Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 24, 2026
বিনিয়োগ ও শিল্পে সুষম প্রতিযোগিতা নিশ্চিতে সামঞ্জস্যপূর্ণ জ্বালানিমূল্য নির্ধারণের আহ্বান ফিকি-র 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 April, 2025, 03:50 pm
Last modified: 15 April, 2025, 04:04 pm

Related News

  • ভাসমান টার্মিনালে কারিগরি ত্রুটি: গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট
  • বিক্রয় কমিশন বৃদ্ধিসহ চার দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা
  • ১০ পিএসআই গ্যাসের জন্য তৈরি, চলছে ১.৫ পিএসআইতে: যেভাবে ধুঁকছে দেশের শিল্প খাত
  • গ্যাস উৎপাদন বাড়াতে অনুসন্ধান, কূপ খনন ও অফশোর কার্যক্রম জোরদার করছে সরকার: জ্বালানি মন্ত্রী
  • জেট ফুয়েলের দাম লিটারে ১৯.২২ টাকা কমল

বিনিয়োগ ও শিল্পে সুষম প্রতিযোগিতা নিশ্চিতে সামঞ্জস্যপূর্ণ জ্বালানিমূল্য নির্ধারণের আহ্বান ফিকি-র 

ফিকির বিবৃতিতে বলা হয়েছে, 'এই দ্বৈত-মূল্য নীতি কেবল ন্যায্য প্রতিযোগিতার নীতিকে লঙ্ঘন করে না, বরং প্রতিযোগিতামূলক এই বাজারে সবার জন্য সমান সুযোগ তৈরি অনিশ্চিত করে।'
টিবিএস রিপোর্ট
15 April, 2025, 03:50 pm
Last modified: 15 April, 2025, 04:04 pm

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) প্রস্তাবিত গ্যাসের নতুন মূল্য কাঠামো নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি)। আরও ন্যায়সংগত ও বিনিয়োগবান্ধব জ্বালানি মূল্য কাঠামোর দাবি জানিয়েছে সংগঠনটি।

বিইআরসি ঘোষিত গ্যাসের মূল্যহারের ফলে নতুন বিনিয়োগ ও শিল্প সম্প্রসারণ বাধাগ্রস্ত হবে উল্লেখ করে মঙ্গলবার (১৫ এপ্রিল) এক বিবৃতিতে ফিকি বলেছে, নতুন মূল্য কাঠামো অনুযায়ী বিদ্যমান গ্রাহকদের চেয়ে নতুন গ্রাহক, নতুন গ্যাস সেলস অ্যাগ্রিমেন্ট, অনুমোদিত লোডের চেয়ে অতিরিক্ত গ্যাস ব্যবহারকারী এবং প্রতিশ্রুত গ্রাহকদের বেশি মূল্য পরিশোধ করতে হবে, এমনকি তা একই খাতের কোম্পানি হলেও। 

শিল্পখাতে গ্যাসের দাম বাড়ল ৩৩ শতাংশ

ফিকির বিবৃতিতে বলা হয়েছে, 'এই দ্বৈত-মূল্য নীতি কেবল ন্যায্য প্রতিযোগিতার নীতিকে লঙ্ঘন করে না, বরং প্রতিযোগিতামূলক এই বাজারে সবার জন্য সমান সুযোগ তৈরি অনিশ্চিত করে।'

বিবৃতিতে আরও বলা হয়, ভিন্ন ভিন্ন মূল্যের এই মডেলে আলাদা আলাদা জ্বালানি খরচের কারণে একই খাতের কোম্পানিগুলোর মধ্যে উৎপাদন খরচে পার্থক্য তৈরি হবে।  

এতে বলা হয়েছে, 'এ ধরনের সিদ্ধান্ত সম্ভাব্য বিনিয়োগকারীদের আস্থা নষ্ট করবে, ভবিষ্যৎ বিনিয়োগকে ঝুঁকির মধ্যে ফেলবে এবং ইনভেস্টমেন্ট সামিটের মতো ইতিবাচক পদক্ষেপের মাধ্যমে অর্জনকে ধ্বংস করবে।'

ফিকি সভাপতি জাভেদ আখতার বলেন, শিল্পের প্রবৃদ্ধি ও বিনিয়োগকারীদের আস্থা অর্জনে একটি স্বচ্ছ ও সামঞ্জস্যপূর্ণ জ্বালানি মূল্য নির্ধারণ কাঠামো আবশ্যক। 

সংগঠনটির বিবৃতিতে  আরও বলা হয়, নতুন ঘোষণা অনুযায়ী নতুন যেকোনো নতুন গ্যাস সেলস অ্যাগ্রিমেন্ট নতুন সংযোগ হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ দীর্ঘদিন ধরে গ্যাস ব্যবহার করে আসা শিল্পপ্রতিষ্ঠানগুলোকেও চলতি চুক্তি শেষ হলে কর্তৃপক্ষ ইচ্ছা করলে অতিরিক্ত গ্যাস ট্যারিফের স্ল্যাবে ফেলতে পারবে। 

২৬ ফেব্রুয়ারি বিইআরসির আয়োজিত গ্যাস ট্যারিফ পুনঃনির্ধারণের গণশুনানিতে উপস্থিত সবাই এর বিরোধিতা করেছিল উল্লেখ করে ফিকির বিবৃতিতে বলা হয়, সংগঠনটি দেশি ও বিদেশি বিনিয়োগকারীসহ সব অংশীদারের সঙ্গে  সেই আলোচনা ফের  চালু করার দাবি জানিয়েছে।

বিইআরসি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খণিজ সম্পদ মন্ত্রণালয়কে এই মূল্যহার অতিসত্বর পুনঃবিবেচনার দাবি জানিয়েছে ফিকি। সেইসঙ্গে এ ধরনের জরুরি সংস্কারের আগে সম্পৃক্ত সব  পক্ষের সঙ্গে আলোচনা করার আহ্বান জানানো হয়েছে। 

Related Topics

টপ নিউজ

ফিকি / ফরেন ইনভেস্টরস’ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি / গ্যাস / গ্যাসের দাম / গ্যাসের দাম বৃদ্ধি / বিইআরসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    আবারও স্যামসাং ফোন উৎপাদন করবে ফেয়ার ইলেকট্রনিকস
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
    বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক
  • অলঙ্করণ: টিবিএস
    ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি
  • ফাইল ছবি/সংগৃহীত
    গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি

Related News

  • ভাসমান টার্মিনালে কারিগরি ত্রুটি: গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট
  • বিক্রয় কমিশন বৃদ্ধিসহ চার দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা
  • ১০ পিএসআই গ্যাসের জন্য তৈরি, চলছে ১.৫ পিএসআইতে: যেভাবে ধুঁকছে দেশের শিল্প খাত
  • গ্যাস উৎপাদন বাড়াতে অনুসন্ধান, কূপ খনন ও অফশোর কার্যক্রম জোরদার করছে সরকার: জ্বালানি মন্ত্রী
  • জেট ফুয়েলের দাম লিটারে ১৯.২২ টাকা কমল

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা

2
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

আবারও স্যামসাং ফোন উৎপাদন করবে ফেয়ার ইলেকট্রনিকস

3
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক

5
অলঙ্করণ: টিবিএস
বাংলাদেশ

ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি

6
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net