Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
দেশে প্রথমবারের মতো চালু হলো ইনভেস্টমেন্ট ম্যাচমেকিং পোর্টাল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 December, 2025, 12:45 pm
Last modified: 04 December, 2025, 12:50 pm

Related News

  • দেশি কিউপিড: ডেটিং অ্যাপের যুগে পাত্র-পাত্রীদের ডিজিটাল ঘটক
  • আইন লঙ্ঘন করে চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান পদে বিএনপি নেতা ইদ্রিসকে নিয়োগ
  • বার্কশায়ার হ্যাথাওয়ের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন ওয়ারেন বাফেট  
  • একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ; ইনভেস্ট বাংলাদেশ-এর যাত্রা শুরু 
  • উত্তরা ফাইন্যান্সের চেয়ারম্যান, এমডিসহ ৪ পরিচালকের পদত্যাগ

দেশে প্রথমবারের মতো চালু হলো ইনভেস্টমেন্ট ম্যাচমেকিং পোর্টাল

বিডা চেয়ারম্যান বলেন, ‘স্থানীয় উদ্যোক্তাদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা এই ম্যাচমেকিং প্ল্যাটফর্ম ব্যবহার করার জন্য রেজিস্ট্রেশন করুন। সেইসঙ্গে বিদেশি উদ্যোক্তাদের সঙ্গে পরিচিত হন।’
টিবিএস রিপোর্ট
04 December, 2025, 12:45 pm
Last modified: 04 December, 2025, 12:50 pm
ছবি: স্ক্রিনশট

বাংলাদেশ প্রথমবারের মতো ইনভেস্টমেন্ট ম্যাচমেকিং পোর্টাল চালু করেছে। এটি স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের সংযোগ স্থাপনের লক্ষ্যে তৈরি করা হয়েছে। গতকাল রাতে (৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন কর্মকর্তারা।

এই প্ল্যাটফর্মটি বিডার সদর দপ্তরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে উন্মোচন করা হয়। এসময় সেখানে বেজা ও বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন আনুষ্ঠানিকভাবে এ প্লাটফর্মের উদ্বোধনের ঘোষণা দেন। তিনি বলেন, নতুন এই সেবা বিডা ওয়েবসাইটে একটি পৃথক ফিচার হিসেবে চলবে এবং আজ থেকে এটি ব্যবহারযোগ্য।

তিনি আরও জানান, এই পোর্টালটি তৈরি করা হয়েছে বাড়তে থাকা চাহিদা পূরণের জন্য।

তিনি বলেন, "গত এক বছর প্রায়ই আমাদের কাছে স্থানীয় উদ্যোক্তারা এসেছেন বিদেশি বিনিয়োগকারী খুঁজে দেওয়ার জন্য। আবার একইসঙ্গে বিদেশি বিনিয়োগকারীরা আমাদের কাছে আসেন জানতে যে, তাদের জন্য আমরা একজন বাংলাদেশি বিনিয়োগকারী খুঁজে বের করে দিতে পারি কি না, যার সঙ্গে বিদেশি বিনিয়োগকারীরা একটি জয়েন্ট ভেঞ্চার করতে পারেন। কিন্তু কেউ কাউকে চেনেন না।"

তাই 'এ সমস্যা সমাধানের জন্য আমরা বিডা ওয়েবসাইটে একটি ম্যাচমেকিং প্ল্যাটফর্ম তৈরি করেছি, যার মাধ্যমে তারা সংযোগ স্থাপন করতে পারবে' বলে জানিয়েছেন আশিক মাহমুদ।

তিনি বাংলাদেশি উদ্যোক্তাদের এই প্ল্যাটফর্মটি সক্রিয়ভাবে ব্যবহার করার আহ্বান জানান।

বিডা চেয়ারম্যান বলেন, 'স্থানীয় উদ্যোক্তাদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা এই ম্যাচমেকিং প্ল্যাটফর্ম ব্যবহার করার জন্য রেজিস্ট্রেশন করুন। সেইসঙ্গে বিদেশি উদ্যোক্তাদের সঙ্গে পরিচিত হন।'

ম্যাচমেকিং প্ল্যাটফর্মে যোগদান করার পদ্ধতি

উদ্যোক্তারা তিনটি সহজ ধাপে পোর্টালে নিবন্ধন করতে পারবেন:

বিডা ইনভেস্টমেন্ট ম্যাচমেকিং পোর্টাল

  • একটি আইডি তৈরি করুন
  • উদ্যোক্তা প্রোফাইল সেটআপ করুন
  • মূল ব্যবসায়িক তথ্য সহ একটি প্রকল্প প্রোফাইল তৈরি করুন

প্ল্যাটফর্মটি আরও কিছু সুবিধা প্রদান করে, যার মধ্যে রয়েছে:

  • সব ধরনের প্রকল্পের ট্যাব: দেশের বিভিন্ন বিনিয়োগ-উপযোগী প্রকল্পের একটি সমন্বিত তালিকা
  • ফলো-আপ সেকশন: সমস্ত যোগাযোগ এবং সংযোগ এক জায়গায় ট্র্যাক করার জন্য একটি বিশেষ স্থান

এই টুলগুলো বিনিয়োগকারী–উদ্যোক্তা ইন্টারঅ্যাকশন সহজতর করার এবং বাংলাদেশের বিনিয়োগ পরিবেশে সমন্বয় বৃদ্ধি করার জন্য ডিজাইন করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

বিডা / বেজা / চেয়ারম্যান / বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) / চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন / বিডা ইনভেস্টমেন্ট ম্যাচমেকিং পোর্টাল / ম্যাচমেকিং পোর্টাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও
  • ছবি: সংগৃহীত
    শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
  • ২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
    ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে
  • ছবি: রাজীব ধর/ টিবিএস
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অঙ্গরাজ্য হিসেবে মুসলিমদের দুই ঈদে আনুষ্ঠানিক ছুটির স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া
  • ছবি: রয়টার্স
    যুক্তরাজ্য কি আবার ইইউতে ফিরতে চায়? জনমত জরিপে উঠে এল যে চিত্র
  • ছবি: সংগৃহীত
    রাকসু জিএস আম্মার ছিলেন শিবিরের সাথী, বহিষ্কার হন পদ বাণিজ্যের অভিযোগে

Related News

  • দেশি কিউপিড: ডেটিং অ্যাপের যুগে পাত্র-পাত্রীদের ডিজিটাল ঘটক
  • আইন লঙ্ঘন করে চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান পদে বিএনপি নেতা ইদ্রিসকে নিয়োগ
  • বার্কশায়ার হ্যাথাওয়ের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন ওয়ারেন বাফেট  
  • একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ; ইনভেস্ট বাংলাদেশ-এর যাত্রা শুরু 
  • উত্তরা ফাইন্যান্সের চেয়ারম্যান, এমডিসহ ৪ পরিচালকের পদত্যাগ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

3
২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে

4
ছবি: রাজীব ধর/ টিবিএস
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অঙ্গরাজ্য হিসেবে মুসলিমদের দুই ঈদে আনুষ্ঠানিক ছুটির স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্য কি আবার ইইউতে ফিরতে চায়? জনমত জরিপে উঠে এল যে চিত্র

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাকসু জিএস আম্মার ছিলেন শিবিরের সাথী, বহিষ্কার হন পদ বাণিজ্যের অভিযোগে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net