Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 25, 2026
৬ দফা দাবি পূরণের আশ্বাসে আন্দোলন স্থগিত করলেন পলিটেকনিক শিক্ষার্থীরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 April, 2025, 10:00 pm
Last modified: 22 April, 2025, 10:03 pm

Related News

  • বাণিজ্যের আড়ালে অর্থপাচার ঠেকাতে সরকারি-বেসরকারি অংশীদারত্বে কমিটি গঠনের সিদ্ধান্ত
  • এপ্রিল-মার্চ থেকে নতুন অর্থবছর বাস্তবায়নে ৫ সদস্যের কমিটি গঠন, প্রজ্ঞাপন জারি
  • মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে মৃত্যু: সেফটি কমিটির সুপারিশ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি গঠন
  • ইকোকার্ডিওগ্রাফি সোসাইটি অব বাংলাদেশের আহ্বায়ক কমিটি গঠন
  • শিক্ষক বদলিতে স্থানীয় পর্যায়ে কমিটি গঠন করছে সরকার

৬ দফা দাবি পূরণের আশ্বাসে আন্দোলন স্থগিত করলেন পলিটেকনিক শিক্ষার্থীরা

তবে নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে আবারও আন্দোলনে ফেরার হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
টিবিএস রিপোর্ট
22 April, 2025, 10:00 pm
Last modified: 22 April, 2025, 10:03 pm
আন্দোলন স্থগিতের ঘোষণা দিচ্ছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। ছবি: টিবিএস

ছয় দফা দাবির বাস্তবায়নে রোডম্যাপ তৈরিতে সরকারের কমিটি গঠন ও তিন সপ্তাহ সময় চাওয়ার প্রেক্ষিতে আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন পলিটেকনিক শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে 'টেকনিক্যাল স্টুডেন্ট মুভমেন্ট, বাংলাদেশ'-এর এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি মাশফিক ইসলাম।

তিনি বলেন, 'আমাদের ছয় দফা দাবি বাস্তবায়নে রোডম্যাপ তৈরির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি তিন সপ্তাহ সময় চেয়েছে। আমরা মন্ত্রণালয় ও কমিটির ওপর আস্থা রেখে আন্দোলন সাময়িকভাবে স্থগিত করছি।'

তবে নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে আবারও আন্দোলনে ফেরার হুঁশিয়ারি দেন তিনি।

এর আগে মঙ্গলবারই আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার একটি আট সদস্যের কমিটি গঠন করে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব বরাবর প্রতিবেদন দাখিলের জন্য তিন সপ্তাহের মধ্যে একটি বাস্তবায়ন রূপরেখা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

গত কয়েকদিন ধরে দেশব্যাপী আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন পলিটেকনিক শিক্ষার্থীরা। শেষ পর্যন্ত সরকারি আশ্বাসে আন্দোলন স্থগিত করেন তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, জুনিয়র ইনস্ট্রাক্টর পদের জন্য মূল যোগ্যতা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হলেও সেখানে কারিগরি শিক্ষা না থাকা অনেক 'ক্র্যাফট ইনস্ট্রাক্টর'—যাদের যোগ্যতা কেবল অষ্টম শ্রেণি, এসএসসি বা এইচএসসি—তাদের ৩০ শতাংশ কোটা দিয়ে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে কারিগরি শিক্ষার মান হ্রাস পাওয়ার পাশাপাশি, দীর্ঘদিনের প্রশিক্ষণপ্রাপ্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতি অবমূল্যায়ন করা হচ্ছে বলেও জানান তারা।

তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে—সব জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ডিপ্লোমা ডিগ্রি বাধ্যতামূলক করা, সংশ্লিষ্ট পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের নিয়োগ দেওয়া, প্রতিটি বিভাগীয় শহরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অন্তর্ভুক্তি, বেসরকারি খাতে ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ এবং ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের জন্য বরাদ্দ ৩০ শতাংশ কোটা সম্পূর্ণভাবে বাতিল করা।
 
Related Topics

টপ নিউজ

পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন / স্থগিত ঘোষণা / শিক্ষার্থী আন্দোলন / কমিটি গঠন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    স্টারলিংকের প্রযুক্তিতে প্রত্যন্ত অঞ্চলে স্যাটেলাইট মোবাইল সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক
  • ফাইল ছবি: এএফপি
    ‘ইসরায়েলকে জমি দিতে চাইলে নিউ জার্সি দিয়ে দিন’: ট্রাম্পের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্টের রসিকতা
  • ছবি: টিবিএস
    বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ
  • প্রতীকী ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • বাণিজ্যের আড়ালে অর্থপাচার ঠেকাতে সরকারি-বেসরকারি অংশীদারত্বে কমিটি গঠনের সিদ্ধান্ত
  • এপ্রিল-মার্চ থেকে নতুন অর্থবছর বাস্তবায়নে ৫ সদস্যের কমিটি গঠন, প্রজ্ঞাপন জারি
  • মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে মৃত্যু: সেফটি কমিটির সুপারিশ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি গঠন
  • ইকোকার্ডিওগ্রাফি সোসাইটি অব বাংলাদেশের আহ্বায়ক কমিটি গঠন
  • শিক্ষক বদলিতে স্থানীয় পর্যায়ে কমিটি গঠন করছে সরকার

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

স্টারলিংকের প্রযুক্তিতে প্রত্যন্ত অঞ্চলে স্যাটেলাইট মোবাইল সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক

2
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘ইসরায়েলকে জমি দিতে চাইলে নিউ জার্সি দিয়ে দিন’: ট্রাম্পের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্টের রসিকতা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net