Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা: দুইজন গ্রেপ্তার 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 April, 2025, 01:15 pm
Last modified: 19 April, 2025, 04:23 pm

Related News

  • চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬
  • সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের জানাজা শেষে ‘জয় বাংলা স্লোগান’, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
  • রাজশাহীতে গুটি আম পাড়া শুরু
  • গাজীপুরে ৫ খুন: পদ্মা সেতু থেকে 'ঘাতক' ফোরকানের ঝাঁপ, আত্মহত্যা ধারণা পুলিশের
  • ১৯ লাখ টাকা ছিনতাই ও কুপিয়ে জখমের মামলায় জামায়াত এমপির ভাগ্নে কারাগারে

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা: দুইজন গ্রেপ্তার 

টিবিএস রিপোর্ট
19 April, 2025, 01:15 pm
Last modified: 19 April, 2025, 04:23 pm
গ্রেপ্তার দুই অভিযুক্ত। ছবি: সংগৃহীত

রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যার ঘটনার প্রধান আসামি ও তার আরেক সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. নান্টু (২৮) ও তার সহযোগী খোকন মিয়া (২৮)। ১৮ এপ্রিল নওগাঁ সদর থানার রামরায়পুর এলাকার আড়ারাপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান , নওগাঁর একটি বাড়িতে নান্টু ও খোকন আশ্রয় নিয়েছিলেন। সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। 

মাসুদ পারভেজ আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃতদের বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার রাতে রাজশাহী নগরীতে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় আকরাম আলী (৪৫) ও তার ছেলে ইমাম হোসেনকে মারধর করা হয়। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আকরাম আলী মারা যান। এ ঘটনায় এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আকরাম পেশায় বাসচালক ছিলেন।  পেশায় একজন বাস ড্রাইভার। আসামী নান্টু তার প্রতিবেশী। আকরামের পরিবারের সঙ্গে নান্টুর পূর্বশত্রুতা ছিল। নিহতের মেয়ে এসএসসি পরীক্ষার্থী। 

এজাহারে বলা হয়, ঘটনার দিন বিকাল সাড়ে ৪টায় আকরামের মেয়ে প্রাইভেট পড়া শেষ করে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার তালাইমারি শহিদ মিনার এলাকায় অটোরিকশা থেকে নেমে বাসায় যাওয়ার পথে নান্টু ও তার সহযোগীরা তাকে গালিগালাজ করে উত্যক্ত করে। আকরামের মেয়ে বাসায় গিয়ে তাকে গালিগালাজের কথা জানালে তিনি নান্টুর বাবাকে উত্যক্ত করার বিষয়টি জানান। এতে নান্টু আরও ক্ষিপ্ত হন। এর জেরে গত ১৬ এপ্রিল রার ১০টা ৫ মিনিটের দিকে রাস্তা দিয়ে দিয়ে যাওয়ার সময় আকরামের ছেলে ইমাম হোসেনকে নান্টু ও আরও ৯-১০ জন মিলে মারধর শুরু করেন। ইমাম প্রাণ বাচাঁতে চিৎকার করলে তার বাবা আকরাম ঘটনাস্থলে উপস্থিত হন। তখন আসামিরা তাকেও মারধর শুরু করেন। 

এজাহারে আরও বলা হয়েছে, ঘটনার একপর্যায়ে আকরামের মাথায় ইট দিয়ে আঘাত করলে তিনি গুরুতর জখম হন। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যান। আকরামকে মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে রাত ১০টা ৪৫ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করেন।

Related Topics

টপ নিউজ

রাজশাহী / গ্রেপ্তার / হত্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
    ৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা
  • ছবি: সংগৃহীত
    ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

Related News

  • চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬
  • সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের জানাজা শেষে ‘জয় বাংলা স্লোগান’, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
  • রাজশাহীতে গুটি আম পাড়া শুরু
  • গাজীপুরে ৫ খুন: পদ্মা সেতু থেকে 'ঘাতক' ফোরকানের ঝাঁপ, আত্মহত্যা ধারণা পুলিশের
  • ১৯ লাখ টাকা ছিনতাই ও কুপিয়ে জখমের মামলায় জামায়াত এমপির ভাগ্নে কারাগারে

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

3
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

4
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
আন্তর্জাতিক

৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%

6
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net