Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
ফেব্রুয়ারিতেই সংসদ নির্বাচন হবে আশা আমীর খসরুর

বাংলাদেশ

ইউএনবি
29 June, 2025, 10:15 pm
Last modified: 29 June, 2025, 10:17 pm

Related News

  • ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা
  • ব্যক্তিগতভাবে বিএনপির আদর্শ ধারণ করলেও দায়িত্ব পালনে দলীয় বিষয় দেখা হবে না: অ্যাটর্নি জেনারেল
  • বিএনপি নিজেদের ইচ্ছামতো কখনো সংবিধান মানছে, কখনো মানছে না: নাহিদ ইসলাম
  • প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নয়াপল্টনের দলীয় কার্যালয়ে তারেক রহমান
  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী

ফেব্রুয়ারিতেই সংসদ নির্বাচন হবে আশা আমীর খসরুর

রবিবার (২৯ জুন) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ইউএনবি
29 June, 2025, 10:15 pm
Last modified: 29 June, 2025, 10:17 pm
ছবি: ইউএনবি

বিএনপির জ্যেষ্ঠ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী আশাবাদ প্রকাশ করে বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, কারণ তিনি এ বিষয়ে কোনো অনিশ্চয়তার লক্ষণ দেখছেন না।

তিনি বলেন, ''নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না এরকম কোনো লক্ষণ আমি দেখছি না। শুধু শুধু এটাকে প্রশ্নবিদ্ধ করার দরকার তো নেই। আমি দেখছি নির্বাচন ফেব্রুয়ারিতেই হচ্ছে।'

রবিবার (২৯ জুন) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গতকাল সোহরাওয়ার্দি উদ্যানে 'ইসলামী আন্দোলন, বাংলাদেশ' এর সমাবেশ থেকে বিভিন্ন ইসলামি দলের নেতাদের 'আগে স্থানীয় সরকার নির্বাচনে'র দাবি ওঠার বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আজ এই মন্তব্য করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খসরু বলেন, সারা দেশ নির্বাচনে নেমে পড়েছে, মানুষ প্রস্তুতি নিচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনের জন্য। নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে, তারা তৈরি আছে।

তিনি বলেন, 'সারা দেশের মানুষ ফেব্রুয়ারির নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন কমিশনও প্রস্তুত হচ্ছে। সবকিছুই স্বাভাবিক গতিতে চলছে। তাই, যা এখনও ঘটেনি তা নিয়ে অহেতুক প্রশ্ন তোলা বা অকারণে আসন্ন নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা কোনওভাবেই যুক্তিযুক্ত নয়।'

বিএনপি নেতা আরও বলেন, 'আর দ্বিমত তো থাকবেই। যেকোনো প্রেক্ষাপটে দ্বিমত থাকবে। আপনি যখনই যেটা বলবেন, রাজনৈতিক দলের মধ্যে দ্বিমত থাকবে। এটাতে কোনো অসুবিধা নেই। সকলের দ্বিমত পোষণ করার অধিকার আছে।'

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কানাডিয়ান হাইকমিশনার অজিত সিংয়ের বৈঠকের পর সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

নারী নির্যাতন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ধর্ষণের ঘটনা শুধু কোনো নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ নয়, বরং দেশের বিভিন্ন স্থানে এমন ঘটনা ঘটছে। 'এই ধরনের অনেক ঘটনাই রিপোর্ট হয় না। এর বিরুদ্ধে সরকারকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।' 

তিনি বলেন, সংকীর্ণ রাজনৈতিক লাভের উদ্দেশ্যে এ ধরনের স্পর্শকাতর ঘটনা রাজনীতিকরণের চেষ্টা দুঃখজনক। 'যারা রাজনৈতিক সুবিধা আদায়ের আশায় এ ধরনের কাজ করছে, তারা সফল হবে না,' বলেন বিএনপি নেতা।

খসরু আরও বলেন, এই সব ধর্ষণের ঘটনার রাজনীতিকরণ হচ্ছে। যারা এ সব ঘটনা ঘটাচ্ছে, তাদের সফল হওয়ার সুযোগ নেই। কুমিল্লার ঘটনায় কারা জড়িত ছিল, তা সবাই জানে। আমার জানা অনুযায়ী, ওই ঘটনায় জড়িত ব্যক্তিরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। এটি সোশ্যাল মিডিয়া ও একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।'

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে আরেক প্রশ্নে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মতো প্রতিবেশী দেশের জন্য পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, 'তবে এই সম্পর্ক কিছু মৌলিক নীতির ওপর ভিত্তি করে গড়ে ওঠা উচিত। পারস্পরিক সম্মান এবং একে অপরের স্বার্থ রক্ষার ভিত্তিতে সুসম্পর্ক গড়ে তোলা দরকার।'

তিনি আরও বলেন, এ ধরনের সম্পর্কে একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার বিষয়টি নিশ্চিত করাও জরুরি। 'এই বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে হবে। আমি বিশ্বাস করি, এগুলো নিশ্চিত করা গেলে আমাদের সম্পর্ক আরও সহজে অগ্রসর হবে।'

Related Topics

টপ নিউজ

নির্বাচন / আমির খসরু / বিএনপি / ফেব্রুয়ারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ছবি: টিবিএস
    আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ
  • ছবি: সংগৃহীত
    অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

Related News

  • ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা
  • ব্যক্তিগতভাবে বিএনপির আদর্শ ধারণ করলেও দায়িত্ব পালনে দলীয় বিষয় দেখা হবে না: অ্যাটর্নি জেনারেল
  • বিএনপি নিজেদের ইচ্ছামতো কখনো সংবিধান মানছে, কখনো মানছে না: নাহিদ ইসলাম
  • প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নয়াপল্টনের দলীয় কার্যালয়ে তারেক রহমান
  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net