Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
লাইসেন্স বাতিলের পরেও কার্যক্রম চালু রাখার সুযোগ চায় আদ্-দ্বীন হাসপাতাল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 June, 2026, 08:20 pm
Last modified: 11 June, 2026, 08:24 pm

Related News

  • ‘গরিবের হাসপাতাল’ বন্ধ করে জনগণের ক্ষতি করা হয়েছে: আদ-দ্বীন ইস্যুতে জামায়াত আমির
  • আদ্-দ্বীন হাসপাতালের শোকজের জবাব সন্তোষজনক নয়: স্বাস্থ্যমন্ত্রী
  • ছয় নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আদ্-দ্বীন কর্তৃপক্ষ, সরকারি প্রতিবেদন আজ
  • অননুমোদিত রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল করল ডিএসসিসি
  • আমন মৌসুমে চাল সরবরাহের চুক্তি না করায় যশোরে ৬২ মিলের লাইসেন্স বাতিল

লাইসেন্স বাতিলের পরেও কার্যক্রম চালু রাখার সুযোগ চায় আদ্-দ্বীন হাসপাতাল

বৃহস্পতিবার (১১ জুন) রাতে আদ্-দ্বীন ফাউন্ডেশনের কোম্পানি অ্যাফেয়ার্স ডিরেক্টর তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
টিবিএস রিপোর্ট
11 June, 2026, 08:20 pm
Last modified: 11 June, 2026, 08:24 pm
ছবি: সংগৃহীত

সম্প্রতি ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত রোগীদের স্বার্থে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ চেয়েছে আদ্-দ্বীন কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে আদ্-দ্বীন ফাউন্ডেশনের কোম্পানি অ্যাফেয়ার্স ডিরেক্টর তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপন অনুযায়ী লাইসেন্স বাতিল আদেশের বিরুদ্ধে আগামী ৩০ দিনের মধ্যে সরকারের কাছে আপিল করার সময় দেওয়া হয়েছে। এই আপিল প্রক্রিয়ার চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এবং শুধুমাত্র চিকিৎসাধীন রোগীদের স্বার্থ বিবেচনা করে হাসপাতালের নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখতে সরকারের কাছে সুযোগ প্রার্থনা করেছে আদ্-দ্বীন কর্তৃপক্ষ।

হাসপাতালের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের চিকিৎসার অন্যতম ভরসাস্থল হিসেবে পরিচিত মগবাজার আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরেও সব ধরনের সেবা কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

তথ্য অনুযায়ী, বর্তমানে হাসপাতালটিতে ৪১৬ জন রোগী ভর্তি রয়েছেন। আজ ১১ জুন বহির্বিভাগে প্রায় এক হাজার রোগীকে সেবা দেওয়া হয়েছে। এছাড়া অত্যন্ত জটিল অবস্থায় থাকা ৬০ জন নবজাতক শিশু এনআইসিইউতে, ২০ জন রোগী আইসিইউতে এবং ৪ জন রোগী সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

কর্তৃপক্ষ দাবি করেছে, হঠাৎ করে কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দিলে এই বিশাল সংখ্যক সংকটাপন্ন রোগীর জীবন ঝুঁকির মুখে পড়তে পারে। সে কারণেই মানবিক দিক বিবেচনায় আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাসপাতালের সেবা সচল রাখার অনুমতি চায় তারা।

Related Topics

টপ নিউজ

আদ্-দ্বীন হাসপাতাল / লাইসেন্স বাতিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • ‘গরিবের হাসপাতাল’ বন্ধ করে জনগণের ক্ষতি করা হয়েছে: আদ-দ্বীন ইস্যুতে জামায়াত আমির
  • আদ্-দ্বীন হাসপাতালের শোকজের জবাব সন্তোষজনক নয়: স্বাস্থ্যমন্ত্রী
  • ছয় নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আদ্-দ্বীন কর্তৃপক্ষ, সরকারি প্রতিবেদন আজ
  • অননুমোদিত রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল করল ডিএসসিসি
  • আমন মৌসুমে চাল সরবরাহের চুক্তি না করায় যশোরে ৬২ মিলের লাইসেন্স বাতিল

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net