Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
ভূমিকম্পের পর মিয়ানমারে জরুরি সহায়তা, উদ্ধারকারী দল পাঠাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 March, 2025, 10:05 pm
Last modified: 29 March, 2025, 10:08 pm

Related News

  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর: ত্রাণমন্ত্রী
  • সাতক্ষীরায় এমন ভূমিকম্প আগে কখনো হয়নি: আবহাওয়া অফিস 
  • রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • সিলেটে আবার ভূমিকম্প, এবার উৎপত্তিস্থল ছাতকে

ভূমিকম্পের পর মিয়ানমারে জরুরি সহায়তা, উদ্ধারকারী দল পাঠাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী

গত শতাব্দীর মধ্যে এটি দক্ষিণ-পূর্ব এশীয় দেশটিতে সবচেয়ে বড় ভূমিকম্পগুলোর একটি।
টিবিএস রিপোর্ট
29 March, 2025, 10:05 pm
Last modified: 29 March, 2025, 10:08 pm
মিয়ানমারে ভূমিকম্পের ধ্বংসযজ্ঞ। ছবি: এএফপি

ভূমিকম্পে ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী মিয়ানমারে জরুরি ওষুধ, ত্রাণসামগ্রী, উদ্ধার ও চিকিৎসা সহায়তা পাঠাবে। দেশটিতে সাম্প্রতিক ভূমিকম্পে প্রায় এক হাজার ৬০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। 

শনিবার (২৯ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, এই উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি উদ্ধারকারী দল রোববার (৩০ মার্চ) বিশেষ বিমানে মিয়ানমারের দিকে রওনা হবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশী দেশগুলোতেও অনুভূত হওয়া ৭.৭ মাত্রার ওই ভূমিকম্পে মিয়ানমারে ১ হাজার ৬০০ জনেরও বেশি মানুষ নিহত এবং হাজারো মানুষ আহত হয়েছে।

গত শতাব্দীর মধ্যে এটি দক্ষিণ-পূর্ব এশীয় দেশটিতে সবচেয়ে বড় ভূমিকম্পগুলোর একটি।

শুক্রবারের ৭.৭ মাত্রার এই ভূমিকম্প বিমানবন্দর, সেতু ও মহাসড়ককে বিপর্যস্ত করে দিয়েছে, যা চলমান গৃহযুদ্ধের মধ্যেই দেশটির অর্থনীতিকে আরও সংকটে ফেলেছে এবং লক্ষ লক্ষ মানুষকে বাস্তুচ্যুত করেছে।

ইউএস জিওলজিক্যাল সার্ভিস (ইউএসজিএস) পূর্বাভাস দিয়েছে, মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াতে পারে। আর এই বিপর্যয়ে ক্ষতির পরিমাণ দেশটির মোট দেশজ উৎপাদনকেও (জিডিপি) ছাড়িয়ে যেতে পারে।

শনিবার চীনের একটি উদ্ধার দল মিয়ানমারে পৌঁছেছে। রাশিয়া জানিয়েছে, তারা আগেই সহায়তা পাঠিয়েছে। যুক্তরাষ্ট্রও সাহায্যের প্রস্তাব দিয়েছে

এদিকে, মিয়ানমারের প্রতিবেশী থাইল্যান্ডেও ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয়েছে। এতে ভবনগুলো কেঁপে ওঠে এবং রাজধানী ব্যাংককে নির্মাণাধীন একটি আকাশচুম্বী ভবন ধসে পড়ে। দেশটিতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।

Related Topics

টপ নিউজ

ভূমিকম্প / মিয়ানমার / বাংলাদেশ সশস্ত্র বাহিনী / ভূমিকম্পে হতাহত / বাংলাদেশ-মিয়ানমার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর: ত্রাণমন্ত্রী
  • সাতক্ষীরায় এমন ভূমিকম্প আগে কখনো হয়নি: আবহাওয়া অফিস 
  • রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • সিলেটে আবার ভূমিকম্প, এবার উৎপত্তিস্থল ছাতকে

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net