Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 27, 2026
ইন্টারঅপারেবল সিস্টেমের প্রথম দিনে ৯ প্রতিষ্ঠানের লেনদেন মাত্র ৯৪০ টাকা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
03 November, 2025, 10:20 am
Last modified: 03 November, 2025, 10:24 am

Related News

  • বিএসইসিতে নতুন চেয়ারম্যান নিয়োগের পর বছরের সর্বোচ্চ লেনদেনের রেকর্ড গড়ল ডিএসই
  • হাদি হত্যাকাণ্ড: মূল অভিযুক্তের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন
  • ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম সফল হয়নি: গভর্নর
  • গেটস ফাউন্ডেশনের সহায়তায় ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালু করবে বাংলাদেশ ব্যাংক: গভর্নর
  • শাহীনুলের লেনদেন খতিয়ে দেখছে বিএফআইইউ

ইন্টারঅপারেবল সিস্টেমের প্রথম দিনে ৯ প্রতিষ্ঠানের লেনদেন মাত্র ৯৪০ টাকা

মোট লেনদেনের মধ্যে ইনকামিং হয়েছে ৬০টি এবং আউটগোয়িং ৪৯টি।
টিবিএস রিপোর্ট
03 November, 2025, 10:20 am
Last modified: 03 November, 2025, 10:24 am
ইলাস্ট্রেশন: টিবিএস

নভেম্বরের প্রথম দিনে ইন্টারঅপারেবল সিস্টেমের মাধ্যমে মোট লেনদেন হয়েছে মাত্র ৯৪০ টাকা। এতে অংশ নিয়েছে ৯টি প্রতিষ্ঠান—এর মধ্যে ৪টি মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস), ৪টি ব্যাংক এবং ১টি পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি)।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো—ইসলামী ব্যাংক বাংলাদেশ, ইসলামী ব্যাংকের এমক্যাশ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পরিচালিত ইসলামিক ওয়ালেট, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, রকেট, বিকাশ, টালিখাতা, পূবালী ব্যাংক এবং প্রিমিয়ার ব্যাংক।

এসবের মধ্যে বিকাশের ইন্টারঅপারেবলে ইনকামিং লেনদেন সবচেয়ে বেশি—৩৭টি। প্রতিষ্ঠানটি ইনকামিং লেনদেন চালু রাখলেও এখনো আউটগোয়িং লেনদেন চালু করেনি। অর্থাৎ, বিকাশে ইন্টারঅপারেবল সিস্টেমে টাকা পাঠানো সম্ভব হলেও বিকাশ থেকে অন্য কোনো প্ল্যাটফর্মে অর্থ পাঠানো যাচ্ছে না।

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, "বিকাশকে জানানো হয়েছে, ইন্টারঅপারেবল সিস্টেমে ইনকামিং ও আউটগোয়িং উভয় ধরনের লেনদেন চালু করতে হবে। অন্যথায় কেবল ইনকামিং লেনদেন স্থগিতের নির্দেশ দেওয়া হতে পারে। যদি তাদের সিস্টেম পুরোপুরি সুরক্ষিত না থাকে, তবে অ্যাড মানি ফিচারও বন্ধ করে দেওয়া হতে পারে।"

মোট লেনদেনের মধ্যে ইনকামিং হয়েছে ৬০টি এবং আউটগোয়িং ৪৯টি।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, আরও পাঁচটি ব্যাংক ইন্টারঅপারেবল সিস্টেমে যুক্ত হতে যাচ্ছে—ইস্টার্ন ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক ও ব্র্যাক ব্যাংক। তিনি বলেন, "পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর এসব ব্যাংকগুলো ধীরে ধীরে যুক্ত হবে।"

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, ইসলামী ব্যাংক বাংলাদেশে ইনকামিং লেনদেন হয়েছে ১টি এবং আউটগোয়িং ৩টি। এমক্যাশ ইনকামিং করেছে ৯টি ও আউটগোয়িং ৩টি। ইসলামিক ওয়ালেটে ইনকামিং ১টি এবং আউটগোয়িং ৫টি। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ইনকামিং ১টি ও আউটগোয়িং ১৭টি। রকেটে কেবল ইনকামিং ৬টি লেনদেন হয়েছে। টালিখাতাতে ইনকামিং ৩টি ও আউটগোয়িং ১টি, পূবালী ব্যাংকে ১৮টি আউটগোয়িং এবং প্রিমিয়ার ব্যাংকে ইনকামিং ২টি ও আউটগোয়িং ২টি লেনদেন হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, ইন্টারঅপারেবল লেনদেনপ্রতি ফি হিসেবে বিকাশ সর্বোচ্চ ৯ টাকা ৫০ পয়সা প্রস্তাব করে। নগদ প্রস্তাব করে ৭ টাকা ৫০ পয়সা, আর কিছু প্রতিষ্ঠান ৫ টাকারও কম প্রস্তাব দেয়। পরে বাংলাদেশ ব্যাংক ফি নির্ধারণ করে ৮ টাকা ৫০ পয়সা—যা অধিকাংশ অপারেটরের প্রস্তাবিত হার থেকে বেশি হলেও বিকাশের প্রস্তাবের চেয়ে সামান্য কম।
 
Related Topics

টপ নিউজ

ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম / লেনদেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সাশ্রয়ী মূল্যে বিরল রোগ সিস্টিক ফাইব্রোসিসের ওষুধ আনল বেক্সিমকো, আশার আলো দেখছেন রোগীরা
    সাশ্রয়ী মূল্যে বিরল রোগ সিস্টিক ফাইব্রোসিসের ওষুধ আনল বেক্সিমকো, আশার আলো দেখছেন রোগীরা
  • ফাইল ছবি
    ব্যক্তিগত ঋণের মেয়াদ বাড়িয়ে ৮ বছর করল বাংলাদেশ ব্যাংক, ভোক্তা ঋণের সীমা শিথিল
  • তেহরানের সড়কে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবিসংবলিত বিলবোর্ড, তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। ২৭ এপ্রিল ২০২৬। ছবি: রয়টার্স
    ইরান যে কারণে উপসাগরীয় অঞ্চলের অন্যতম ধনী দেশ হয়ে যেতে পারে
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: রয়টার্স
    ওয়াটারগেট স্ক্যান্ডাল তেমন কিছু নয়, 'ডিপ স্টেট' নিক্সনকে সরিয়েছে: ভ্যান্স
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ডিজিটাল লেনদেনের প্রসারে বাংলাদেশ ব্যাংকের ক্যাম্পেইন: ১ জুলাই থেকে বাধ্যতামূলক হচ্ছে ‘বাংলা কিউআর’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: এপি
    তুরস্কের কাছে ৭০০ মিলিয়ন ডলারের জেট ইঞ্জিন বিক্রির চুক্তি করছেন ট্রাম্প

Related News

  • বিএসইসিতে নতুন চেয়ারম্যান নিয়োগের পর বছরের সর্বোচ্চ লেনদেনের রেকর্ড গড়ল ডিএসই
  • হাদি হত্যাকাণ্ড: মূল অভিযুক্তের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন
  • ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম সফল হয়নি: গভর্নর
  • গেটস ফাউন্ডেশনের সহায়তায় ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালু করবে বাংলাদেশ ব্যাংক: গভর্নর
  • শাহীনুলের লেনদেন খতিয়ে দেখছে বিএফআইইউ

Most Read

1
সাশ্রয়ী মূল্যে বিরল রোগ সিস্টিক ফাইব্রোসিসের ওষুধ আনল বেক্সিমকো, আশার আলো দেখছেন রোগীরা
বাংলাদেশ

সাশ্রয়ী মূল্যে বিরল রোগ সিস্টিক ফাইব্রোসিসের ওষুধ আনল বেক্সিমকো, আশার আলো দেখছেন রোগীরা

2
ফাইল ছবি
অর্থনীতি

ব্যক্তিগত ঋণের মেয়াদ বাড়িয়ে ৮ বছর করল বাংলাদেশ ব্যাংক, ভোক্তা ঋণের সীমা শিথিল

3
তেহরানের সড়কে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবিসংবলিত বিলবোর্ড, তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। ২৭ এপ্রিল ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যে কারণে উপসাগরীয় অঞ্চলের অন্যতম ধনী দেশ হয়ে যেতে পারে

4
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওয়াটারগেট স্ক্যান্ডাল তেমন কিছু নয়, 'ডিপ স্টেট' নিক্সনকে সরিয়েছে: ভ্যান্স

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডিজিটাল লেনদেনের প্রসারে বাংলাদেশ ব্যাংকের ক্যাম্পেইন: ১ জুলাই থেকে বাধ্যতামূলক হচ্ছে ‘বাংলা কিউআর’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: এপি
আন্তর্জাতিক

তুরস্কের কাছে ৭০০ মিলিয়ন ডলারের জেট ইঞ্জিন বিক্রির চুক্তি করছেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net