Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তির মেয়াদ বাতিল, নতুন সচিব সিরাজ উদ্দিন মিয়া

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 February, 2026, 08:50 pm
Last modified: 14 February, 2026, 09:35 pm

Related News

  • লালদিয়াচর টার্মিনালের চুক্তি বাতিলের পরিকল্পনা নেই সরকারের: নৌমন্ত্রী
  • জলবায়ু-সহনশীল কৃষি ও পরিবেশবান্ধব উদ্যোগ বিকাশে ৭০ মিলিয়ন ডলারের চুক্তি সই
  • সচিব পদে পদোন্নতি পেলেন ৩ কর্মকর্তা
  • ফাইল অনুমোদনে সচিবের স্বাক্ষর না থাকার অভিযোগ, প্রতিমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ আসিফ মাহমুদের
  • বিদ্যুৎ বিভাগের নতুন সচিব মিরানা মাহবুব

মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তির মেয়াদ বাতিল, নতুন সচিব সিরাজ উদ্দিন মিয়া

আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দেওয়া পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
টিবিএস রিপোর্ট
14 February, 2026, 08:50 pm
Last modified: 14 February, 2026, 09:35 pm
শেখ আব্দুর রশীদ (বায়ে) ও এম সিরাজ উদ্দিন মিয়া (ডানে)। ছবি: সংগৃহীত

মন্ত্রিপরিষদ সচিব পদে শেখ আব্দুর রশীদের নিয়োগ বাতিল করা হয়েছে। তার জায়গায় চুক্তিভিত্তিক নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে এম সিরাজ উদ্দিন মিয়াকে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সরকারি ছুটির দিনে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দেওয়া পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।

সাধারণত সরকারি ছুটির দিনে এ ধরনের প্রশাসনিক আদেশ আসার ঘটনা বিরল হলেও আজ জরুরি ভিত্তিতে এই প্রজ্ঞাপন জারি করল জনপ্রশাসন মন্ত্রণালয়।

এদিকে, ঊর্ধ্বতন নিয়োগ- ১ শাখা থেকে জারি করা পৃথক আরেক প্রজ্ঞাপনে এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগের কথা বলা হয়েছে।

২০২৪ সালের ৮ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান আব্দুর রশীদ। এর আগে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিবের দায়িত্বে ছিলেন। ২০২৪ সালের ১৪ অক্টোবর থেকে দুই বছরের চুক্তিতে আব্দুর রশীদকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। অন্যদিকে, এম সিরাজ উদ্দিন মিয়া আগে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব (চুক্তিভিত্তিক) ছিলেন।

গণ-অভ্যুত্থানে সরকার পতনের পর অতিরিক্ত সচিবের পদ থেকে অবসরে থাকা বিসিএস ১৯৮২ ব্যাচের কর্মকর্তা আব্দুর রশীদকে প্রথমে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। এর চার দিনের মাথায় ১৭ আগস্ট তাকে চুক্তিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব নিয়োগ দেওয়া হয়। সেখান থেকে মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগ পান তিনি।
 
Related Topics

টপ নিউজ

মন্ত্রীপরিষদ / সচিব / চুক্তি বাতিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
    'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ
  • ফাইল ছবি: সংগৃহীত
    শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক
  • ফাইল ছবি: রাজিব ধর/টিবিএস
    ৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা
  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    ডলারের দাম আবার কেন বাড়ছে?

Related News

  • লালদিয়াচর টার্মিনালের চুক্তি বাতিলের পরিকল্পনা নেই সরকারের: নৌমন্ত্রী
  • জলবায়ু-সহনশীল কৃষি ও পরিবেশবান্ধব উদ্যোগ বিকাশে ৭০ মিলিয়ন ডলারের চুক্তি সই
  • সচিব পদে পদোন্নতি পেলেন ৩ কর্মকর্তা
  • ফাইল অনুমোদনে সচিবের স্বাক্ষর না থাকার অভিযোগ, প্রতিমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ আসিফ মাহমুদের
  • বিদ্যুৎ বিভাগের নতুন সচিব মিরানা মাহবুব

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

3
ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
খেলা

'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক

5
ফাইল ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা

6
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের দাম আবার কেন বাড়ছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net