গা করতে অক্টোবর-নভেম্বরে কাউন্সিল আয়োজনের পরিকল্পনা বিএনপির
  • পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের নাম গণমাধ্যম ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ হাইকোর্টের

Most Read

1
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
বাংলাদেশ

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র

3
বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
বাংলাদেশ

ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক

4
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ ঘোষণা, কাজ হারালেন প্রায় ৬ হাজার শ্রমিক

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪

6
বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ
অর্থনীতি

বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net