Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 19, 2026
বিনিয়োগ সম্মেলনে ৫০ দেশের ৪১৫ বিদেশি এসেছিলেন, ৩১০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা: বিডা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
13 April, 2025, 06:10 pm
Last modified: 13 April, 2025, 08:55 pm

Related News

  • বিনিয়োগের সুযোগ খুঁজতে ঢাকায় আসছে ভারতের ১৪ শিল্পগোষ্ঠীর প্রতিনিধিদল
  • যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে পারে: হুমায়ুন কবির
  • বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী
  • ব্যবসা সহজ করতে ২২ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন
  • অর্থ পরিশোধের পরও অর্থনৈতিক অঞ্চলে অবকাঠামো-ইউটিলিটি সংকট, আস্থাহীনতায় বিনিয়োগকারীরা

বিনিয়োগ সম্মেলনে ৫০ দেশের ৪১৫ বিদেশি এসেছিলেন, ৩১০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা: বিডা

রবিবার (১৩ এপ্রিল) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’- সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এ তথ্য জানিয়েছে।
টিবিএস রিপোর্ট
13 April, 2025, 06:10 pm
Last modified: 13 April, 2025, 08:55 pm
রবিবার (১৩ এপ্রিল) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫- নিয়ে প্রেস ব্রিফিং। ছবি: টিবিএস

বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫-এ ৫০ দেশ থেকে ৪১৫ জন বিদেশি এসেছিলেন। এতে ৩,১০০ কোটি টাকার বিনিয়োগের ঘোষণা এসেছে।

রবিবার (১৩ এপ্রিল) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে 'বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫' এর অর্জন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে  বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এ তথ্য জানিয়েছে।

ব্রিফিংয়ে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, 'এই সামিট ১০ এ ১০ পাওয়ার মতো সামিট হয়নি। যতো সফলতা আছে তা সবার। ব্যর্থতা বিডা ও বেজার। প্রতিবছর এ ধরনের সামিট হতে পারে। এ ধরনের ইভেন্ট পরবর্তীতে বা পরবর্তী সরকার করবে বলে প্রত্যাশা করি।'

তিনি বলেন, 'তবে আমাদের এ সামিটের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ নিয়ে বিনিয়োগকারিদের মাঝে ইতিবাচক ধারণা তৈরি করা। যাতে তারা দেশে ফিরে গিয়ে বাংলাদেশের প্রকৃত অবস্থা অন্যদের কাছে তুলে ধরতে পারেন। এ লক্ষ্যেই আমাদের প্রোগ্রামগুলো আয়োজন করেছিলাম।'

তিনি আরও বলেন, 'বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫ এ বিনিয়োগের অপার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এই সম্মেলনের মাধ্যমে ৩ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ এসেছে। সরকারের খরচ হয়েছে দেড় কোটি টাকা। ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ আসলেও আমরা বলবো এটি সফল। বিদেশিদের কাছে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরাই ছিল সম্মেলনের প্রধান উদ্দেশ্য। চারদিনের সম্মেলনে এসে কেউ ১০০ কোটি টাকার চেক লিখে ফেলবে, বিষয়টি এমন নয়। তাদের ফ্যাক্টরি ভিজিট করিয়েছি।ফ্যাক্টরি করতে হলে কোথায় যেতে হবে, তাদের দেখানো হয়েছে।'

আশিক মাহমুদ বলেন, 'সম্মেলনে এসে বিনিয়োগকারীরা খুব খুশি হয়েছেন। আমরা একইসঙ্গে সংস্কারের কাজ করব, আর বিনিয়োগের পাইপলাইন বিল্ডিংয়ের কাজ করে রাখব।'

বিডা প্রধান বলেন, এখন আমাদের কাজ হলো বাংলাদেশের বিনিয়োগ পরিবেশকে সেল করা। এজন্য বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণকারীদের ট্যাগ করে একটি পাইপলাইন তৈরি করা এবং তাদের কাছে বারবার ফেরত যাওয়া। আশা করছি ২০২৬ -২৭ সালের মধ্যে এ বিনিয়োগ সামিটের সফলতা  আসবে। তবে প্রতি বছরই আমাদের এ ধরনের সামিট আয়োজন করা উচিত।'

তিনি আরও বলেন, 'বিনিয়োগের পাইপলাইন ঠিক রাখতে বিনিয়োগ সম্মেলনে আসা সবাইকে থ্যাংক ইউ মেইল পাঠালো হবে। সামিটে যারা এসেছিলেন, তাদের সঙ্গে যোগাযোগ রাখা হবে।'

বিডার বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নাহিয়ান রহমান রোচি বলেন, উদ্বোধনী সম্মেলনে ৭৫০ জন অংশ নেন। এর মধ্যে ৪১৫ জন বিদেশি ছিলেন। পুরো সম্মেলনে সাড়ে তিন হাজারের বেশি মানুষ অংশ নেন। স্পিকার ও প্যানেলিস্ট ছিলেন ১৩০ জন।

তিনি আরও জানান, হান্ডা ও শপআপের মাধ্যমে বিনিয়োগ প্রস্তাব এসেছে ৩ হাজার ১০০ কোটি টাকা। এছাড়া সম্মেলনে ৬টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

Related Topics

বাংলাদেশ

বিডা / বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫ / আশিক মাহমুদ বিন হারুন / বিনিয়োগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাওদেল ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠকে নেপাল সেনাবাহিনীর ‘সম্মানসূচক জেনারেল’ পদমর্যাদা প্রদান করেন। ছবি: এনডিটিভি
    নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক 'জেনারেল' হলেন ভারতের সেনাপ্রধান ধীরাজ শেঠ
  • ছবি: সংগৃহীত
    নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

Related News

  • বিনিয়োগের সুযোগ খুঁজতে ঢাকায় আসছে ভারতের ১৪ শিল্পগোষ্ঠীর প্রতিনিধিদল
  • যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে পারে: হুমায়ুন কবির
  • বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী
  • ব্যবসা সহজ করতে ২২ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন
  • অর্থ পরিশোধের পরও অর্থনৈতিক অঞ্চলে অবকাঠামো-ইউটিলিটি সংকট, আস্থাহীনতায় বিনিয়োগকারীরা

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  

2
নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাওদেল ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠকে নেপাল সেনাবাহিনীর ‘সম্মানসূচক জেনারেল’ পদমর্যাদা প্রদান করেন। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক 'জেনারেল' হলেন ভারতের সেনাপ্রধান ধীরাজ শেঠ

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net