Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
তুলা আমদানিতে ২% অগ্রিম আয়কর: চাপে এনবিআর, টেক্সটাইল খাতের জন্য বিকল্প সুবিধার চিন্তা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
08 July, 2025, 09:40 am
Last modified: 08 July, 2025, 09:40 am

Related News

  • করছাড় কমলেও বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনও বিশ্বে অন্যতম সর্বনিম্ন
  • আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর জন্য ডিজিটাল সিস্টেম চালু করল এনবিআর
  • কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় এক মাস বাড়ল
  • নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • এনবিআরের কাছে বাড়তি রাজস্ব আদায়ের পরিকল্পনা জানতে চেয়েছে সরকার

তুলা আমদানিতে ২% অগ্রিম আয়কর: চাপে এনবিআর, টেক্সটাইল খাতের জন্য বিকল্প সুবিধার চিন্তা

টিবিএস রিপোর্ট
08 July, 2025, 09:40 am
Last modified: 08 July, 2025, 09:40 am
আগারগাঁওতে অবস্থিত এনবিআর ভবন। ফাইল ছবি: ইউএনবি

তুলা আমদানির ওপর সম্প্রতি আরোপ করা ২ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) প্রত্যাহারের জন্য টেক্সটাইল মিল মালিকদের ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

তবে রাজস্ব কর্তৃপক্ষ বলছে, কেবল তুলার ক্ষেত্রে এই নিয়ম শিথিল করা সম্ভব নয়, কারণ এই কর অত্যাবশ্যকীয় পণ্য ও শিল্পের কাঁচামালসহ ১৫০টিরও বেশি আমদানি পণ্যের ওপর প্রযোজ্য।

তাই এই করের প্রভাব কাটাতে টেক্সটাইল খাতকে বিকল্প কোনো সুবিধা দেওয়ার কথা ভাবছে এনবিআর।

মাত্র দুদিন আগেই বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এক সংবাদ সম্মেলনে সপ্তাহখানেকের মধ্যে তুলা আমদানি থেকে এই অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবি জানায়। গতকাল (৭ জুলাই) শিল্পের নেতারা তাদের দাবি আদায়ে চাপ বাড়াতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন।

বৈঠকের পর বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল সাংবাদিকদের বলেন, সরকার ২৪ ঘণ্টার মধ্যেই এই কর প্রত্যাহার করতে পারে। তিনি বলেন, 'নতুন বাজেটে তুলা আমদানির ওপর ২ শতাংশ এআইটি আরোপের বিষয়ে আমরা আমাদের ক্ষোভ উপদেষ্টাকে জানিয়েছি। এটা যে আমাদের শিল্পের জন্য বোঝা, তিনি সেটা বুঝতে পেরেছেন এবং নোট নিয়েছেন। আশা করছি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ সমস্যার সমাধান হবে।'

টেক্সটাইল খাত নতুন বাজেটের দুটি বড় পরিবর্তনের সমালোচনা করেছে—একটি হলো স্পিনিংয়ের প্রধান কাঁচামাল তুলার ওপর ২ শতাংশ অগ্রিম আয়কর, অপরটি স্থানীয়ভাবে উৎপাদিত সুতার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) কেজিপ্রতি ৩ টাকা থেকে প্রায় ৬৭ শতাংশ বাড়িয়ে ৫ টাকা করা।

টিবিএসের সঙ্গে আলাপকালে শওকত আজিজ রাসেল বলেন, 'যে পরিমাণ কর আরোপ করা হয়েছে, তাতে বছর শেষে আমাদের প্রযোজ্য করের তুলনায় দ্বিগুণ কর হচ্ছে। এতে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল আটকে থাকবে। বর্তমানে বিভিন্ন সংকটের কারণে এমনিতেই আমরা ওয়ার্কিং ক্যাপিটাল ঘাটতির মধ্যে আছি।'

তিনি আরও বলেন, 'এনবিআর বলছে এই কর বছর শেষে সমন্বয় করা যাবে। কিন্তু এ প্রক্রিয়া অনেক কঠিন। সরকার যেখানে সবকিছু সহজ করতে চাচ্ছে, সেখানে এটিকে কঠিন করার কোনো যুক্তি নেই।'

তিনি বলেন, রাসেল কর নীতির একটি অসংগতির দিকে ইঙ্গিত করে বলেন, 'তুলা আমদানিতে কর আছে, কিন্তু ইয়ার্ন আমদানিতে কোনো কর নেই। এতে আমাদের তুলা আমদানিকারকদের খরচ বেড়ে যাবে।'

তিনি আরও বলেন, বৈঠকে টেক্সটাইল শিল্পের জন্য গ্যাসের দাম কমানোর সম্ভাবনাসহ বিকল্প নীতি সহায়তার বিষয়েও আলোচনা হয়েছে। 

'যা-ই হোক, আশা করছি মঙ্গলবারের মধ্যে এটি জানানো হবে,' বলেন তিনি।

রাসেল কর নীতির একটি অসংগতির দিকে ইঙ্গিত করে বলেন, 'তুলা আমদানিতে কর আছে, কিন্তু ইয়ার্ন আমদানিতে কোনো কর নেই। এতে আমাদের তুলা আমদানিকারকদের খরচ বেড়ে যাবে।'

তিনি আরও বলেন, বৈঠকে টেক্সটাইল শিল্পের জন্য গ্যাসের দাম কমানোর সম্ভাবনাসহ বিকল্প নীতি সহায়তার বিষয়েও আলোচনা হয়েছে। 

'যা-ই হোক, আশা করছি মঙ্গলবারের মধ্যে এটি জানানো হবে,' বলেন তিনি।

অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই উভয়সংকটের কথা স্বীকার করে বলেন, 'বিটিএমএর প্রস্তাব অনুযায়ী তুলা আমদানির ওপর থেকে এআইটি প্রত্যাহার হলে অন্যান্য খাতের ব্যবসায়ীরাও একই ধরনের সুবিধা চাইবেন। তাই তুলা আমদানির ওপর থেকে এআইটি প্রত্যাহার না করে বিকল্প কোনো ধরনের পলিসি সহায়তা দেওয়ার মাধ্যমে টেক্সটাইল মিলারদের সুবিধা দেওয়ার বিষয় চিন্তা-ভাবনা করা হবে।'

তবে বিটিএমএ এই নতুন করের তীব্র বিরোধিতা অব্যাহত রেখেছে। গত ১ জুলাই এনবিআর চেয়ারম্যানকে লেখা এক চিঠিতে রাসেল এই পদক্ষেপকে 'আত্মঘাতী সিদ্ধান্ত' বলে অভিহিত করেন।

এই খাতে প্রায় ২৩ বিলিয়ন ডলার বিনিয়োগ রয়েছে। শিল্পসংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, 'ইনপুট কস্ট' বাড়লে তৈরি পোশাক প্রস্তুতকারকরা বিদেশি সরবরাহকারীদের দিকে ঝুঁকতে পারেন, যা দেশের অনেক স্পিনিং ও উইভিং মিলকে ঝুঁকিতে ফেলবে।

রাসেল বলেন, 'এসব কর মিলগুলোকে অস্তিত্বের সংকটের দিকে ঠেলে দিচ্ছে। আমরা আশঙ্কা করছি, এর ফলে দেশের বৃহত্তম রপ্তানি খাতের মেরুদণ্ড ধীরে ধীরে ভেঙে পড়তে পারে।'

বিশেষজ্ঞরা বলছেন, নতুন করের তাৎক্ষণিক প্রভাব হবে স্থানীয়ভাবে উৎপাদিত সুতার মূল্যবৃদ্ধি। এর ফলে পোশাক রপ্তানিকারকদের কাছে আমদানি করা সুতা আরও আকর্ষণীয় হয়ে উঠবে, যা দেশীয় বস্ত্র উৎপাদনকারীদের জন্য গুরুতর হুমকি তৈরি করবে।

Related Topics

টপ নিউজ

টেক্সটাইল / টেক্সটাইল খাত / অগ্রিম আয়কর / এনবিআর / জাতীয় রাজস্ব বোর্ড / জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

Related News

  • করছাড় কমলেও বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনও বিশ্বে অন্যতম সর্বনিম্ন
  • আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর জন্য ডিজিটাল সিস্টেম চালু করল এনবিআর
  • কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় এক মাস বাড়ল
  • নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • এনবিআরের কাছে বাড়তি রাজস্ব আদায়ের পরিকল্পনা জানতে চেয়েছে সরকার

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net