Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 11, 2026
জ্বালানি ব্যবস্থাপনায় অদক্ষতার অভিযোগ: বিপিসির দুই পরিচালককে ওএসডি

বাংলাদেশ

সাজ্জাদ হোসেন
06 March, 2026, 10:00 pm
Last modified: 06 March, 2026, 10:11 pm

Related News

  • জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
  • তিন শর্তে পেট্রোল পাম্প থেকে দিনে ৫ লিটার তেল পাবে রাইড শেয়ারিং মোটরবাইক
  • ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা ও অননুমোদিত মজুদ রোধে পুলিশি টহল জোরদারের অনুরোধ বিপিসির
  • জ্বালানি তেল বিক্রিতে সীমা বেঁধে দিল বিপিসি: মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটার
  • ‘বেসরকারি খাতের দৌরাত্ম্য কমাতে’ ও বাজার স্থিতিশীল করতে এলপিজি আমদানি করবে সরকার

জ্বালানি ব্যবস্থাপনায় অদক্ষতার অভিযোগ: বিপিসির দুই পরিচালককে ওএসডি

ওএসডি হওয়া দুই কর্মকর্তা হলেন—বিপিসির পরিচালক (অপারেশনস অ্যান্ড প্ল্যানিং) ড. এ কে এম আজাদুর রহমান এবং পরিচালক (মার্কেটিং) মুহাম্মদ আশরাফ হোসেন। তারা সরাসরি জ্বালানি কার্যক্রম ও বাজার ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন।
সাজ্জাদ হোসেন
06 March, 2026, 10:00 pm
Last modified: 06 March, 2026, 10:11 pm
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্য সংকটের জেরে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির অস্থিতিশীলতার মধ্যে দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনায় 'অদক্ষতার' দায়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) দুই পরিচালককে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) এক উচ্চপর্যায়ের বৈঠকের পর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এই সিদ্ধান্ত নেয়।

ওএসডি হওয়া দুই কর্মকর্তা হলেন—বিপিসির পরিচালক (অপারেশনস অ্যান্ড প্ল্যানিং) ড. এ কে এম আজাদুর রহমান এবং পরিচালক (মার্কেটিং) মুহাম্মদ আশরাফ হোসেন। তারা সরাসরি জ্বালানি কার্যক্রম ও বাজার ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হরমুজ প্রণালী বন্ধ হওয়া নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে জ্বালানি আমদানি ও মজুত ব্যবস্থাপনায় এই দুই কর্মকর্তার আরও সক্রিয় ভূমিকা রাখা উচিত ছিল বলে মনে করছেন নীতি-নির্ধারকরা। বৈঠকে উপস্থিত মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, "মন্ত্রণালয় মনে করে, যথাযথ পূর্বানুমান ও ব্যবস্থাপনা থাকলে জ্বালানি মজুতের ওপর বর্তমান পর্যায়ের চাপ এড়ানো সম্ভব হতো।"

সরকারি আদেশ অনুযায়ী, উভয় কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তাদের আগামী ৮ মার্চের মধ্যে বিপিসি থেকে অবমুক্ত হয়ে মন্ত্রণালয়ে রিপোর্ট করতে বলা হয়েছে। অন্যথায় তাদের 'স্ট্যান্ড রিলিজ' হিসেবে গণ্য করা হবে।

এ বিষয়ে জানতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। বিপিসির চেয়ারম্যানের বক্তব্যও তাৎক্ষণিকভাবে সংগ্রহ করা সম্ভব হয়নি।

তবে নাম প্রকাশ না করার শর্তে বিপিসির একাধিক কর্মকর্তা টিবিএসকে বলেছেন, জ্বালানি ব্যবস্থাপনা কেবল দুজন কর্মকর্তার ওপর নির্ভর করে না; এটি একটি সম্মিলিত প্রক্রিয়া যেখানে খোদ জ্বালানি বিভাগেরও নীতি-নির্ধারণী ভূমিকা রয়েছে। তারা বলেন, "সম্মিলিত ব্যর্থতার জন্য নির্দিষ্ট ব্যক্তিদের দায়ী করা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।"

সূত্র জানায়, জ্বালানি মজুতের তথ্য সংবাদমাধ্যমে ফাঁস হওয়া নিয়েও মন্ত্রণালয় ক্ষুব্ধ ছিল। কর্মকর্তাদের আশঙ্কা ছিল, মজুত কমে যাওয়ার তথ্য প্রকাশ পেলে গ্রাহকদের মধ্যে আতঙ্ক তৈরি হবে এবং তারা অপ্রয়োজনীয় মজুত শুরু করবে।

বিপিসির শুক্রবারের (৬ মার্চ) তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ডিজেল মজুত রয়েছে ১ লাখ ২৯ হাজার ৭১৭ টন, যা দিয়ে প্রায় ১৪ দিনের চাহিদা মেটানো সম্ভব। অকটেন মজুত আছে ২৩ হাজার ৫৫ টন, যা দিয়ে চলবে প্রায় ২৫ দিন। তবে বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের মজুত তুলনামূলক সুবিধাজনক অবস্থায় আছে। বর্তমানে ৭৭ হাজার ৫৩২ টন ফার্নেস অয়েল মজুত রয়েছে, যা দিয়ে আগামী ৮৯ দিনের চাহিদা মেটানো যাবে।

Related Topics

টপ নিউজ

ওএসডি / জ্বালানি ব্যবস্থাপনা / বিপিসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    তিন শর্তে পেট্রোল পাম্প থেকে দিনে ৫ লিটার তেল পাবে রাইড শেয়ারিং মোটরবাইক
  • ছবি: এএফপি
    নেতানিয়াহুর নিহত অথবা গুরুতর আহত হওয়ার খবর ইরানি সংবাদমাধ্যমে; তুমুল জল্পনা
  • ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
    কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন
  • প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত
    এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বেশি চাইছে ব্যাংকগুলো
  • আব্বাস আরাকচি। ছবি: রয়টার্স
    সাধারণ আমেরিকানদের ক্ষতি করতে চায় না ইরান; মার্কিন সামরিক অভিযান নিয়ে আরাগচির কটাক্ষ

Related News

  • জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
  • তিন শর্তে পেট্রোল পাম্প থেকে দিনে ৫ লিটার তেল পাবে রাইড শেয়ারিং মোটরবাইক
  • ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা ও অননুমোদিত মজুদ রোধে পুলিশি টহল জোরদারের অনুরোধ বিপিসির
  • জ্বালানি তেল বিক্রিতে সীমা বেঁধে দিল বিপিসি: মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটার
  • ‘বেসরকারি খাতের দৌরাত্ম্য কমাতে’ ও বাজার স্থিতিশীল করতে এলপিজি আমদানি করবে সরকার

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

তিন শর্তে পেট্রোল পাম্প থেকে দিনে ৫ লিটার তেল পাবে রাইড শেয়ারিং মোটরবাইক

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

নেতানিয়াহুর নিহত অথবা গুরুতর আহত হওয়ার খবর ইরানি সংবাদমাধ্যমে; তুমুল জল্পনা

3
ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
আন্তর্জাতিক

কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প

4
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন

5
প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বেশি চাইছে ব্যাংকগুলো

6
আব্বাস আরাকচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সাধারণ আমেরিকানদের ক্ষতি করতে চায় না ইরান; মার্কিন সামরিক অভিযান নিয়ে আরাগচির কটাক্ষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net