Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
তদন্তকারীদের হত্যার জন্য ‘আয়নাঘরে’ বোমা রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 April, 2025, 04:35 pm
Last modified: 06 April, 2025, 06:38 pm

Related News

  • আ.লীগ আমলের পুলিশ কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ
  • যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্তের আওতায় বাংলাদেশসহ প্রধান রপ্তানিকারকরা
  • প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে ঘুষের অভিযোগ তদন্ত করা হবে: চিফ প্রসিকিউটর
  • কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে ঘুষের অভিযোগ বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে: চিফ প্রসিকিউটর
  • প্রসিকিউটর সুলতান মাহমুদকে সরাতে দেড় মাস আগেই চিঠি দিয়েছিলেন তাজুল

তদন্তকারীদের হত্যার জন্য ‘আয়নাঘরে’ বোমা রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর

চিফ প্রসিকিউটর বলেন, বন্দিশালায় বোমা রাখা হয়েছিল। সেই বোমাগুলোর সঙ্গে টাইমার সেট করা ছিল। এ থেকে বোঝা যায়, এই ইনভেস্টিগেশন যারা করতে গিয়েছে, তাদেরও হত্যার চেষ্টা করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
06 April, 2025, 04:35 pm
Last modified: 06 April, 2025, 06:38 pm
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম। ছবি: ভিডিও থেকে নেওয়া

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে 'আয়নাঘর' নামে কুখ্যাতি পাওয়া গোপন বন্দিশালা নিয়ে যারা তদন্ত করছেন, তাদের হত্যার জন্য সেই বন্দিশালায় আগে থেকেই বোমা রাখা হয়েছিল। 

আজ রোববার (৬ এপ্রিল) কয়েকটি মামলার শুনানি শেষে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।  

চিফ প্রসিকিউটর বলেন, আপনারা জানেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা গুমের অভিযোগ তদন্ত করছে। তিনটা জটিলতম টর্চার সেন্টার (আয়নাঘর) আবিস্কার করেছে এই তদন্ত সংস্থা। তার মধ্যে টিএফআই সেল নামে যে সেলটা ছিল, সেটি অনেকটাই ভুগর্ভস্থ  বা সেমি ভুগর্ভস্থ বলা যাবে, যেগুলো ইটের দেয়াল তুলে ঘেরাও ছিল। ওই দেয়াল ভাঙতে হয়েছে। পুরো গার্বেজ দিয়ে ওই সেল ঢেকে রাখা হয়েছিল। সেই গার্বেজ সরিয়ে ওই ক্রাইম সিনগুলো আবিষ্কার করতে হয়েছে। এই সেল আবিস্কার করতে গিয়ে চিফ প্রসিকিউটর নিজে উপস্থিত ছিলেন। সেখানে বোমা ফিট করা ছিল।'

তিনি বলেন, 'সেই বোমাগুলোর সঙ্গে টাইমার সেট করা ছিল। এ থেকে বোঝা যায়, এই ইনভেস্টিগেশন যারা করতে গিয়েছেন, তাদেরও হত্যার চেষ্টা করা হয়েছে।'

তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের বিচারকে বাধাগ্রস্ত করার জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে। কোনো ষড়যন্ত্র, কোনো স্ক্যান্ডাল বিচারকাজ থামাতে পারবে না। ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থার কোনো দুর্নীতি কেউ প্রমাণ করতে পারবে না।

তিনি আরও বলেন, 'এতসব জটিলতার মধ্যে দিয়ে যে কাজগুলো এগিয়েছে, সেগুলো প্রতিদিন জনসম্মুখে আসেনি। সে কারণে অনেকেই মনে করতে পারেন তদন্ত কাজ কিছু হয়নি। যেদিন ফরমাল চার্জ দাখিল করা হবে, সেদিন থেকে সবাই উপলব্ধি করতে পারবেন।'

শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার প্রভাবশালী মন্ত্রীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া তিন মামলার তদন্ত সম্পন্ন হয়ে এর প্রতিবেদন প্রসিকিউশনের হাতে এসেছে। প্রতিবেদন তিনটি যাচাই-বাছাই চলছে। আশা করছি অন্তত দুটি মামলার ফরমাল চার্জ এ মাসেই দাখিল করতে পারব।

তিনি বলেন, হত্যা ও গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলা, আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলা ও চানখারপুল গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন হাতে এসেছে। এর মধ্যে অন্তত দুটি মামলার ফরমাল চার্জ এ মাসেই ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

এদিকে জুলাই-আগস্ট গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত করার জন্য শিগগির দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যাত্রা শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন চিফ প্রসিকিউটর। সরকার এ বিষয়ে ইতিবাচক চিন্তা-ভাবনা করছে বলেও জানিয়েছেন তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, আমরা মনে করি একটি ট্রাইব্যুনাল যথেষ্ট নয়। আরও ট্রাইব্যুনাল হওয়া উচিত। সরকার এ বিষয়ে ইতিবাচক চিন্তা-ভাবনা করেছে। খুব সহসাই অন্তত দ্বিতীয় ট্রাইব্যুনালের যাত্রা শুরু হবে বলে আমরা আশা করছি। তবে আসামিদের পক্ষ থেকে বিচার বানচালের চেষ্টা সফল হবে না বলে জানান তিনি।

Related Topics

টপ নিউজ

চিফ প্রসিকিউটর / বোমা / তদন্ত / আয়নাঘর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • আ.লীগ আমলের পুলিশ কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ
  • যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্তের আওতায় বাংলাদেশসহ প্রধান রপ্তানিকারকরা
  • প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে ঘুষের অভিযোগ তদন্ত করা হবে: চিফ প্রসিকিউটর
  • কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে ঘুষের অভিযোগ বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে: চিফ প্রসিকিউটর
  • প্রসিকিউটর সুলতান মাহমুদকে সরাতে দেড় মাস আগেই চিঠি দিয়েছিলেন তাজুল

Most Read

1
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

2
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প

4
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net