Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সমাবেশে রেকর্ড গড়তে চায় আওয়ামী লীগ

সারাদেশ

টিবিএস রিপোর্ট
25 November, 2022, 05:15 pm
Last modified: 25 November, 2022, 05:17 pm

Related News

  • ‘ফ্যাসিস্ট আমলের’ সারের ডিলারশিপ বাতিল করে নতুন ডিলার নিয়োগ দেবে সরকার; সংসদে প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ
  • জ্বালানি সরবরাহ বাড়ায় চট্টগ্রামে ফিলিং স্টেশনে কমেছে যানবাহনের সারি
  • ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৭তম আসর ২৫ এপ্রিল, অংশ নিচ্ছেন ১০৮ বলী
  • শেখ হাসিনা, তার সরকারের মন্ত্রী ও সুবিধাভোগীদের পাচারের অর্থ ফেরাতে ১১ মামলা পরিচালনা করছে সরকার, সংসদে প্রধানমন্ত্রী

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সমাবেশে রেকর্ড গড়তে চায় আওয়ামী লীগ

আগামী ৪ ডিসেম্বর নগরীর পলোগ্রাউন্ড মাঠে এ জনসমাবেশ হবে। চট্টগ্রামে সাড়ে চার বছর পর কোনো দলীয় সভায় অংশ নিচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে সভাস্থলে তৈরি করা হচ্ছে নৌকার আদলে বিশাল মঞ্চ।
টিবিএস রিপোর্ট
25 November, 2022, 05:15 pm
Last modified: 25 November, 2022, 05:17 pm

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি'র পর এবার চট্টগ্রামে সমাবেশ করতে চলেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সমাবেশে লোকসমাগমে রেকর্ড গড়তে চায় দলটি। চট্টগ্রাম মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ যৌথভাবে এই জনসভার আয়োজন করছে।

আগামী ৪ ডিসেম্বর নগরীর পলোগ্রাউন্ড মাঠে এ জনসমাবেশ হবে। চট্টগ্রামে সাড়ে চার বছর পর কোনো দলীয় সভায় অংশ নিচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে সভাস্থলে তৈরি করা হচ্ছে নৌকার আদলে বিশাল মঞ্চ।

এর আগে গত ১২ অক্টোবর পলোগ্রাউন্ড মাঠেই জনসভা করে বিভাগীয় রাজনৈতিক সমাবেশ শুরু করে বিএনপি।

আসন্ন জনসভাকে সফল করতে নানামুখী কর্মসূচি পালন করছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) থেকে নগরজুড়ে শুরু হয়েছে মাইকিং, লিফলেট বিতরণ ও ট্রাক শোভাযাত্রা।

জনসভাকে সফল করতে গত ৯ নভেম্বর আয়োজিত যৌথ প্রতিনিধি সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছন, 'চট্টগ্রামে পলোগ্রাউন্ডের জনসমাবেশ জনস্রোতে রূপ নেবে। চট্টগ্রাম জেলার সব উপজেলা-ইউনিয়ন, মহানগরের ৪১ ওয়ার্ডের সব ইউনিটের প্রত্যেক নেতাকর্মীকে হাজির থাকতে হবে।'

নিজেদের প্রস্তুতির কথা জানাতে গিয়ে চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪ ডিসেম্বরের চট্টগ্রামের জনসভার মধ্য দিয়ে চট্টগ্রামের অতীতের সকল জনসভার রেকর্ড গড়তে চাই। এই জনসভাকে আমরা জনসমুদ্রে পরিণত করব।'

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ‌‌'আমাদের জনসভা হবে স্মরণকালের সবচেয়ে বৃহত্তম এবং পরিচ্ছন্ন জনসভা। এতে নেতাকর্মীদের ‍উদ্দেশে প্রধানমন্ত্রী নির্বাচন উপলক্ষে রাজনৈতিক নির্দেশনা দিবেন বলে আশা করছি।'

সমাবেশ উপলক্ষে বৃহস্পতিবার থেকে পলোগ্রাউন্ড মাঠে মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। মঞ্চ তৈরির দায়িত্বে থাকা চিটাগং ইভেন্টের জ্যেষ্ঠ নির্বাহী মোহাম্মদ রাসেল জানান, নৌকার আদলে বিশাল মঞ্চ তৈরি করা হচ্ছে। নৌকার দৈর্ঘ্য হবে ৮৮ ফুট এবং প্রস্থ ৪০ ফুট। মূল মঞ্চের সামনে থাকবে ১৬০ মিটার লম্বা একটি নৌকা।

এর আগে ২০১৮ সালের ২১ মার্চ চট্টগ্রামের পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিয়েছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তারও আগে ২০১৬ সালে বন্দর নগরীতে জনসভা করেছিলেন তিনি।

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

প্রধানমন্ত্রী / শেখ হাসিনা / আওয়ামী লীগের সমাবেশ / চট্টগ্রাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • ফাইল ছবি: সংগৃহীত
    'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ফাইল ছবি: সংগৃহীত
    একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু
  • ছবি: টিবিএস
    আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

Related News

  • ‘ফ্যাসিস্ট আমলের’ সারের ডিলারশিপ বাতিল করে নতুন ডিলার নিয়োগ দেবে সরকার; সংসদে প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ
  • জ্বালানি সরবরাহ বাড়ায় চট্টগ্রামে ফিলিং স্টেশনে কমেছে যানবাহনের সারি
  • ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৭তম আসর ২৫ এপ্রিল, অংশ নিচ্ছেন ১০৮ বলী
  • শেখ হাসিনা, তার সরকারের মন্ত্রী ও সুবিধাভোগীদের পাচারের অর্থ ফেরাতে ১১ মামলা পরিচালনা করছে সরকার, সংসদে প্রধানমন্ত্রী

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

3
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার

6
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net