Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 13, 2026
২০২৫-২৬ অর্থবছরের জন্য কাটছাঁট করা ২.৩ লাখ কোটি টাকার এডিপির প্রাথমিক অনুমোদন পরিকল্পনা কমিশনের

অর্থনীতি

সাইফুদ্দিন সাইফ
07 May, 2025, 01:35 pm
Last modified: 07 May, 2025, 09:20 pm

Related News

  • অর্থবছরের প্রথম দুই মাসে এডিপি বাস্তবায়ন ১.৮৫%, এ যাবৎকালের সর্বনিম্ন
  • এডিপি বাস্তবায়নে ধীরগতির ১৪ কারণ চিহ্নিত, গতি বাড়াতে উদ্যোগ
  • জুলাইয়ে এডিপি বাস্তবায়ন ১ শতাংশের নিচে
  • জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • জুলাই-মে সময়ে এডিপি বাস্তবায়ন হার নেমে এসেছে ৪৮.২৩ শতাংশে

২০২৫-২৬ অর্থবছরের জন্য কাটছাঁট করা ২.৩ লাখ কোটি টাকার এডিপির প্রাথমিক অনুমোদন পরিকল্পনা কমিশনের

অন্তর্বর্তী সরকার তার ব্যয়-সংকোচন নীতির অংশ হিসেবে এবং আগের সরকারের রেখে যাওয়া কম গুরুত্বের প্রকল্প বাদ দেওয়ায় এবারের প্রস্তাবিত এডিপির আকার তুলনামূলকভাবে ছোট।
সাইফুদ্দিন সাইফ
07 May, 2025, 01:35 pm
Last modified: 07 May, 2025, 09:20 pm
প্রতীকী ছবি। ছবি: সৌজন্যেপ্রাপ্ত

অন্তর্বর্তী সরকারের ব্যয়-সংকোচন নীতি ও কম গুরুত্বের প্রকল্পে কাটছাঁটের ধারাবাহিকতায় পরিকল্পনা কমিশন ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২ লাখ ৩০ হাজার কোটি টাকার প্রাথমিক বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দিয়েছে। এটি চলতি অর্থবছরের মূল এডিপির তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে কম।

এই প্রস্তাবিত এডিপি চলতি বছরের মূল এডিপির তুলনায় ১৩ দশমিক ২০ শতাংশ বা ৩৫ হাজার কোটি টাকা কম হলেও সংশোধিত এডিপির তুলনায় ৬ দশমিক ৪৮ শতাংশ বা ১৪ হাজার কোটি টাকা বেশি।

মঙ্গলবার (৬ মে) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

এই মাসের শেষ দিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এডিপির চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে।

পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, চূড়ান্ত অনুমোদনের আগে বিভিন্ন খাতে কিছুটা সমন্বয় হতে পারে।

তারা জানান, অন্তর্বর্তী সরকার তার ব্যয়-সংকোচন নীতির অংশ হিসেবে এবং আগের সরকারের রেখে যাওয়া কম গুরুত্বের প্রকল্প বাদ দেওয়ায় এবারের প্রস্তাবিত এডিপির আকার তুলনামূলকভাবে ছোট।

এছাড়া গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক প্রকল্প পরিচালক ও ঠিকাদার সরে যাওয়ায় উন্নয়ন কাজ স্থবির হয়ে পড়ে। পরবর্তীকালে বিকল্প ব্যবস্থায় কাজ শুরু হলেও পরিস্থিতি এখনও স্থিতিশীল নয়, ফলে মন্ত্রণালয় ও বিভাগগুলোর প্রকল্প চাহিদা তুলনামূলক কম।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও এম মাসরুর রিয়াজ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, প্রস্তাবিত এডিপি চলতি বছরের মূল এডিপির চেয়ে ১৩ শতাংশ কম এবং সংশোধিত এডিপির তুলনায় মাত্র ৬ শতাংশ বেশি—এটি একটি ইতিবাচক পদক্ষেপ।

তিনি বলেন, 'বড় এডিপি মুদ্রাস্ফীতি বাড়িয়ে দিতে পারে। তুলনামূলকভাবে ছোট এডিপি অভ্যন্তরীণ চাহিদা নিয়ন্ত্রণে সাহায্য করবে এবং রাজস্ব নীতির সঙ্গে সরকারের কৃচ্ছ্র আর্থিক অবস্থানের ভারসাম্য বজায় রাখবে। এতে ব্যালেন্স অভ পেমেন্ট ভারসাম্যও রক্ষা পাবে।'

মাসরুর রিয়াজ আরও বলেন, নতুন এডিপিতে বৈদেশিক ঋণের পরিমাণও কমানো হয়েছে, যা ভালো লক্ষণ। সাম্প্রতিক বছরগুলোতে বৈদেশিক ঋণের পরিমাণ বেড়ে যাওয়ায় ঋণ পরিশোধের চাপও বেড়েছে। বৈদেশিক ঋণের ওপর নির্ভরতা কমানো ঋণ ব্যবস্থাপনা ও স্থিতিশীলতা বৃদ্ধিতে সহায়ক হবে।

কমানো হয়েছে সরকারি অর্থায়ন ও বৈদেশিক অর্থায়ন

পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, নতুন এডিপিতে সরকারের নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা—যা চলতি অর্থবছরের তুলনায় ১২ দশমিক ৭২ শতাংশ কম। তবে সংশোধিত এডিপির তুলনায় এটি ৬ দশমিক ৬৬ শতাংশ বেশি।

অন্যদিকে, বৈদেশিক সাহায্যের পরিমাণ ১৪ হাজার কোটি টাকা কমিয়ে ৮৬ হাজার কোটি টাকা করা হয়েছে। তবে এটি সংশোধিত এডিপির চেয়ে ৫ হাজার কোটি টাকা বেশি।

পাঁচটি খাতে ৭০ শতাংশ বরাদ্দ

পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, আগের বছরগুলোর মতো এবারও প্রস্তাবিত এডিপির ১৫টি খাতের মধ্যে পাঁচটি খাতে সর্বোচ্চ ৭০ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। এই পাঁচ খাত হলো—পরিবহন ও যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলি, এবং স্বাস্থ্য।

এর মধ্যে সর্বোচ্চ ৫৮ হাজার ৯৭৩ কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত, যা মোট এডিপির ২৫ দশমিক ৬৪ শতাংশ। বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ ৩২ হাজার ৩৯২ কোটি ২৬ লাখ টাকা (১৪ শতাংশ)।

শিক্ষা খাতে তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ ২৮ হাজার ৫৫৭ কোটি ৪৩ লাখ টাকা (১২ দশমিক ৪ শতাংশ)। গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলি খাতে বরাদ্দ ২২ হাজার ৭৭৬ কোটি টাকা এবং স্বাস্থ্য খাতে বরাদ্দ ১৮ হাজার ১৪৮ কোটি টাকা।

মাসরুর রিয়াজ বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে অবকাঠামো উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পরিবহন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সর্বোচ্চ বরাদ্দ যুক্তিসঙ্গত। তবে প্রকল্প বাস্তবায়ন হতে হবে সময়োপযোগী ও বাজেটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। পাশাপাশি, স্বাস্থ্য ও শিক্ষা খাতেও আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

 

Related Topics

এডিপি / বার্ষিক উন্নয়ন কর্মসূচি / এডিপি বরাদ্দ / এডিপি বাস্তবায়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২০২৭ সালের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচন চায় বিএনপি
  • ফাইল ছবি: টিবিএস
    ১৫-১৬ অক্টোবর সারাদেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা পরিবেশকদের
  • ছবি: সংগৃহীত
    ঢাকা–চট্টগ্রামে গাড়ি বিক্রি ও সেবাকেন্দ্র স্থাপনে ৪ কোটি ডলার বিনিয়োগ করছে টয়োটা
  • ছবি: সংগৃহীত
    ‘আর্টেমিস-২’ চন্দ্রাভিযানে মার্কিন নভোচারীদের পরনে বাংলাদেশে তৈরি পোশাক, দাবি রপ্তানিকারকের
  • মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
    মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইসরায়েলগামী ফ্লাইট ভূপাতিতের চেষ্টা: এয়ারলাইন ও সরকারের বিরুদ্ধে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ মামলা করবেন যাত্রীরা

Related News

  • অর্থবছরের প্রথম দুই মাসে এডিপি বাস্তবায়ন ১.৮৫%, এ যাবৎকালের সর্বনিম্ন
  • এডিপি বাস্তবায়নে ধীরগতির ১৪ কারণ চিহ্নিত, গতি বাড়াতে উদ্যোগ
  • জুলাইয়ে এডিপি বাস্তবায়ন ১ শতাংশের নিচে
  • জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • জুলাই-মে সময়ে এডিপি বাস্তবায়ন হার নেমে এসেছে ৪৮.২৩ শতাংশে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৭ সালের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচন চায় বিএনপি

2
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১৫-১৬ অক্টোবর সারাদেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা পরিবেশকদের

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা–চট্টগ্রামে গাড়ি বিক্রি ও সেবাকেন্দ্র স্থাপনে ৪ কোটি ডলার বিনিয়োগ করছে টয়োটা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর্টেমিস-২’ চন্দ্রাভিযানে মার্কিন নভোচারীদের পরনে বাংলাদেশে তৈরি পোশাক, দাবি রপ্তানিকারকের

5
মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
অর্থনীতি

মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলগামী ফ্লাইট ভূপাতিতের চেষ্টা: এয়ারলাইন ও সরকারের বিরুদ্ধে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ মামলা করবেন যাত্রীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net