Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 24, 2026
২৪ শতাংশ প্রবৃদ্ধি সত্ত্বেও জুলাইয়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
20 August, 2025, 07:55 pm
Last modified: 20 August, 2025, 08:29 pm

Related News

  • এনবিআর বিভাজন অধ্যাদেশ পর্যালোচনা কমিটির বৈঠক ২৩ মে
  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • ব্যবসায়ীদের বড় স্বস্তি দিতে অতিরিক্ত ন্যূনতম কর ফেরতের সুযোগ দিতে পারে সরকার
  • এপ্রিলে রাজস্ব প্রবৃদ্ধি ৭ শতাংশের কম, ১০ মাসে ঘাটতি ১.০৪ লাখ কোটি টাকা 
  • মোটরসাইকেলে নতুন কর আরোপের পরিকল্পনা: প্রতিবাদে এনবিআরের সামনে বাইকারদের মানববন্ধন

২৪ শতাংশ প্রবৃদ্ধি সত্ত্বেও জুলাইয়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি

আজ বুধবার জুলাইয়ের শুল্ক-কর আদায়ের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে এনবিআর। এতে দেখা গেছে, জুলাইয়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৩০ হাজার ১১০ কোটি টাকা। সেখানে আদায় হয়েছে ২৭ হাজার ২৪৯ কোটি টাকা। সে হিসাবে জুলাই মাসে রাজস্ব আদায়ে ঘাটতি হয়েছে ২ হাজার ৮৬১ কোটি টাকা।
টিবিএস রিপোর্ট
20 August, 2025, 07:55 pm
Last modified: 20 August, 2025, 08:29 pm
ছবি: সংগৃহীত

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের জন্য রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, তা আদায়ে ব্যর্থ হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আজ বুধবার জুলাইয়ের শুল্ক-কর আদায়ের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে এনবিআর। এতে দেখা গেছে, জুলাইয়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৩০ হাজার ১১০ কোটি টাকা। সেখানে আদায় হয়েছে ২৭ হাজার ২৪৯ কোটি টাকা। সে হিসাবে রাজস্ব আদায়ে ঘাটতি হয়েছে ২ হাজার ৮৬১ কোটি টাকা।

২০২৪-২৫ অর্থবছরের জুলাইয়ে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ২১ হাজার ৯১৬ কোটি টাকা। সে হিসাবে গত জুলাইয়ের তুলনায় চলতি অর্থবছরের জুলাইতে রাজস্ব আদায় বেড়েছে ৫ হাজার ৩৩৩ কোটি টাকা। 

এনবিআরের তথ্য বলছে, লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারলেও গত অর্থবছরের জুলাইয়ের চেয়ে এ বছরের জুলাইয়ে রাজস্ব আদায় বেড়েছে ২৪.৩৩ শতাংশ।

এনবিআরের তথ্যমতে, এ বছরের জুলাইয়ে ভ্যাট থেকে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে। এই খাত থেকে আদায় হয়েছে ১১ হাজার ৩৫২ কোটি টাকা, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ১০ হাজার ৭৪৯ কোটি টাকা।

এছাড়া কাস্টম খাতে ১০ লাখ ১৪৯ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৯ হাজার ৬০২ কোটি টাকা এবং আয়কর খাতে ৯ হাজার ২১১ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৬ হাজার ২৯৫ কোটি টাকা।

এনবিআর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত অর্থবছরের জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় রাজস্ব আদায় কম হয়েছিল। অন্যদিকে গত জুনে এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের কারণে কিছু রাজস্ব আদায় হয়নি, যা জুলাইয়ে এসে আদায় হয়েছে। দুই কারণে গত চলতি অর্থবছরের জুলাইয়ের তুলনায় গত জুলাইয়ে রাজস্ব আদায় ও প্রবৃদ্ধি দুটিই বেশি দেখা গেছে। 

সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'গত বছর আন্দোলনের সময়ে রাজস্ব আদায় কম হয়েছিল। আবার গত জুন মাসে এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের সময়ে কিছু রাজস্ব ডেফার্ড হয়েছিল, বিশেষ করে আমদানি পর্যায়ে। ওই রাজস্ব জুলাইয়ে আদায় হয়েছে। এই দুই কারণে জুলাইয়ে বেশি রাজস্ব দেখা গেছে এবং ইয়ার অন ইয়ার প্রবৃদ্ধিও বেশি দেখা গেছে।'

এত বেশি প্রবৃদ্ধি সত্ত্বেও লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আদায় কম হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, 'যেই লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, তা এনবিআরের বর্তমান সক্ষমতায় আদায় করা কঠিন। ফলে এই ঘাটতি দেখা যাবে। শুধু তাই নয়, এভাবে চলতে থাকলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) লক্ষ্যমাত্রাও অর্জন হবে না।'

রাজস্ব আদায় বাড়াতে হলে নতুন নতুন খাত চিহ্নিত করে সেখান থেকে আদায় বাড়ানো ও ফাঁকি কমানোর ওপর গুরুত্ব দিতে হবে জানিয়ে তিনি বলেন, 'পুরো রাজস্ব আদায় ব্যবস্থার সংস্কার করতে হবে এবং অটোমেশন করা ছাড়া এত বিশাল লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না।'

উল্লেখ্য, চলতি অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪.৯৯ লাখ কোটি টাকা, যা গত অর্থবছরের আদায়ের তুলনায় প্রায় ৩৫ শতাংশ বেশি। এনবিআরের ইতিহাসে কোনো অর্থবছরে এত বেশি হারে রাজস্ব আদায় বাড়েনি। 

অবশ্য আজ এনবিআরের এক বিজ্ঞপ্তিতে বলেছে, রাজস্ব আদায় বাড়াতে সংস্থাটি 'কার্যকর উদ্যোগ' গ্রহণ করবে।

Related Topics

টপ নিউজ

রাজস্ব / এনবিআর / ঘাটতি / প্রবৃদ্ধি / অর্থবছর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
    সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো
  • ছবি: সংগৃহীত
    এবার ভারতের বাইরে তেলাপোকার 'বংশবিস্তার'; পাকিস্তানে আত্মপ্রকাশ করল 'ককরোচ আওয়ামি লিগ', 'ককরোচ আওয়ামি পার্টি' 
  • ফাইল ছবি: সংগৃহীত
    পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে
  • আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির
  • পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
    ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি
  • ৮৪ বছর বয়সী কালীমুল্লাহ খান তার আলোচিত এই গাছে বেশ কিছু আমের নাম বিখ্যাত ব্যক্তিদের নামে রেখেছেন। যেমন- ঐশ্বরিয়া রাই এবং নরেন্দ্র মোদি। ছবি: দ্য বেটার ইন্ডিয়া
    এক গাছে ৩০০ প্রজাতির আম ফলিয়েছেন তিনি!

Related News

  • এনবিআর বিভাজন অধ্যাদেশ পর্যালোচনা কমিটির বৈঠক ২৩ মে
  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • ব্যবসায়ীদের বড় স্বস্তি দিতে অতিরিক্ত ন্যূনতম কর ফেরতের সুযোগ দিতে পারে সরকার
  • এপ্রিলে রাজস্ব প্রবৃদ্ধি ৭ শতাংশের কম, ১০ মাসে ঘাটতি ১.০৪ লাখ কোটি টাকা 
  • মোটরসাইকেলে নতুন কর আরোপের পরিকল্পনা: প্রতিবাদে এনবিআরের সামনে বাইকারদের মানববন্ধন

Most Read

1
প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

এবার ভারতের বাইরে তেলাপোকার 'বংশবিস্তার'; পাকিস্তানে আত্মপ্রকাশ করল 'ককরোচ আওয়ামি লিগ', 'ককরোচ আওয়ামি পার্টি' 

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে

4
আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির

5
পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি

6
৮৪ বছর বয়সী কালীমুল্লাহ খান তার আলোচিত এই গাছে বেশ কিছু আমের নাম বিখ্যাত ব্যক্তিদের নামে রেখেছেন। যেমন- ঐশ্বরিয়া রাই এবং নরেন্দ্র মোদি। ছবি: দ্য বেটার ইন্ডিয়া
আন্তর্জাতিক

এক গাছে ৩০০ প্রজাতির আম ফলিয়েছেন তিনি!

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net