Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
মসজিদে শেখ মুজিবের জন্য দোয়া চেয়ে চিঠি পাঠিয়ে ওএসডি গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব

বাংলাদেশ

এম. আসাদুজ্জামান সাদ
26 March, 2025, 12:30 pm
Last modified: 26 March, 2025, 12:32 pm

Related News

  • জ্বালানি ব্যবস্থাপনায় অদক্ষতার অভিযোগ: বিপিসির দুই পরিচালককে ওএসডি
  • ৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার
  • মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তির মেয়াদ বাতিল, নতুন সচিব সিরাজ উদ্দিন মিয়া
  • বিএসইসির সাবেক কমিশনার আব্দুল হালিম ও অতিরিক্ত সচিব সবুর হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • ডাকযোগে ভোট: সরকারি কর্মচারীদের নিবন্ধনে উদ্বুদ্ধ করতে সচিবদের চিঠি দিল ইসি

মসজিদে শেখ মুজিবের জন্য দোয়া চেয়ে চিঠি পাঠিয়ে ওএসডি গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব

একই ঘটনায় সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা হামিদা খাতুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এম. আসাদুজ্জামান সাদ
26 March, 2025, 12:30 pm
Last modified: 26 March, 2025, 12:32 pm
ছবি: সংগৃহীত

স্বাধীনতা দিবসে শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া আয়োজনের জন্য চিঠি দিয়েছে গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) সচিব নমিতা দে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নমিতা দে'কে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। 

মঙ্গলবার জনপ্রশাসন উনি-২ শাখার যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নমিতা দে কে জন প্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপ সচিব) হিসাবে পদায়ন করা হয়।

একই ঘটনায় সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা হামিদা খাতুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রশাসনিক কর্মকর্তা হামিদা খাতুনকে সাময়িক বরখাস্ত করেছেন, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল লতিফ খান।

বিষয়টি নিশ্চিত করেছেন, সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।

জিসিসি সূত্রে জানা যা, গত ২৩ মার্চ সিটি কর্পোরেশনের সচিব নমিতা দে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ২০২৫ উদ্‌যাপন উপলক্ষ্যে বিশেষ মোনাজাতের জন্য একটি চিঠি ইস্যু করেন।  

চিঠিতে বলা হয়, আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস ২০২৫ উপলক্ষ্যে সরকারের সিদ্ধান্ত অনুসারে মসজিদে শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা, দেশ ও জাতির উন্নতি এবং মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করার জন্য অনুরোধ করা হলো।

এ চিঠিতে চিঠি প্রস্তুতকারক কর্মকর্তার কোনো স্বাক্ষর না থাকলেও সচিব নমিতা দের স্বাক্ষর রয়েছে। 

চিঠিটি মঙ্গলবার ২৫শে মার্চ দুপুরের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এর পরেই মঙ্গলবার বিকালে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত চিঠিতে সচিব নমিতা দে'কে ওএসডি করা হয়।

সিটি করপোরেশনের ফেসবুক পেজে দেখা যায়, একই তারিখ ও স্বাক্ষরে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপনের জন্য অপর একটি চিঠি ইস্যু করা হয়েছে। সেই চিঠিতে 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা'- অংশটুকু বাদ দিয়ে 'দেশ ও জাতির উন্নতি এবং মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করার জন্য অনুরোধ করা হলো'-লেখা রয়েছে।

এ বিষয়ে নমিতা দে বলেন, "প্রশাসনিক কর্মকর্তা হামিদা খাতুন চিঠিটি অন্যান্য ফাইলের সঙ্গে গোলমাল পাকিয়ে তাড়াহুড়ো করে সই করিয়ে নেন। হামিদা খাতুন উদ্দেশ্য প্রণোদিতভাবে গত বছরের চিঠিটি কপি করে আমার নাম ও তারিখ বদল করে কাজটি করেছেন। বিষয়টি জানার পর দ্রুত সংশোধিত চিঠি ইস্যু করেছি আমি। বিষয়টি অনিচ্ছাকৃত ভুল ছিল।"

সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। এ ঘটনায় সচিব নমিতা দে কে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি তাকে এবং হামিদা খাতুনকে এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এছাড়া দায়িত্বে অবহেলার জন্য প্রশাসনিক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

Related Topics

টপ নিউজ

গাজীপুর সিটি করপোরেশন / সচিব / ওএসডি / শেখ মুজিবুর রহমান / দোয়া চেয়ে চিঠি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • জ্বালানি ব্যবস্থাপনায় অদক্ষতার অভিযোগ: বিপিসির দুই পরিচালককে ওএসডি
  • ৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার
  • মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তির মেয়াদ বাতিল, নতুন সচিব সিরাজ উদ্দিন মিয়া
  • বিএসইসির সাবেক কমিশনার আব্দুল হালিম ও অতিরিক্ত সচিব সবুর হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • ডাকযোগে ভোট: সরকারি কর্মচারীদের নিবন্ধনে উদ্বুদ্ধ করতে সচিবদের চিঠি দিল ইসি

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net