Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৮

বাংলাদেশ

কাজী মনিরুজ্জামান মনির
06 April, 2025, 03:35 pm
Last modified: 06 April, 2025, 03:38 pm

Related News

  • ফরিদপুরে জমি নিয়ে সালিশের মাঝে সংঘর্ষ, আহত অন্তত ১২
  • স্মৃতিসৌধে স্লোগান দিয়ে গ্রেপ্তার সেই নারীর বিরুদ্ধে অভিযোগ মেলেনি, অব্যাহতির আদেশ
  • সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছের ৬ দিনের রিমান্ডে
  • সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার সাংবাদিক শওকত মাহমুদ
  • নড়াইলে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত চালক গ্রেপ্তার

শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৮

গতকাল শনিবার শরীয়তপুরের জাজিরা উপজেলার মুলাই বেপারীকান্দি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
কাজী মনিরুজ্জামান মনির
06 April, 2025, 03:35 pm
Last modified: 06 April, 2025, 03:38 pm
শরীতপুরে সংঘর্ষের দৃশ্য। ছবি: সংগৃহীত

শরীয়তপুরের জাজিরার বিলাসপুরে দুই পক্ষের সংঘর্ষ ও হাতবোমা বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। জাজিরা থানার উপপরিদর্শক সঞ্জয় কুমার দাস বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করেছেন। মামলায় ৮৮ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এছাড়া আরও ৮০০ থেকে ১ হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

ইতোমধ্যে পুলিশ অভিযান চালিয়ে ৭ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। বিলাসপুরের ঘটনার মূল আসামি বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান ও জাজিরা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কুদ্দুস বেপারীকে র‌্যাব আটক করেছে। তাকে এখনো পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি বলে জানিয়েছে জাজিরা থানার ওসি।

শনিবার সকালে ইউপি চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল জলিল মাদবরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের সমর্থকরা শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়। ওই ঘটনায় ১৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে বোমার আঘাতে মারুফ মাল (২৫) নামে এক তরুণের হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। হাসান মুন্সি (৫০) নামের এক ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় নেওয়া হয়েছে।

জাজিরা থানার ওসি মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, বিলাসপুরের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছে। ওই মামলায় দুই পক্ষের ৮৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মামলার আসামি কুদ্দুস বেপারীকে র‌্যাব আটক করেছে। তাকে এখনো পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি। ওই মামলার এজাহারভুক্ত ৭ আসামিকে গ্রেপ্তার করে কোর্টে পাঠানো হয়েছে।

গতকাল শনিবার শরীয়তপুরের জাজিরা উপজেলার মুলাই বেপারীকান্দি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সকাল ৯টার দিকে কুদ্দুস বেপারী ওরফে 'বোমা কুদ্দুস' ও জলিল মাদবরের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ ঘটে। এতে নারীসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে দেশীয় অস্ত্রের পাশাপাশি বিপুল সংখ্যক হাতবোমা ও ককটেল ব্যবহার করা হয়। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী এলাকায় টহল দেয়।

Related Topics

টপ নিউজ

শরীয়তপুর / সংঘর্ষ / হাতবোমা / ককটলে বিস্ফোরণ / গ্রেপ্তার / মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল
  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল
  • ছবি: সংগৃহীত
    সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

Related News

  • ফরিদপুরে জমি নিয়ে সালিশের মাঝে সংঘর্ষ, আহত অন্তত ১২
  • স্মৃতিসৌধে স্লোগান দিয়ে গ্রেপ্তার সেই নারীর বিরুদ্ধে অভিযোগ মেলেনি, অব্যাহতির আদেশ
  • সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছের ৬ দিনের রিমান্ডে
  • সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার সাংবাদিক শওকত মাহমুদ
  • নড়াইলে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত চালক গ্রেপ্তার

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল

2
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ

5
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net