Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 27, 2026
বিএসইসিতে নতুন চেয়ারম্যান নিয়োগের পর বছরের সর্বোচ্চ লেনদেনের রেকর্ড গড়ল ডিএসই

অর্থনীতি

ইউএনবি
04 June, 2026, 07:10 pm
Last modified: 04 June, 2026, 07:29 pm

Related News

  • বেক্সিমকোর পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান
  • সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ১০৪০ কোটি টাকা ফেরত পেলেন ২৬ হাজার গ্রাহক
  • বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আসতেই হবে: বিএসইসি চেয়ারম্যান
  • বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠানোর বিধিমালা সহজ করছে বিএসইসি
  • অডিট কাজে অসদাচরণের দায়ে তিন অডিটর সাময়িক বরখাস্ত, ১৯ লাখ টাকা জরিমানা

বিএসইসিতে নতুন চেয়ারম্যান নিয়োগের পর বছরের সর্বোচ্চ লেনদেনের রেকর্ড গড়ল ডিএসই

দিনশেষে ডিএসইতে মোট ১ হাজার ৩৫১ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা ২০২৬ সালের মধ্যে একক দিনে সর্বোচ্চ। মূলত শীর্ষ নিয়ন্ত্রক সংস্থার নেতৃত্বে পরিবর্তনের ফলে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আস্থা তৈরি হওয়ায় বাজার আজ চাঙ্গা ছিল।
ইউএনবি
04 June, 2026, 07:10 pm
Last modified: 04 June, 2026, 07:29 pm

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের পদত্যাগ এবং একই দিনে নতুন চেয়ারম্যান নিয়োগের খবরে আজ বৃহস্পতিবার (৪ জুন) বছরের সর্বোচ্চ লেনদেনের রেকর্ড গড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

দিনশেষে ডিএসইতে মোট ১ হাজার ৩৫১ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা ২০২৬ সালের মধ্যে একক দিনে সর্বোচ্চ। মূলত শীর্ষ নিয়ন্ত্রক সংস্থার নেতৃত্বে পরিবর্তনের ফলে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আস্থা তৈরি হওয়ায় বাজার আজ চাঙ্গা ছিল।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ সকালে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং চার কমিশনারের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই শেয়ারের দাম ও লেনদেনের গতি ঊর্ধ্বমুখী হতে শুরু করে। বেলা ১২টার আগেই লেনদেনের পরিমাণ ১ হাজার কোটি টাকা ছাড়িয়ে যায়। লেনদেন চলাকালীন মাসুদ খানকে বিএসইসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলে বিনিয়োগকারীদের মনোবল আরও বৃদ্ধি পায়, যা বাজার বন্ধ হওয়ার আগ পর্যন্ত লেনদেনের প্রবাহকে সচল রাখে।

এর আগের সর্বোচ্চ লেনদেনের রেকর্ডটি হয়েছিল মাত্র একদিন আগে; বুধবার ডিএসইতে ১ হাজার ২৭৯ কোটি টাকার লেনদেন হয়েছিল।

ঈদুল আযহার ছুটির পর গত সোমবার বাজার খোলার পর থেকে পুরো সপ্তাহজুড়েই ইতিবাচক ধারা লক্ষ্য করা গেছে। সপ্তাহের চারটি কার্যদিবসেই বাজার সূচক ঊর্ধ্বমুখী ছিল।
বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। এছাড়া শরীয়াহ ভিত্তিক সূচক ডিএসইএস ৯ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট বেড়েছে।

বাজারে আজ ক্রেতাদের আধিপত্য ছিল লক্ষণীয়। ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৪২টির দাম বেড়েছে, বিপরীতে কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত ছিল ৪৫টি কোম্পানির শেয়ার দর।

১০ শতাংশ দর বেড়ে গেইনার বা দর বৃদ্ধির তালিকার শীর্ষে ছিল জেনেক্স ইনফোসিস পিএলসি। অন্যদিকে প্রায় ১০ শতাংশ দর হারিয়ে টপ লুজার বা দর কমার তালিকায় শীর্ষে ছিল যমুনা ব্যাংক পিএলসি।

ঢাকার পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেনে ইতিবাচক প্রভাব দেখা গেছে। সিএসইর প্রধান সূচক সিএএসপিআই এদিন ৮৩ পয়েন্ট বেড়েছে। সেখানে ১৫২টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৭৪টির এবং ২৯টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। সিএসইতে আজ মোট ২৭ কোটি ৪৬ লাখ টাকার লেনদেন হয়েছে।

Related Topics

টপ নিউজ

বিএসইসি / ডিএসই / লেনদেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  
  • ছবি: সংগৃহীত
    অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
  • ছবি: টিবিএস
    গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান
  • ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

Related News

  • বেক্সিমকোর পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান
  • সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ১০৪০ কোটি টাকা ফেরত পেলেন ২৬ হাজার গ্রাহক
  • বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আসতেই হবে: বিএসইসি চেয়ারম্যান
  • বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠানোর বিধিমালা সহজ করছে বিএসইসি
  • অডিট কাজে অসদাচরণের দায়ে তিন অডিটর সাময়িক বরখাস্ত, ১৯ লাখ টাকা জরিমানা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

3
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান

6
ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net