Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 26, 2026
নির্বাচনী অনিয়ম তদন্ত ও প্রবাসী ভোটসহ পাঁচ বিশেষ কমিটি গঠন করল ইসি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 July, 2025, 07:45 pm
Last modified: 10 July, 2025, 07:48 pm

Related News

  • আশা করছি স্থানীয় সরকার নির্বাচন আগামী জানুয়ারিতে হবে: ইসি আনোয়ারুল
  • আগামী বছরের ৬ জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ
  • ‘নৌকা’ প্রতীক স্থগিত করল ইসি, একক প্রার্থীর ক্ষেত্রে যুক্ত হলো ‘না’ প্রতীক
  • ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন রাষ্ট্রপতির ভাই মির্জা ফয়সল আমিন  
  • ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের সম্ভাব্য ভোট ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর

নির্বাচনী অনিয়ম তদন্ত ও প্রবাসী ভোটসহ পাঁচ বিশেষ কমিটি গঠন করল ইসি

সংসদ নির্বাচন বিষয়ে প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচন ফেব্রুয়ারি অথবা এপ্রিল মাসে হতে পারে। নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে। তিনি আইন-শৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতি ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করার নির্দেশ দেন।
টিবিএস রিপোর্ট
10 July, 2025, 07:45 pm
Last modified: 10 July, 2025, 07:48 pm
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব কমিটির নেতৃত্বে রয়েছেন চারজন নির্বাচন কমিশনার।

বৃহস্পতিবার (১০ জুলাই) কমিশনের উপসচিব মো. শাহ আলমের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। কমিটিগুলোর মধ্যে রয়েছে—ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত, আইন-শৃঙ্খলা, মাঠ প্রশাসন, নির্বাচনি অনিয়ম তদন্ত এবং প্রবাসী ভোট সংক্রান্ত কার্যাবলি।

ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত কমিটি

এই কমিটির সভাপতির দায়িত্বে আছেন নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ। তার নেতৃত্বাধীন কমিটির কাজ হবে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের জন্য ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত, তদারকি ও প্রয়োজনীয় সংশোধন আনা; যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগ কার্যক্রম তদারকি; এদের প্রশিক্ষণের বিষয়াদি তদারকি ও সমন্বয় এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়াদি।

আইন-শৃঙ্খলা সমন্বয় কমিটি

এই কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তার কমিটি নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ, আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম তদারকি ও সমন্বয়, বিভিন্ন বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিতকরণ, ভোটকেন্দ্র বা নির্বাচনি এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা, নির্বাচনি মালামাল পরিবহন ও বিতরণে নিরাপত্তা নিশ্চিতকরণ, সম্ভাব্য সহিংসতা বা বিশৃঙ্খলা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণসহ সংশ্লিষ্ট বিষয়গুলো দেখবে।

নির্বাচনি তদন্ত কমিটি তদারকির জন্য বিশেষ কমিটি

নির্বাচন কমিশনার আবদুর রহমান মাছউদের নেতৃত্বে এ কমিটি গঠন করা হয়েছে। তার দায়িত্বে থাকবে—নির্বাচনি আইন, বিধি, প্রবিধি ও নীতিমালা প্রণয়ন, পরিমার্জন ও পরিবর্ধন; এসব বিষয়ের সঠিক ব্যাখ্যা ও প্রয়োগ নিশ্চিত করতে মাঠ প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর জন্য নির্দেশিকা/ম্যানুয়াল প্রস্তুত; ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির কার্যক্রম তদারকি ও সমন্বয় এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়াদি।

উল্লেখ্য, নির্বাচনের সময় ইসি যুগ্ম জেলা জজদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করে থাকে। তারা নির্বাচনি অনিয়ম শনাক্ত করে ইসিকে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন। এবার এসব কমিটির কার্যক্রম সরাসরি তদারকি করবে ইসি।

প্রবাসী ভোট ও পর্যবেক্ষণ সংক্রান্ত কমিটি

প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং দেশি-বিদেশি পর্যবেক্ষকদের কার্যক্রম সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহর নেতৃত্বে। এ কমিটি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ পদ্ধতি প্রণয়ন, এ-সংক্রান্ত যাবতীয় সমন্বয়, সংশ্লিষ্ট দূতাবাস ও মন্ত্রণালয়গুলোর সঙ্গে যোগাযোগ এবং পর্যবেক্ষকদের কার্যক্রম তদারকি করবে।

এর আগে বুধবার রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে সাম্প্রতিক অগ্রগতির বিষয়ে প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন ফেব্রুয়ারি অথবা এপ্রিল মাসে হতে পারে। নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে। তিনি আইন-শৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতি ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করার নির্দেশ দেন।

Related Topics

টপ নিউজ

নির্বাচন / নির্বাচন কমিশন / ইসি / কমিটি গঠন / প্রেস সচিব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও
  • ফুডনেভারকামস নিজেকে একটি 'ডোপামিন কিচেন' বলে দাবি করে। ছবি: পুরভাংশ পারমার
    টাকা না দিয়েই কেনাকাটার রোমাঞ্চ, ভারতে জনপ্রিয় হচ্ছে ‘ডোপামিন সাইট’
  • চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা
  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?
  • অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
    বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা
  • বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ
    বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ

Related News

  • আশা করছি স্থানীয় সরকার নির্বাচন আগামী জানুয়ারিতে হবে: ইসি আনোয়ারুল
  • আগামী বছরের ৬ জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ
  • ‘নৌকা’ প্রতীক স্থগিত করল ইসি, একক প্রার্থীর ক্ষেত্রে যুক্ত হলো ‘না’ প্রতীক
  • ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন রাষ্ট্রপতির ভাই মির্জা ফয়সল আমিন  
  • ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের সম্ভাব্য ভোট ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও

2
ফুডনেভারকামস নিজেকে একটি 'ডোপামিন কিচেন' বলে দাবি করে। ছবি: পুরভাংশ পারমার
ফিচার

টাকা না দিয়েই কেনাকাটার রোমাঞ্চ, ভারতে জনপ্রিয় হচ্ছে ‘ডোপামিন সাইট’

3
চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা

4
ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?

5
অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা

6
বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ
অর্থনীতি

বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net