Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
জুলাই অভ্যুত্থানে আহতদের জন্য বাংলাদেশে রোবটিক ফিজিওথেরাপি সেন্টার স্থাপন করবে চীন

বাংলাদেশ

তাওছিয়া তাজমিম
18 March, 2025, 09:55 am
Last modified: 18 March, 2025, 09:55 am

Related News

  • নারায়ণগঞ্জে খেয়াঘাটের শিডিউল জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপি সমর্থকদের সংঘর্ষ 
  • যশোরে কালবৈশাখী ঝড়ে কৃষকের মৃত্যু, আহত অন্তত ২০
  • যশোরে তেলপাম্পে সিরিয়াল দেওয়া নিয়ে যুবদল-ছাত্রদল কর্মীদের সংঘর্ষ, আহত ৩
  • চট্টগ্রামে নালায় বিস্ফোরণ, আহত ১
  • ফরিদপুরে জমি নিয়ে সালিশের মাঝে সংঘর্ষ, আহত অন্তত ১২

জুলাই অভ্যুত্থানে আহতদের জন্য বাংলাদেশে রোবটিক ফিজিওথেরাপি সেন্টার স্থাপন করবে চীন

আগামী তিন মাসের মধ্যে এই সেন্টারে সেবা নিতে পারবেন জুলাই অভ্যুত্থানে আহতরা।
তাওছিয়া তাজমিম
18 March, 2025, 09:55 am
Last modified: 18 March, 2025, 09:55 am
ইলাস্ট্রেশন: টিবিএস

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের জন্য বাংলাদেশে রিহ্যাবিলিটেশন সেন্টার উইথ রোবটিক ফিজিওথেরাপি সাপোর্ট ফ্যাসিলিটি স্থাপনের পরিকল্পনা করছে চীন। 

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-বিএসএমএমইউ) এ সেন্টার স্থাপন করা হতে পারে। আগামী তিন মাসের মধ্যে এ সেন্টারে সেবা নিতে পারবেন জুলাই অভ্যুত্থানে আহতরা।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. সায়েদুর রহমান টিবিএসকে বলেন, "জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা সেবার জন্য চীন বাংলাদেশকে রোবটিক ফিজিওথেরাপি সাপোর্ট দিতে চেয়েছে। সেটা সেটআপ করার জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিএসএমএমইউতে জায়গা দিতে বলেছি। বিএসএমএমইউ এ জায়গা দেবে। আহতদের পুনর্বাসনের জন্য এটি চীন সরকারের একটি সহায়তা।"

"এটি মূলত এখন জুলাইয়ে আহতদের জন্য এবং পরবর্তীতে এটি যাদের প্রয়োজন হবে, তাদের জন্য ব্যবহার করা যাবে। এর  মাধ্যমে ফিজিওথেরাপির একটি আধুনিক প্রযুক্তির সংযোজন হবে বাংলাদেশে," যোগ করেন তিনি।

ড. সায়েদুর রহমান আরও জানান, "এই সেন্টার পরিচালনার জন্য চীনের বিশেষজ্ঞ টিম আমাদের দেশের ফিজিওথেরাপিস্টদের ট্রেনিং দেবেন।" 

‍"রোবটিক ফিজিওথেরাপি সাপোর্টের এই রিহাবিলিটেশন সেন্টার ফাংশনাল হতে আড়াই থেকে তিন মাস সময় লাগবে। যন্ত্রপাতি আনার প্রক্রিয়া শুরু হয়েছে, লোকজনকে ট্রেনিং দেওয়া হবে। চীনের বিশেষজ্ঞ টিম আমাদের এখানকার লোকজনকে ১০ দিন ট্রেনিং দেবে," যোগ করেন তিনি। 

বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের অতিরিক্ত পরিচালক ড. মো. শাহিদুল হাসান বলেন, "রোবটিক ফিজিওথেরাপি সেন্টার স্থাপনের জন্য চীনের বিশেষজ্ঞ টিম দুই সপ্তাহ আগে বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের বেজমেন্ট, বিএসএমএমএমইউ এর এ ব্লকের ৪তলা এবং বেতার ভবন দেখে গেছেন। জায়গা সিলেক্ট হলে যন্ত্রপাতি বসাবেন তারা।" 

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সুপার স্পেশালাইজড হাসপাতাল যেহেতু কোরিয়ার সহায়তায় করা, তাই সেখানে এই সেন্টার স্থাপন করা যাবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে এই সেন্টার বিএসএমএমইউতেই হবে, বিএসএমএমইউ জায়গা নির্বাচন করে মন্ত্রণালয়কে জানাবে। 

জুলাই আহতদের অবস্থা 

গণ অভ্যুত্থানসংক্রান্ত বিশেষ সেলের তথ্য বলছে, জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে ১১ হাজার ৩০৬ জন আহত হয়েছেন। এরমধ্যে গুলিতে আহত হওয়ায় ৮০ শতাংশের অবস্থাই জটিল। 

উন্নত চিকিৎসার জন্য ৩৮ জনকে বিদেশ পাঠানো হয়েছে। এদের মধ্যে ১২ জনকে রোবটিক ফিজিওথেরাপি যন্ত্রের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে, যা অনেক ব্যয়বহুল। 

এছাড়া, সঙ্গে যাওয়া অ্যাটেনডেন্টদের খাবার, বাসস্থান, অভ্যন্তরীণ যাতায়াত ও চিকিৎসা বাবদ অনেক টাকা ব্যয় হচ্ছে। তাই পক্ষাঘাতগ্রস্ত জুলাই আহতদের উন্নত মানের চিকিৎসা দিতে সরকার চীনের সহায়তায়  রোবটিক ফিজিওথেরাপি সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে। এতে এদিকে যেমন চিকিৎসা খরচ কমাবে, অন্যদিকে সময় বাঁচবে। 

জুলাই আন্দোলনে আহত প্রায় ৩০০ জন বর্তমানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অরথোপেডিক রিহ্যাবিলিটেশন (নিটোর), ন্যাশনাল ইনস্টিটিউট অফ অফথালমোলজি অ্যান্ড হসপিটাল এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিচ্ছেন।
 

Related Topics

টপ নিউজ

ফিজিওথেরাপি / জুলাই অভ্যুত্থান / আহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
    রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

Related News

  • নারায়ণগঞ্জে খেয়াঘাটের শিডিউল জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপি সমর্থকদের সংঘর্ষ 
  • যশোরে কালবৈশাখী ঝড়ে কৃষকের মৃত্যু, আহত অন্তত ২০
  • যশোরে তেলপাম্পে সিরিয়াল দেওয়া নিয়ে যুবদল-ছাত্রদল কর্মীদের সংঘর্ষ, আহত ৩
  • চট্টগ্রামে নালায় বিস্ফোরণ, আহত ১
  • ফরিদপুরে জমি নিয়ে সালিশের মাঝে সংঘর্ষ, আহত অন্তত ১২

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

3
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

4
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

5
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
বাংলাদেশ

রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে

6
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net