Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
আমন মৌসুমে চাল সরবরাহের চুক্তি না করায় যশোরে ৬২ মিলের লাইসেন্স বাতিল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 April, 2025, 09:50 pm
Last modified: 12 April, 2025, 09:52 pm

Related News

  • দরপত্র ছাড়াই ব্যক্তিমালিকানায় ভৈরব নদে ‘টুরিস্ট পয়েন্ট’ অনুমোদনের অভিযোগ
  • যশোরে ৮ ট্রান্সফরমার চুরি, সেচের অভাবে ক্ষতির মুখে ৬০০ বিঘা জমির ফসল
  • ৬০০ মানুষের ঈদ রাঙালো ‘জয়ফুল জার্নি’, নিজ হাতে খাওয়ালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • যশোর শহরকে শতভাগ সিসি ক্যামেরার আওতায় আনার ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর  
  • যশোরের তিন আদালত বর্জন আইনজীবীদের, আইনমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আমন মৌসুমে চাল সরবরাহের চুক্তি না করায় যশোরে ৬২ মিলের লাইসেন্স বাতিল

চুক্তিবদ্ধ মিল মালিকরা জানান, বাড়তি দামে ধান কিনে চাল তৈরি করে প্রতি কেজির দাম সরকার-নির্ধারিত দামের চেয়ে দু-তিন টাকা বেশি পড়ছে। এতে পুঁজি বাঁচছে না।
টিবিএস রিপোর্ট
12 April, 2025, 09:50 pm
Last modified: 12 April, 2025, 09:52 pm
ছবি: সংগৃহীত

আমন মৌসুমে যশোরে সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহের জন্য চুক্তি না করায় ৬২ রাইস মিলের লাইসেন্স বাতিল করা হয়েছে। এ ছাড়া চুক্তি অনুযায়ী চাল সরবরাহ না করায় অনেক মিল মালিকের জামানত কাটা হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় বলে জেলা খাদ্য নিয়ন্ত্রক সেফাউর রহমান নিশ্চিত করেছেন।

জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, জেলায় চুক্তি যোগ্য ১৬৩টি চালকলের মধ্যে কেশবপুরে ৩৪টি, মনিরামপুরে ২৮, সদর উপজেলায় ২৬, অভয়নগরে ৮, ঝিকরগাছায় ৯, শার্শায় ২৩, বাঘারপাড়ায় ৭ ও চৌগাছায় ২৮টি রয়েছে। এর মধ্যে চুক্তি করেছে ১০১টি চালকল। বাকি ৬২টি চালকল চুক্তি না করায় মালিকদের লাইসেন্স বাতিল করা হয়েছে। বাতিল হওয়া লাইসেন্সের মধ্যে ১০টি অটো ও ৫২টি হাসকিং রাইস মিল রয়েছে।

সূত্র জানায়, আমন মৌসুমে যশোরে চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১৪ হাজার ২৪৭ টন। এর মধ্যে ১০১টি মিল মালিক আমন মৌসুমে মাত্র ৭ হাজার ৩৭০ টন চাল সরবরাহ করেছে। ফলে আমন মৌসুমে লক্ষ্যমাত্রার অর্ধেক চাল সংগ্রহ হয়েছে।

এ বিষয়ে যশোর খাদ্য অফিসের সঙ্গে চুক্তিবদ্ধ কয়েকজন মিলের মালিক জানান, ৪৭ টাকা কেজি দরে চাল কিনছে সরকার। বাজারে চালের দামের সঙ্গে সরকার-নির্ধারিত দামের বিস্তর পার্থক্য রয়েছে। একদিকে বিদ্যুতের দাম বেশি, অন্যদিকে শ্রম খরচ বেড়েছে। সেই সঙ্গে বাড়তি দামে ধান কিনে চাল তৈরি করে প্রতি কেজির দাম সরকার-নির্ধারিত দামের চেয়ে দু-তিন টাকা বেশি পড়ছে। এতে পুঁজি বাঁচছে না।

তারা আরও জানান, সরকার-নির্ধারিত সংগ্রহ মূল্য একটু বাড়িয়ে দেওয়ার জন্য তারা বারবার জানালেও সে বিষয়ে কর্তৃপক্ষ কোনো আগ্রহ দেখাননি।

৬ এপ্রিল খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব আবু নাসার স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়েছে, 'লাইসেন্স পাওয়া মিল মালিকরা সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর এবং সে অনুযায়ী চাল সরবরাহ করতে বাধ্য। চুক্তিতে স্বাক্ষর ও চাল সরবরাহ না করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে।'

জেলা খাদ্য নিয়ন্ত্রক সেফাউর রহমান বলেন, 'মন্ত্রণালয়ের নির্দেশে মিল মালিকদের বিরুদ্ধে অত্যাবশ্যকীয় খাদ্যশস্য সংগ্রহ, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ আদেশে ২০২২-এর ৭ ও ৮ বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।' 

তিনি বলেন, যশোরে ৬২ জন মিল মালিক চুক্তি না করায় লাইসেন্স বাতিল করা হয়েছে। এ ছাড়া যেসব মিল মালিক চুক্তি অনুযায়ী চাল সরবরাহ করেননি, তাদের জামানত কাটা হয়েছে। চুক্তি অনুযায়ী ২ ভাগের মূল্য সমান জামানত রাখা হয়। যেসব মিল মালিক অর্ধেকের বেশি চাল সরবরাহ করেছেন, তাদের জামানত আনুপাতিক হারে কাটা হয়েছে। আর অর্ধেকের কম চাল সরবরাহ করলে তাদের জামানত সম্পূর্ণ কাটা হয়েছে।

Related Topics

টপ নিউজ

আমন ধান / মিল মালিক / যশোর / লাইসেন্স বাতিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
    জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
    মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

Related News

  • দরপত্র ছাড়াই ব্যক্তিমালিকানায় ভৈরব নদে ‘টুরিস্ট পয়েন্ট’ অনুমোদনের অভিযোগ
  • যশোরে ৮ ট্রান্সফরমার চুরি, সেচের অভাবে ক্ষতির মুখে ৬০০ বিঘা জমির ফসল
  • ৬০০ মানুষের ঈদ রাঙালো ‘জয়ফুল জার্নি’, নিজ হাতে খাওয়ালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • যশোর শহরকে শতভাগ সিসি ক্যামেরার আওতায় আনার ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর  
  • যশোরের তিন আদালত বর্জন আইনজীবীদের, আইনমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
অর্থনীতি

জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

3
মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
অর্থনীতি

মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির

4
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

5
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

6
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net