Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
এনবিআর সংস্কারে সুপারিশ প্রণয়নে ৫ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 June, 2025, 08:25 pm
Last modified: 29 June, 2025, 09:29 pm

Related News

  • করছাড় কমলেও বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনও বিশ্বে অন্যতম সর্বনিম্ন
  • আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর জন্য ডিজিটাল সিস্টেম চালু করল এনবিআর
  • কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় এক মাস বাড়ল
  • নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • এনবিআরের কাছে বাড়তি রাজস্ব আদায়ের পরিকল্পনা জানতে চেয়েছে সরকার

এনবিআর সংস্কারে সুপারিশ প্রণয়নে ৫ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন

সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, ‘উপদেষ্টা পরিষদ কমিটি আলাপ-আলোচনা করে সুবিধা-অসুবিধা নিয়ে আন্দোলনকারীসহ সবার কথা শুনে সুপারিশ করবে, কীভাবে কী করা যায়।’
টিবিএস রিপোর্ট
29 June, 2025, 08:25 pm
Last modified: 29 June, 2025, 09:29 pm
রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের নতুন কার্যালয়। ফাইল ছবি: ইউএনবি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর আন্দোলনকারী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সংস্কারের বিষয়ে সুপারিশ তৈরি করতে জ্বালানী উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে প্রধান করে ৫ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।

রোববার (২৯ জুন) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ কমিটি গঠন করা হয় বলে সাংবাদিকদের জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

কমিটি গঠন বিষয়ে জানতে চাইলে ফাওজুল কবির খান রাত ৯ টায় দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-কে বলেন, 'চট্টগ্রাম বন্দরসহ সব বন্দর যেন চালু থাকে, ব্যবসা-বাণিজ্য যেন সচল থাকে এবং রাজস্ব আহরণ যেন বাঁধাগ্রস্ত না হয়, সে জন্য আমাকে প্রধান করে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।'

এই কমিটি সোমবার থেকেই কাজ শুরু করবে কিনা জানতে চাইলে তিনি বলেন, 'এ বিষয়ে এখনো মন্ত্রীপরিষদ বিভাগ নোটিফিকেশন ইস্যু করেনি। নোটিফিকেশন ইস্যু হলেই কাজ শুরু করবো।'

এর আগে, সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, 'উপদেষ্টা পরিষদ কমিটি আলাপ-আলোচনা করে সুবিধা-অসুবিধা নিয়ে আন্দোলনকারীসহ সবার কথা শুনে সুপারিশ করবে, কীভাবে কী করা যায়।'

কমিটিতে কারা থাকছেন—এ প্রশ্নে তিনি কোনো উত্তর না দিয়ে বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেছে এবং মন্ত্রিপরিষদ বিভাগ এই কমিটির গেজেট জারি করবে।

আন্দোলনের সঙ্গে যুক্ত এনবিআরের ছয় কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান শুরুর বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে, এনবিআরের সব শ্রেণির চাকরি অত্যাবশ্যকীয় সেবার আওতায় আনার সিদ্ধান্ত নিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, আন্দোলনরত কর্মকর্তারা কাজে না ফিরলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই 'কঠোর ব্যবস্থা' বলতে কী বোঝানো হয়েছে—সেই প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, 'এ বিষয়ে আমি কিছুই বলব না। এটা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে দেওয়া হয়েছে। এ বিষয়ে আমি কোনো কমেন্ট করবো না। আর বেশি কথা না।'

সভায় ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা জানিয়েছেন বলেও জানান অর্থ উপদেষ্টা।

সংস্কার কমিটিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়াদা রিজওয়ানা হাসান এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল রয়েছেন বলে অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে।

সূত্রটি আরও জানায়, এই কমিটিতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ থাকছেন না।

জানা গেছে, বৈঠকে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান, আইসিসিবি'র সহসভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এলএফএমইএবি) সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী, মেট্রো পলিটন চেম্বারের (এমসিসিআই) সভাপতি কামরান টি রহমান, এমসিসিআইর সহসভাপতি ও ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতির তাসকিন আহমেদ প্রমুখ। এছাড়া, বৈঠকে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানও উপস্থিত ছিলেন।
 

Related Topics

টপ নিউজ

এনবিআর / এনবিআর কর্মকর্তা / কমপ্লিট শাটডাউন / এনবিআর সংস্কার / কমিটি গঠন / অর্থ উপদেষ্টা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • করছাড় কমলেও বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনও বিশ্বে অন্যতম সর্বনিম্ন
  • আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর জন্য ডিজিটাল সিস্টেম চালু করল এনবিআর
  • কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় এক মাস বাড়ল
  • নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • এনবিআরের কাছে বাড়তি রাজস্ব আদায়ের পরিকল্পনা জানতে চেয়েছে সরকার

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

4
ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net