Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 17, 2026
১০২ পোশাক কারখানা এখনও শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেনি: শিল্প পুলিশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 March, 2025, 08:10 pm
Last modified: 28 March, 2025, 08:10 pm

Related News

  • ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
  • এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না
  • নতুন স্কেলে কোন এলাকায় কত টাকা বাড়ি ভাড়া পাবেন সরকারি চাকরিজীবীরা
  • বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী রাজনৈতিক নেতার বেতন বাড়ছে আরও ১ মিলিয়ন ডলার
  • বেতন বাড়াবে না, কিন্তু কর্মঘণ্টা বাড়িয়ে সপ্তাহে ৪০ ঘণ্টা করার দাবি জার্মানির শিল্প খাতের

১০২ পোশাক কারখানা এখনও শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেনি: শিল্প পুলিশ

শিল্প পুলিশ জানায়, এক হাজার ১৭৯টি কারখানা শ্রমিকদের মার্চ মাসের বেতনের অর্ধেক অগ্রিম পরিশোধ করেছে। দুই হাজার ৫৯১টি কারখানা ঈদের বোনাস প্রদান করেছে। সেখানে ২৯৯টি কারখানা বোনাস দেয়নি, যা মোট কারখানার ১০.৩৬ শতাংশ।
টিবিএস রিপোর্ট
28 March, 2025, 08:10 pm
Last modified: 28 March, 2025, 08:10 pm
বকেয়া বেতনের দাবিতে টিএনজেড গ্রুপের মালিকানাধীন তিনটি কারখানার শ্রমিকরা ২৮ মার্চ শ্রম ভবনে সংবাদ সম্মেলন করেন। ছবি: সৌজন্যে

শুক্রবার বিকেল পর্যন্ত এখনও ১০২টির মতো গার্মেন্টস ও টেক্সটাইল কারখানায় শ্রমিকদের এ বছরের ফেব্রুয়ারি মাসের মজুরি পরিশোধ করা হয়নি। শিল্প পুলিশ এ তথ্য জানিয়েছে।

শিল্প পুলিশের প্রতিবেদনে বলা হয়, বর্তমানে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশেন (বিজিএমইএ), বাংলাদেশে নিটওয়্যার ম্যানফ্যাকচার্স অ্যাসোসিয়েশন (বিটিএমইএ), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমইএ) এবং বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটির (বেপজা) আওতাধীন দুই হাজার ৮৯০টি কারখানার মধ্যে দুই হাজার ৭৮৮টি কারখানার শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেছে।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, মজুরি পরিশোধ না করা ১০২টি কারখানার মধ্যে ৩০টি জানুয়ারি এবং আগের মাসের বেতন পরিশোধ করেনি।

"বাংলাদেশ লেবার ল' ২০০৬" অনুযায়ী, শ্রমিকদের পূর্ববর্তী মাসের বেতন চলতি মাসের সাত কর্মদিবসের মধ্যে দিয়ে দিতে হবে।

শিল্প পুলিশ জানায়, এক হাজার ১৭৯টি কারখানা শ্রমিকদের মার্চ মাসের বেতনের অর্ধেক অগ্রিম পরিশোধ করেছে। দুই হাজার ৫৯১টি কারখানা ঈদের বোনাস প্রদান করেছে। সেখানে ২৯৯টি কারখানা বোনাস দেয়নি, যা মোট কারখানার ১০.৩৬ শতাংশ।

প্রতিবেদনে উল্লেখ রয়েছে, দেশে পাটকল ও অন্যান্য মিলিয়ে মোট নয় হাজার ৬৯৫টি কারখানা রয়েছে। এসবের মধ্যে আট হাজার ৩৯টি ঈদ বোনাস দিয়েছে এবং এক হাজার ৬৫৬টি মার্চের বেতন দিয়েছে। চার হাজার ৩৫২টি কারখানা মার্চের বেতন দেয়নি, যা মোট কারখানার ৪৫ শতাংশ।

Related Topics

টপ নিউজ

ফেব্রুয়ারি / বেতন / পোশাক করাখানা / শিল্প পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত
  • জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
    বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
  • ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ
  • প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

Related News

  • ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
  • এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না
  • নতুন স্কেলে কোন এলাকায় কত টাকা বাড়ি ভাড়া পাবেন সরকারি চাকরিজীবীরা
  • বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী রাজনৈতিক নেতার বেতন বাড়ছে আরও ১ মিলিয়ন ডলার
  • বেতন বাড়াবে না, কিন্তু কর্মঘণ্টা বাড়িয়ে সপ্তাহে ৪০ ঘণ্টা করার দাবি জার্মানির শিল্প খাতের

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত

2
জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

4
ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ

6
প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net