Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 08, 2026
‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ’ প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ

বাংলাদেশ

ইউএনবি
21 March, 2025, 10:25 pm
Last modified: 21 March, 2025, 10:38 pm

Related News

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ই-মেইল যাচাইয়ের প্রতীকী প্রশিক্ষণ দিল শিক্ষার্থীরা
  • গণভোটের রায় না মানলে সরকারকে ‘অবৈধ’ ঘোষণা করব: আসিফ মাহমুদ
  • লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই ফাইটার্সের সংঘর্ষ; পুলিশসহ আহত ১০
  • বিএনপি গণভোটের প্রস্তাব দিলেও দুই-তৃতীয়াংশ আসন পেয়ে রাতারাতি মত বদলেছে: শফিকুর রহমান
  • ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি

‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ’ প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ

নবগঠিত প্ল্যাটফর্মের প্রথম কর্মসূচি হিসেবে আগামীকাল বিকাল ৫টায় রাজু ভাস্কর্যে অবস্থান ও ইফতার কর্মসূচির ঘোষণা এবং সব মতাদর্শের মানুষকে এতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ইউএনবি
21 March, 2025, 10:25 pm
Last modified: 21 March, 2025, 10:38 pm
শুক্রবার বিকালে ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: ইউএনবি

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে 'গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ' নামে একটি নতুন প্ল্যাটফর্ম ঘোষণা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার আগ পর্যন্ত এই প্ল্যাটফর্ম আন্দোলন চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছেন তারা।

আজ শুক্রবার (২১ মার্চ) বিকাল সোয়া ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এই প্ল্যাটফর্মের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এ বি জোবায়ের।

আওয়ামী লীগবিরোধী যে কেউ এই প্ল্যাটফর্মের আওতায় ঐক্যবদ্ধ হতে পারেন জানিয়ে তিনি বলেন, 'জুলাই-আগস্টে আওয়ামী লীগ দুই হাজার মানুষকে হত্যা করেছে। বিগত ১৬ বছর ধরে এ দেশের মানুষের ওপর নানা ধরনের জুলুম-নির্যাতন করেছে। অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ ছিল গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। সাত-আট মাস হয়ে গেল, অথচ আজ এই সময়ে এসেও আমাদের আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাস্তায় নামতে হলো।'

তিনি বলেন, 'যারা আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তারা বলছেন এটি হবে 'ভালো আওয়ামী লীগ'। কিন্তু আমরা আওয়ামী লীগের মধ্যে মধ্যে ন্যূনতম অনুশোচনা দেখছি না। বরং তারা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে আমাদের হুমকি দিচ্ছে। এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া (অন্তর্বর্তী) সরকারের আর কোনো সুযোগ নেই।'

এ সময় প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, 'আমরা জুলাইয়ের জনতা আপনার সঙ্গে আছি। আপনি প্রয়োজনে গণভোটের আয়োজন করুন, এই দেশের মানুষ রায় দেবে। এই দেশে আর আওয়ামী লীগের রাজনীতি চলবে না।'

তিনি আরও বলেন, 'শহিদদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। সেটি হলো আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা। আমরা যদি আওয়ামী লীগকে এখনই নিষিদ্ধ না করি, এটি আর কখনোই সম্ভব হবে না। আর একবার ফিরে এলে তারা ফের জাতির রক্ত চুষতে শুরু করবে।'

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক শীর্ষ সমন্বয়ক মুসাদ্দেক ইবনে মোহাম্মদ বিন আলী বলেন, 'এই প্ল্যাটফর্ম কোনো রাজনৈতিক দলের রূপ নেবে না। আওয়ামী লীগ নিষিদ্ধ হলেই ভেঙে দেওয়া হবে।'

দেশের সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই মঞ্চের ব্যানারে আন্দোলন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে জাতীয় ঐক্য ও রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা দরকার। জুলাই অভ্যুত্থানের সাত মাস পার হয়ে গেলেও এখনও কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের জোরালো দাবি তোলেনি।'

নবগঠিত প্ল্যাটফর্মের প্রথম কর্মসূচি হিসেবে তিনি আগামীকাল শনিবার (২২ মার্চ) বিকাল ৫টায় রাজু ভাস্কর্যে অবস্থান ও ইফতার কর্মসূচির ঘোষণা দেন এবং সব মতাদর্শের মানুষকে তাতে যোগ দেওয়ার আহ্বান জানান।

এর আগে, বিকেল সোয়া ৩টার দিকে 'আওয়ামী লীগ নিষিদ্ধে অন্তর্বর্তী সরকারের কোনো পরিকল্পনা নেই' বলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য প্রত্যাহার এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের হল পাড়া থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

Related Topics

টপ নিউজ

আওয়ামী লীগ / নিষিদ্ধ / ইফতার / গণভোট / বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন / রাজনীতি / মিছিল / ঢাকা বিশ্ববিদ্যালয় / রাজু ভাস্কর্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক:টিবিএস
    জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
    সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
  • ট্রাম্পের করা পোস্ট।
    দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

Related News

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ই-মেইল যাচাইয়ের প্রতীকী প্রশিক্ষণ দিল শিক্ষার্থীরা
  • গণভোটের রায় না মানলে সরকারকে ‘অবৈধ’ ঘোষণা করব: আসিফ মাহমুদ
  • লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই ফাইটার্সের সংঘর্ষ; পুলিশসহ আহত ১০
  • বিএনপি গণভোটের প্রস্তাব দিলেও দুই-তৃতীয়াংশ আসন পেয়ে রাতারাতি মত বদলেছে: শফিকুর রহমান
  • ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি

Most Read

1
ইনফোগ্রাফিক:টিবিএস
অর্থনীতি

জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

3
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

4
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

5
সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
বাংলাদেশ

সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা

6
ট্রাম্পের করা পোস্ট।
আন্তর্জাতিক

দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net