Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
সংসারে সচ্ছলতা আনতে রাশিয়ায় পাড়ি, যুদ্ধে অংশ নিয়ে নিহত বাংলাদেশি যুবক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 April, 2025, 08:55 am
Last modified: 19 April, 2025, 08:56 am

Related News

  • মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত হয়েছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়ার শঙ্কা প্রবাসীকল্যাণ মন্ত্রীর
  • মধ্যপ্রাচ্যে হামলায় দুই বাংলাদেশি নিহত, আহত ৭
  • ‘জ্বালানির জন্য কাঠ কাটারও কেউ নেই’: ইউক্রেন যুদ্ধে প্রায় পুরুষশূন্য রাশিয়ার যে গ্রাম
  • কোনো সমাধান ছাড়াই শেষ হলো রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা

সংসারে সচ্ছলতা আনতে রাশিয়ায় পাড়ি, যুদ্ধে অংশ নিয়ে নিহত বাংলাদেশি যুবক

টিবিএস রিপোর্ট
19 April, 2025, 08:55 am
Last modified: 19 April, 2025, 08:56 am
রাশিয়ার হয়ে যুদ্ধ অংশ নিয়ে নিহত হওয়া আকরাম হোসেন। ছবি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে রুশ বাহিনীর হয়ে যুদ্ধে অংশ নিয়ে আকরাম হোসেন (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। 

আকরাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের মোরশেদ মিয়ার ছেলে। গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) তার মৃত্যুর খবর পায় পরিবারের সদস্যরা।

নিহতের স্বজনরা জানান, পাঁচ ভাই-বোনের মধ্যে আকরাম ছিলেন সবার বড়। টানাপোড়েনের সংসারে আর্থিক স্বচ্ছলতা আনতে প্রায় এক বছর আগে রাশিয়ায় পাড়ি জমান তিনি। প্রথমে সেখানে একটি চীনা প্রতিষ্ঠানে চাকরি নেন। তবে বেতন আশানুরূপ না হওয়ায় দালালের প্রলোভনে পড়ে আড়াই মাস আগে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে চুক্তিভিত্তিক রুশ বাহিনীতে যোগ দেন। যুদ্ধের পোশাক পরা একটি ছবিও আপলোড করেন নিজের ফেসবুক আইডিতে।

নিহত আকরামের মা মোবিনা বেগম বলেন, 'আমরা যুদ্ধে যেতে নিষেধ করলেও আকরাম জানিয়েছিলে, তার আর দেশে ফিরে আসার উপায় নেই। ছেলের সঙ্গে নিয়মিতই যোগাযোগ হতো। কিন্তু গত ১৩ এপ্রিলের পর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। 

'গতকাল আকরামের এক সহযোদ্ধা ফোন করে জানায়, সে ইউক্রেনের মিসাইল হামলায় মারা গেছে। আমি আমার সন্তানের লাশ চাই।'

আকরামের বাবা মোরশেদ মিয়া জানান, সর্বশেষ গত রোববার (১৩ এপ্রিল) ছেলের সঙ্গে ফোনে কথা হয় তার। 'সেখানকার পরিস্থিতি ভালো না বলে জানিয়েছিল। দেশেও ফিরে আসার কোনো পথ ছিল না।' পরিবারের প্রধান উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া বলেন, 'স্থানীয়দের মাধ্যমে রাশিয়ায় আশুগঞ্জের একজনের মৃত্যুর খবর জানা গেছে। নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যাপারে প্রবাসীকল্যাণ মন্ত্রণালায়ে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

Related Topics

টপ নিউজ

ইউক্রেন যুদ্ধ / ইউক্রেন যুদ্ধে নিহত / যুদ্ধে নিহত / প্রবাসী বাংলাদেশি নিহত / প্রবাসী বাংলাদেশি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স ও এএফপি
    যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
    দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত হয়েছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়ার শঙ্কা প্রবাসীকল্যাণ মন্ত্রীর
  • মধ্যপ্রাচ্যে হামলায় দুই বাংলাদেশি নিহত, আহত ৭
  • ‘জ্বালানির জন্য কাঠ কাটারও কেউ নেই’: ইউক্রেন যুদ্ধে প্রায় পুরুষশূন্য রাশিয়ার যে গ্রাম
  • কোনো সমাধান ছাড়াই শেষ হলো রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা

Most Read

1
ছবি: রয়টার্স ও এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প

2
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

5
ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net