বিদ্যুৎ বিভাগের নতুন সচিব মিরানা মাহবুব
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মিরানা মাহবুবকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির পর তাকে বিদ্যুৎ বিভাগের নতুন সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মিরানা মাহবুব এর আগে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সচিব পদে পদোন্নতির পাশাপাশি বিদ্যুৎ বিভাগে তার এই নতুন নিয়োগের আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
