Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 28, 2026
ঈদযাত্রা: ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ, চলাচল স্বাভাবিক

বাংলাদেশ

এম. আসাদুজ্জামান সাদ
28 March, 2025, 12:05 pm
Last modified: 28 March, 2025, 02:22 pm

Related News

  • ঈদযাত্রা: রাতভর গাজীপুরের দুই মহাসড়কে যানজটের সঙ্গে ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি-বাড়তি ভাড়া
  • ঈদযাত্রা: ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে মানুষের ঢল, বৃষ্টি-বাড়তি ভাড়ায় ভোগান্তি
  • ঈদযাত্রা: শিল্প কারখানায় ছুটি শুরু, ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ
  • ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
  • ঈদুল আযহায় চলবে ১০ জোড়া বিশেষ ট্রেন, অগ্রিম টিকিট বিক্রি ১৩ মে থেকে

ঈদযাত্রা: ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ, চলাচল স্বাভাবিক

গাজীপুর মহানগর পুলিশ, জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের চার হাজার সদস্য নিরাপত্তা এবং যানজট নিরসনে কাজ করছে। গাজীপুর সিটি করপোরেশন ও শিক্ষার্থী স্বেচ্ছাসেবীরাও পুলিশকে সহায়তা করছে।
এম. আসাদুজ্জামান সাদ
28 March, 2025, 12:05 pm
Last modified: 28 March, 2025, 02:22 pm
ছবি: টিবিএস

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে, তবে যানবাহনের গতি স্বাভাবিক রয়েছে। কর্মজীবী মানুষ বাড়ি ফিরতে পারলেও, এখনও ভোগান্তি রয়েছে।

গাজীপুর মহানগর পুলিশ, জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের চার হাজার সদস্য নিরাপত্তা এবং যানজট নিরসনে কাজ করছে। গাজীপুর সিটি করপোরেশন ও শিক্ষার্থী স্বেচ্ছাসেবীরাও পুলিশকে সহায়তা করছে।

আজ শুক্রবার (২৮ মার্চ) সকালে সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার গাজীপুরের বেশ কিছু শিল্প কারখানা ছুটি হওয়ায় রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় যানবাহন ও যাত্রীদের চাপ বাড়ে। তবে রাতভর ঘরমুখো মানুষ বাড়ি ফিরলেও, শুক্রবার সকালে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। চন্দ্রায় যানবাহনের চাপ থাকলেও, যানজট হয়নি। শুক্রবার বিকেল থেকে চাপ বাড়তে পারে বলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন।

ছবি: টিবিএস

গাজীপুর মহানগর পুলিশের এডিসি (ট্র্যাফিক) অশোক কুমার পাল জানান, বৃহস্পতিবার গাজীপুরের কিছু গার্মেন্টস দুপুরে ছুটি হওয়ায়, বিকেল থেকে কর্মীরা যাত্রা শুরু করেন। রাত ৮টা থেকে দেড়টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির চাপ বাড়ে।

শুক্রবার সকালে চান্দনা চৌরাস্তা এলাকায় দেখা যায়, কারখানা শ্রমিকসহ অন্যান্য যাত্রীরা গন্তব্যে যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে জড়ো হচ্ছেন। অনেকে কম ভাড়ায় ট্রাকে বা পিকআপে ভ্রমণ করছেন। গাজীপুরের রেল স্টেশনেও ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে, তবে ট্রেন যথাসময়ে ছেড়ে যাচ্ছে।

ময়মনসিংহ হালুয়াঘাট এলাকার বাসিন্দা মোখলেছুর রহমান জানান, বৃহস্পতিবার কারখানা ছুটি হলেও, শবে কদরের জন্য তিনি গ্রামে যাননি। শুক্রবার সকালে বাড়ি যাওয়ার পথে তিনি বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন। তার মতে, আগে ৩০০ টাকায় হালুয়াঘাট যেতে পারলেও, শুক্রবার ভাড়া ৬০০ থেকে ৭০০ টাকা চাওয়া হচ্ছে।

গাজীপুরের শ্রীপুর থানার ওসি মো. আইয়ুব আলী জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রী এবং গাড়ির চাপ বেড়েছে, তবে যানজট নেই।

ছবি: টিবিএস

জেলার পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক বলেন, 'ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে জেলা পুলিশের ৮২০ জন অফিসার ও ফোর্স সড়ক-মহাসড়কে কাজ করে যাচ্ছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর-চন্দ্রা এলাকায় এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর এলাকা এবং কাপাসিয়া থানা ও কালিগঞ্জ এলাকায় সড়ক মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে জেলা পুলিশ কাজ করছে। এখনো কোথাও কোনো সমস্যা হয়নি। '

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান জানান, গাজীপুর মহানগরের যানজট নিরসনে মহানগরীর বিভিন্ন এলাকায় দুটি মহাসড়কে গাজীপুর মহানগর পুলিশের ৩৭১ জন সদস্য এবং ১০০ জন শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী যানজট নিরসনে কাজ করছে। ঈদযাত্রা সার্বক্ষণিকভাবে মনিটর করা হচ্ছে। 

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, 'মহানগর পুলিশের চাহিদার প্রেক্ষিতে গাজীপুর সিটি করপোরেশন এবার ঈদযাত্রা পুলিশকে সহায়তা করতে একশ জন স্বেচ্ছাসেবী নিয়োগ করেছে। তারা পুলিশের পাশাপাশি মহাসড়কে যাত্রী ও যানবাহন চলাচললে শৃংখলা রক্ষায় কাজ করছে। আশা করা যায়, সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় এবারের ঈদযাত্রা আগের বছরের তুলনায় স্বস্তিদায়ক হবে।'

Related Topics

টপ নিউজ

ঈদ যাত্রা / ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক / ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক / যানবাহনের চাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
    ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের
  • ইলাস্ট্রেশন: সিএনএন
    যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত
  • ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
    আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • ছবি: টিবিএস
    অসাবধানতার কারণে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, গ্রেপ্তার ৩০: ডিজি

Related News

  • ঈদযাত্রা: রাতভর গাজীপুরের দুই মহাসড়কে যানজটের সঙ্গে ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি-বাড়তি ভাড়া
  • ঈদযাত্রা: ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে মানুষের ঢল, বৃষ্টি-বাড়তি ভাড়ায় ভোগান্তি
  • ঈদযাত্রা: শিল্প কারখানায় ছুটি শুরু, ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ
  • ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
  • ঈদুল আযহায় চলবে ১০ জোড়া বিশেষ ট্রেন, অগ্রিম টিকিট বিক্রি ১৩ মে থেকে

Most Read

1
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের

3
ইলাস্ট্রেশন: সিএনএন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত

4
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
খেলা

যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম

5
এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

অসাবধানতার কারণে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, গ্রেপ্তার ৩০: ডিজি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net